ফেব্রুয়ারি, ২০২৫
দরগাহপুর কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় বিদ্যালয়ের প্রাঙ্গন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ গৌরপদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মামুন হোসেন। অনুষ্ঠানে ৩০ ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আশাশুনির দয়ারঘাট-জেলেখালী টেকসই বেড়ী বাঁধ নির্মান কাজ মেয়াদ উত্তীর্ণ হলেও শেষ হয়নি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলা সদরের দয়ারঘাট-জেলেখালী টেকসই বেড়ী বাঁধ নির্মান কাজ মেয়াদ উত্তীর্ণের পর এক দফা সময় বাড়ানো হলেও নির্ধারিত সময় কাজ সম্পন্ন হচ্ছেনা বলে জানাগেছে। ফলে এলাকার মানুষের দুর্দশা, দুর্গতি ও বাঁধ ভেঙ্গে ঘরবাড়ি-সম্পদ হারানোর দুর্বিসহ ভীতি বেড়েই চলেছে। জাইকার সহায়তায় ডিজিস্টার ম্যানেজমেন্ট ইনহান্সমেন্ট প্রজেক্ট কম্পোনেন্ট-১ বিডব্লিউডিবি পার্ট এর আওতায় ২১ কোটি ৯২ লক্ষ ৯০ হাজার ১৫০ টাকা ব্যয় বরাদ্দে এনটিএমএলজেভি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পায়। কাজ বাস্তবায়ন করছে বিআইএসসিওএন লিঃ চট্টগ্রাম। ১৫ জানুয়ারী ২০২৩ সালে কাজ শুরু করা হয়। মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত।বিস্তারিত…
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পর্যায়ে ৫৩ তম জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ই ফেব্রুয়ারী) বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল খায়ের ‘র সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু। এসময় ক্রীড়া প্রতিযোগিতায়বিস্তারিত…
সুন্দরবন থেকে জবাইকৃত হরিণ সহ ফাঁদ উদ্ধার
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:: সুন্দরবনে অভিযান চালিয়ে ১টি মৃত হরিণ, ১৬ কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছেন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন অফিসের সদস্যরা। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কদমতলা বনস্টেশন অফিসার (এসও) সুলাইমানের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের হাতিভাঙ্গা নদী সংলগ্ন আড়ের দুনি খাল এলাকায় অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করে। এসময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে তৎপরতা চালিয়ে মৃত হরিণ, মাংস ও ফাঁদ উদ্ধার করতে সক্ষমবিস্তারিত…
পাইকগাছার আলোচিত নড়া নদীর ২য় খন্ডের দখল নিয়ে দু’পক্ষ মুখোমুখি; সংঘর্ষের আশঙ্কা পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:: পাইকগাছার আলোচিত নড়া নদী’র দ্বিতীয় খন্ডের দখল নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। স্থানীয়দের আশঙ্কা দখল ও কর্তৃত্ব নিয়ে যে কোন সময় দু’ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। সোনারতরী মৎস্যজীবি সমিতির পক্ষে স্থানীয় একটি পক্ষ দাবি করছে জলমহল ইজারা নিয়ে তারা দীর্ঘদিন ভোগদখলকার রয়েছে। স্বরজিৎ ঘোষ দেবেন তার লোকজন নিয়ে আংশিক জমির দাবিদার হিসেবে পুরো মৎস্য লীজ ঘের দখলে নেয়ার চেষ্টা করছে। স্বরজিৎ ঘোষ দেবেন এমন অভিযোগ অস্বীকার করে তুহিন হাওলাদার ও মীর রুবেল পক্ষ বৈধ কোন মালিক নন বলে জানিয়েছেন। সরেজমিন ও প্রাপ্ত সূত্রবিস্তারিত…
আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই : মির্জা ফখরুল
