সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের নতুন সভাপতি আল মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান

মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের নতুন সভাপতি হয়েছেন আল মামুন   ও সেক্রেটারি মেহেদী হাসান।
৪ জানুয়ারি (শনিবার) সংগঠনটির ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্স মিলনায়তনে বিকাল ৩:৩০ মিনিটে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের জরুরি সদস্য সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৫ সেশনের জন্য সেট-আপ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেট-আপ কার্যক্রম পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে আল মামুন এবং সেক্রেটারি মনোনীত হয়েছে মেহেদী হাসান।
নব-নির্বাচিত সভাপতি আল মামুনকে শপথ বাক্য পাঠ করান ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডাঃ আবিদ তাজওয়াদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোস্তফা কামাল,জামায়াতে ইসলামী খুলনা জেলা আমীর মাওঃ ইমরান হোসেন,জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সেক্রেটারি জাহাঙ্গীর আলম হেলাল।
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরীর সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফরায়েজী, মাওঃ মোশাররফ আনসারী, আব্দুল আওয়াল, জাহিদুর রহমান নাঈম, সাতক্ষীরা জেলর সাবেক সভাপতি মাওঃ রুহুল আমিন, খুলনা মহানগরীর সভাপতি আরাফাত হোসেন মিলন প্রমুখ।
সেট-আপ কার্যক্রম শেষে প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম বলেন,৫ ই আগস্ট পরবর্তী আমরা যে সুসময় পার করছি ,এই সময়টাকে ক্যাম্পাস কেন্দ্রীক বেশি ফোকাস দিয়ে শতভাগ ছাত্রের মাঝে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে।
সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে জরুরী সদস্য সমাবেশ সমাপ্ত হয়।





সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা