জেলা বিএনপি’র কমিটি দেয়ায় দেবহাটায় মিছিল ও পথসভা

দেবহাটা প্রতিনিধি :: জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি অনুমোদন দেয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় ও জেলার নব কমিটিকে অভিনন্দন জানিয়ে দেবহাটায় শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী ও সাবেক ছাত্র নেতা শহিদুল ইসলামের নের্তৃত্বে শুভেচ্ছা মিছিল ও পথসভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সখিপুর মোড় হতে শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে পথসভা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাছুম বিল্লাহ, মোখলেছুর রহমান মুকুল, আলহাজ্ব জাকির হোসেন, এ্যাড. জাহাঙ্গীর, হাসান সরাফি, আলতাফ হোসেন, অধ্যক্ষ আবুল কালাম, প্রভাষক কামাল হোসেন, যুব নেতা মেহেদী হাসান সবুজ, আব্দুল্লাহ আলী রেজা, শ্রমিক নেতা শ্রী বিকাশ কুমার, কৃষকদল নেতা সফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রিয়াজুল মোল্লা, রাজিব আহমেদ রাজু, আব্দুস সাত্তার, আশরাফুল ইসলাম কবির, মনু সরদার, আব্দুল আলিম মিঠু, ফারুক হোসেন, সিরাজুল ইসলাম, ডা: মিজানুর রহমান, আবুল হাসান  প্রমুখ।

সভাটি পরিচালনা করেন সখিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বকুল।






সম্পর্কিত সংবাদ

  • নদী ভাঙন আতঙ্কে সাতক্ষীরার দৃষ্টিনন্দন আখড়াখোলা বাজার জামে মসজিদ: দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী এলাকাবাসীর
  • ঝাউডাঙ্গায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • দেশজুড়ে আজ পালিত হচ্ছে পবিত্র শবে কদর
  • শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির নির্দেশনা
  • অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
  • “রমজানের শিক্ষা বাস্তবায়নে সাম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে” – কলারোয়ায় এমপি ইজ্জত উল্লাহ
  • সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
  • নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার