সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫

 

জনগন চায় আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে  জামায়াত – মহাদ্দিস আব্দুল খালেক 

শাহ জাহান আলী মিটন :: বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার মাসিক কর্মপরিষদ সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মহাদ্দিস আব্দুল খালেক বলেন,জনগন চায় আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ।এজন্য আমাদেরকে সেভাবে শক্তি সঞ্চয় করতে হবে। ব্যপক ভাবে দাওয়াতী কাজ করতে হবে এবং সকল শ্রেণির মানুষ কে ইসলামী রাষ্ট্রের অধিকার কি তা বুঝাতে হবে। । সোমবার (৩ ফেব্রুয়ারি)সন্ধ্যায় শহরের মুন্সিপাড়ায় আলামিন ট্রাস্টে সদর উপজেলা জামায়াত অফিসে  বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার আমির মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ  অতিথিবিস্তারিত…


জেলা বিএনপি’র কমিটি দেয়ায় দেবহাটায় মিছিল ও পথসভা

দেবহাটা প্রতিনিধি :: জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি অনুমোদন দেয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় ও জেলার নব কমিটিকে অভিনন্দন জানিয়ে দেবহাটায় শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী ও সাবেক ছাত্র নেতা শহিদুল ইসলামের নের্তৃত্বে শুভেচ্ছা মিছিল ও পথসভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সখিপুর মোড় হতে শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে পথসভা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাছুম বিল্লাহ, মোখলেছুর রহমান মুকুল, আলহাজ্ব জাকির হোসেন, এ্যাড. জাহাঙ্গীর, হাসানবিস্তারিত…


কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানের আগমন উপলক্ষে আশাশুনিতে জামায়াতের প্রস্তুতি সভা

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আগামী ২৬ ফেব্রুয়ারি বুধবার আশাশুনির কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানের আগমন উপলক্ষে আশাশুনি উপজেলা জামায়াতের প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ী বাজার জামাতের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মাওঃ আন‌ওয়ারুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল । বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান । সহ-বিস্তারিত…