জানুয়ারি, ২০২৫
দেবহাটার সুশীলগাঁতী ও টাউনশ্রীপুর গ্রামকে স্বাস্থ্যকর ঘোষণা
এমএ মামুন :: দেবহাটা উপজেলার সুশীলগাঁতী ও টাউনশ্রীপুর গ্রামে স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১টায় সুশীলগাঁতী নবজাগরণ সংঘ ও টাউনশ্রীপুর সবুজ সংঘের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় উপজেলার সুশীলগাঁতী গ্রামে অনুষ্ঠিত স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভায় উপজেলা সিএসও ফোরামের সেক্রেটারি সাংবাদিক লিটন ঘোষ বাপির সঞ্চালনায় ও দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নের সামগ্রিক অগ্রগতি বিশ্লেষণ, স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা ও পরবর্তী দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহীবিস্তারিত…
আশাশুনিতে গাঁজাসহ জিআর পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে এসআই শামীমুর রহমান অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ার আসামীকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। টিআর-৫২/২২ ও জিআর-২৩৭/২১ (আশাঃ) এর আসামী বুড়াখারাটি গ্রামের মৃত আবেদ আলী গাজীর ছেলে জাহাঙ্গীর গাজীকে ১০০ গ্রাম গাঁজা সহ মহিষকুড় বাজার হতে হাতেনাতে গ্রেফতার করা হয়। এব্যাপারে থানায় মাদক আইনে মামলা {নং-১৪(০১)২৫} রুজু করা হয়েছে। গ্রেফতারকতকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
আশাশুনি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দু’দিনের প্রতিযোগিতা উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে। সোমবার সকালে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আশাশুনি সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর কাজী মারুফ-উল-ইসলাম। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হোসেন আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানের আহবায়ক ও স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ সহিল উদ্দিনসহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে লাফ, দৌড়, চাকতী নিক্ষেপ, বর্ষা নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সমাপনী দিনে তারুণ্যের উৎসব উপলক্ষে টি-টেন ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এবিস্তারিত…
আশাশুনিতে শীতার্তদের মাঝে জামায়াতের জেলা আমীরের কম্বল বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা জামায়াত কার্যালয়ে কম্বল বিতরণ উদ্বোধন করেন, জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর ও এডভোকেট শহিদুল ইসলাম মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মুর্তজা, নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, সহকারী সেক্রেটারী ডাঃবিস্তারিত…
আশাশুনিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মেলায় ১৬ টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্টে স্ব স্ব উদ্ভাবনী কর্মকান্ড প্রদর্শন করে। প্রধান অতিথি স্টল সমূহ ঘুরে ঘুরে দেখেন ও প্রদর্শিত উদ্ভাবনী উপকরণ দেখেন এবং কলা কৌশল ও উপকারিতাবিস্তারিত…
কলারোয়ায় সাবেক ছাত্রদল নেতা টিপুর মায়ের ইন্তেকাল
কামরুল হাসান :: কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শিক্ষক অহিদুজ্জামান টিপুর মাতা ও মির্জাপুর গ্রামের প্রয়াত অজিয়ার রহমান শেখের স্ত্রী আবেদা বেগম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে শারীরিক অসুস্থতাজনিত কারণে উপজেলার রায়টা গ্রামে মেয়ে-জামাইয়ের বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ১পুত্র, ৪ কন্যা, নাতি-পুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যু সংবাদ পেয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পৌর সদরের মির্জাপুর গ্রামে ছুটে যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌরবিস্তারিত…
সাতক্ষীরায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি :: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজনে ক্রীড়া শ্রুতিমধুর ভাবগাম্ভীর্যে বিদ্যালয় প্রাঙ্গণে ফুলেল সাজ সজ্জায় এক মনোরম পরিবেশে অতিথিদের আগমনে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ সবমিলেই এক মিলন মেলায় পরিণত হয়। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৪ ই জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিদ্যালয় শিক্ষার্থীরা পুষ্প বৃষ্টি আর সুরের মূর্ছনায় নৃত্য পরিবেশনে প্রধান অতিথিকে স্বাগত জানানো হয়। অতিথি ও শিক্ষক, শিক্ষিকাদের বিদ্যালয়েরবিস্তারিত…
সৈয়দপুরে বদ্ধভূমির শহীদ স্মৃতিস্তম্ভের মূল্যবান গেট চুরি
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে এবার শহরের শহীদ স্মৃতিস্তম্ভের প্রায় ৪ মণ ওজনের দুটি গেট চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জানুয়ারি) রাতের কোন এক সময় শহরের গোলাহাট রেললাইনের পাশে গণহত্যার স্মৃতি বিজরিত বধ্যভূমির ওই স্মৃতিস্তম্ভের মূল গেটটি কেটে নিয়ে যায় চোরেরা। স্থানীয়দের ধারণা লোহাচোর সিন্ডিকেট অথবা মাদকাসক্তরা এ চুরির ঘটনায় জড়িত থাকতে পারে। তারা অবিলম্বে চুরির সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। ওই এলাকার বাসিন্দা আজহারুল, মোজাহিদসহ অনেকে জানান, কয়েকদিন আগে ওই স্মৃতিস্তম্ভের ফটকের এক সাইডের গেট চুরি করে নিয়ে যায় চোরেরা। তখনই আশঙ্কা করা হয়েছিল ফটকেরবিস্তারিত…
সাতক্ষীরার মাধবকাটিতে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাস’রোধ করে হত্যার অভিযোগ, স্বামী আটক
নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নববিবাহিত স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরূদ্ধে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে এই ঘটনা ঘটে। সকালে স্থানীয় জনতা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত খাদিজা খাতুন (১৯) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। তিনি সদর উপজেলার নারায়নজোল গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। ঘাতক স্বামী আমিরুল ইসলাম (২৩) মাধবকাটি গ্রামের এলাই বক্সের ছেলে। নিহতের আত্মীয় নারায়নজল গ্রামের মনিরুল ইসলাম জানান, মাত্র তিন মাস আগে সদর উপজেলার মাধবকাটি গ্রামের এলাই বক্সেরবিস্তারিত…
বিলাসবহুল বাড়ির কেন ২৭ তলাতে থাকে পুরো আম্বানি পরিবার
বিশ্বে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন মুকেশ অম্বানি। বিপুল সম্পত্তির মালিক তিনি। তার বিলাসবহুল সম্পত্তির মধ্যে অন্যতম হলো আকাশচুম্বী বিলাসবহুল বাসভবন অ্যান্টিলিয়া। ২০১৪ সালে বিশ্বের সবচেয়ে দামী ব্যক্তিগত বাসভবনের তকমা দেওয়া হয় আম্বানীর বাড়িকে। ২৭ তলা বাড়ির উচ্চতা ১৭৩ মিটার। ৪ লাখ বর্গফুটের বাসভবনে রয়েছে তিনটি হেলিপ্যাড ১৬৮ টি গাড়ি রাখার জন্য গ্যারেজ। এত বড় বাড়িতে শুধুমাত্র ২৭ তলাতেই থাকেন আম্বানিরা। বাড়ির আর কোনও তলায় থাকা বারণ পরিবারের সদস্যদের। কঠোর এই নির্দেশ নাকি দিয়েছেন নীতা আম্বানির। কিন্তু কেন এমন নিয়মে বেঁধেছেন সবাইকে তিনি। শ্লোকা-আকাশ থেকে পরিবারের সবাই ২৭ তলাতেই থাকেন।বিস্তারিত…