নিউজ ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অর্ভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল, সেই রেজিম তার জন্য দায়ী। আমাদেরকে সাবধানতার সাথে পা ফেলতে হবে। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ দিন তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানবিস্তারিত…
‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে আটক ১৩০৮ জন
নিউজ ডেস্ক :: শনিবার রাত থেকে সারাদেশে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টে’ ১৩০৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশ পুলিশ সদর দফতরের সূত্র বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে। রোববার দুপুর পর্যন্ত আটকের এই সংখ্যা তুলে ধরে পুলিশ সদর দফতর জানায়, আটকদের মধ্যে রেঞ্জ পুলিশ এরিয়া অর্থাৎ দেশের জেলাগুলোতে ১০৩৪ জন এবং মহানগর এলাকায় ২৭৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন এলাকাতেই আটক করা হয়েছে ৮২ জনকে। এর আগে শুক্রবার রাতে গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপরবিস্তারিত…
শ্যামনগরে বাঘ ট্রাংকুলাইজেশন ও খাল সার্ভে বিষয়ক প্রশিক্ষন
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর :: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ৩ দিন ব্যাপী বাঘ ট্রাংকুলাইজেশন ও খাল সার্ভে বিষয়ক প্রশিক্ষন সমাপ্ত হয়েছে। বাঘ আমাদের অহঙ্কার, রক্ষার দায়িত্ব সবার প্রতিপাদ্য নিয়ে ৩ দিন ব্যাপি বাঘ ট্রাংকুলাইজেশন ও খাল সার্ভে বিষয়ক প্রশিক্ষন ২য় পর্ব সমাপ্ত হয়েছে। প্রশিক্ষন অংশ নেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ৪ স্টেশনের বিভিন্ন ফাঁড়ীতে নিয়োজিত ৪০ জন কর্মকর্তা ও বন প্রহরীবৃন্দ। প্রশিক্ষনার্থীর মধ্যে ছিলেন পুষ্পকাটির অফিসার ইনচার্জ আব্দুস ছালাম, নোটাবেকী অফিসার ইনচার্জ হারুনার রশিদ, বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার রিজাউল হক, ফরেস্ট গার্ড আনোয়ার হোসেন প্রমুখ। প্রশিক্ষন প্রদান করেন গাজীপুর সাফারী পার্কের প্রানীসম্পদ বিভাগেরবিস্তারিত…
আশাশুনি উপজেলা সমিতি, ঢাকার প্রথম সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলা সমিতী, ঢাকা এর আয়বাহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলার কৃতি সন্তান বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সমিতির আহবায়ক ডক্টর মোঃ মোকতার হোসেন-এর সভাপতিত্বে গতকাল তাঁর নিজ দপ্তর পরিবেশ ভবন, আগারগায় এ সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্য উপস্থিতিত্বে সভায় সমিতির সদস্য সংগ্রহ ফরম বিতরণ করার সিদ্ধান্ত ও যুগ্ম আহবায়ক মোঃ আজিজুর রহমান (আজিজ)-এর নেতৃত্বে সমিতির গঠনতন্ত্র প্রণয়নের জন্য উপকমিটি গঠন করা হয়। এছাড়া শফিকুল ইসলাম (শফিক) -এর নেতৃত্বে একটি ইফতার উপ কমিটি গঠন ও সমিতির নামে একটিবিস্তারিত…
আনুলিয়ার একসরা স্লুইস গেট সংলগ্ন দুই কিলোমিটার খাল উন্মুক্ত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের একসরা স্লুইসগেট সংলগ্ন খাল উন্মুক্ত করা হয়েছে। রবিবার দুপুরে আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস ইউপি সদস্যদের সাথে নিয়ে অবৈধ নেট পাটা অপসারণ করে খাল উন্মুক্ত করেন।এবং সাথে সাথে লবণ পানি উঠতে না পারে তার জন্য বাঁধ নির্মাণ করে আটকে দেওয়া হয়। লবণ পানি উঠা বন্ধ হলে ২ কিলোমিটার দৈর্ঘ্য খালের পানি দিয়ে সাত মৌজার প্রায় তিন হাজার বিঘা জমিতে বছরে দুবার ধান চাষ, সবজি চাষ করা সম্ভব হবে এবং জলাবদ্ধতার হাত থেকে এলাকাবাসী মুক্তিপাবে। বল্লবপুর গ্রামের কালাম ঢালী, সাধন দাস,বিস্তারিত…


