জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি :  সাতক্ষীরা জেলা পর্যায়ে ৫৩ তম জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ই ফেব্রুয়ারী) বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল খায়ের ‘র সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু।  এসময় ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে জেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,  জেলা শিক্ষা অফিসের পরিদর্শক সাগর হোসেন, রসুলপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আশরাফুর রহমান,জেলা ক্রীড়া সমিতির সহ- সম্পাদক ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রউফ এ করিম মাধ্যমিক বালিকা  বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোবাশশেরুর রহমান,জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষণ সমন্বয়কারী মো. সোহেল রানা, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমান, ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন মন্ডল, এসএম নাজমুচ্ছায়াদাত।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ঈদ্রিস।






সম্পর্কিত সংবাদ

  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল