জানুয়ারি, ২০২৫
সৈয়দপুরে বিউটি পার্লার কর্মী মুক্তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:: নীলফামারীর সৈয়দপুরে বিউটি পার্লার কর্মী মুক্তার (২৪) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানবববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ওই মানবন্ধন করা হয়। সৈয়দপুর বিউটি পার্লার মালিক সমিতি ও সচেতন নারী সমাজের ব্যানারে আয়োজিত বেলা ১১ টা থেকে চলা ঘন্টাব্যাপী মানববন্ধনে সৈয়দপুর বিউটি পার্লার মালিক সমিতির সকল সদস্য ছাড়াও বিভিন্নস্তরের বিপুল সংখ্যক নারী পুরুষ অংশ নেন। এসময় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য বলেন, সৈয়দপুর বিউটি পার্লার মালিক সমিতির উপদেষ্টা সাংবাদিক এম আর আলম ঝন্টু ও এম এ পারভেজ লিটন, সংগঠনেরবিস্তারিত…
উইজডেনের বর্ষসেরা দলে তাসকিন আহমেদ
নিউজ ডেস্ক ::গত বছরটা স্বপ্নের মতো কেটেছে তাসকিন আহমেদের। তিন ফরম্যাটে ১৯.২৩ গড়ে ৬৩টি উইকেট নিয়েছেন। যা বাংলাদেশী বোলারদের মধ্যে সর্বোচ্চ, বিশ্ব ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। সেই ধারাবাহিকতায় তাসকিন জায়গা পেলেন ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে। একাদশে আছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের আধিক্য, তবে নেই কোনো ভারতীয়। শ্রীলঙ্কার হয়ে দেশটির তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের দু’জন করে ক্রিকেটার আছেন দলে। বাংলাদেশ ও ইংল্যান্ডের একজন করে ক্রিকেটারকে একাদশে রাখা হয়েছে। উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দল : সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়ামবিস্তারিত…
কয়রায় ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন
সভাপতি মিজান,সম্পাদক হাসান
কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ- খুলনার কয়রায় ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে ১৫ জানুয়ারী (বুধবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র ঠিকাদার এফএম আব্দুল্যার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন মোস্তফা শফিকুল ইসলাম, এসএম মজিানুর রহমান, এমএ হাসান, মনজুর হোসেন লাভলু, আফজাল হোসেন,শেখ মনিরুজ্জামান মনু, জানে আলম জন্নুন, মাসুম বিল্লাহ, ইমরান হোসেন, জিয়াউর রহমার ঝন্টু,সুজন হোসেন প্রমুখ। আলোচনা শেষে আগামী তিন বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কয়রা ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম মিজানুর রহমান,সহ সভাপতি,বিস্তারিত…
সাংবাদিক মানিক সাহা হত্যা মামলা পুন:তদন্ত ও বিচার দাবি
খুলনা প্রতিনিধি :: খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত ও একুশে টেলিভিশনের সাংবাদিক মানিক সাহা হত্যা মামলাটি পুন:তদন্ত ও বিচার দাবি করেছেন সাংবাদিক নেতারা। তারা বলেছেন, হত্যা ঘটনার ২১বছরে কারা ও কেন মানিক সাহা হত্যাহলো, সেটি কেউ জানতে পারেনি। অর্থ যোগানদাতা ও গড ফাদাররা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। ফলে সাংবাদিক হত্যা, নির্যাতন, নিপীড়ন থেমে নেই। বুধবার (১৫ জানুয়ারি) সকালে সাংবাদিক মানিক সাহার ১৯তম হত্যা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে বক্তারা এসব দাবি জানান। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের শহীদ সাংবাদিক বেদীতে খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও পরিবারের পক্ষ থেকেবিস্তারিত…
বেনাপোলে দুই বছর পর কবর থেকে বিএনপি নেতার লাশ উত্তোলন
বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোলে আওয়ামীলীগ নেতা-কর্মীদের হাতে হত্যার শিকার বিএনপি নেতা আব্দুল আলিমের (৫০) মরদেহ ময়না তদন্তের জন্য দুই বছর পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। সে সময় আওয়ামীলীগ নেতা-কর্মীদের হুমকির কারনে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল। বুধবার দুপুর ২টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবর স্থান থেকে ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়। নিহতের স্বজনরা জানান, ২০২২ সালের ১৮ আগস্ট বেনাপোল পৌর বিএনপি আয়োজিত সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা-কর্মীরা হামলা চালায়। এতে আব্দুল আলিম, রিন্টু ও মুছাসহ সাতবিস্তারিত…
কলারোয়ায় বিএনপির সভায় সাবেক এমপি হাবিব – সবার আগে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে
কামরুল হাসান :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল খুব শীঘ্রই গণতান্ত্রিক পন্থায় প্রথমে ওয়ার্ড ও ইউনিয়ন, পরে থানাসহ অন্যান্য কমিটি গঠন করা হবে। দেশের পরিবর্তিত এ অবস্থায় সৎ, যোগ্য ও ক্লিন ইমেজের তারুণ্য নির্ভর নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিতে হবে।’ বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় কলারোয়া পৌরসভা মিলনায়তনে কলারোয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুরবিস্তারিত…
লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট
নিউজ ডেস্ক :: চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। খালাসপ্রাপ্ত অপর চারজন হলেন- মহসিন তালুকদার, এ কে এম এনামুল হক, রেজ্জাকুল হায়দার চৌধুরী ও নূরুল আমিন। এছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। আর যাবজ্জীবন কারাদণ্ড থেকে কমিয়ে আসামী আকবর হোসেন, লেয়াকত হোসেন, হাফিজুর রহমান ও শাহাবুদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আরবিস্তারিত…
শার্শায় ৪৬তম জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার সময় শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার ২৩টি স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল প্রকৌশলী সাজিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি)বিস্তারিত…
মহানগর পূজা পরিষদের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিউজ ডেস্ক :: অসহায় শীতার্তদের মাঝে আজ ১৪ জানুয়ারি ’২৫ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর তালতলা আর্য মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর উদ্যোগে খুলনা সদর থানা এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। খুলনা মহানগর পূজা পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, খুলনা মহানগরের আহবায়ক অ্যাড. এস এম শফিকুল আলম মনা। তিনি বলেন, অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে এ মহতী কার্যক্রমের জন্য মহানগর পূজা পরিষদকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, সামাজিকবিস্তারিত…
কয়রায় আওয়ামীলীগের সাবেক এমপি বাবু, দু্ই চেয়ারম্যান সহ ১১ পুলিশ সদস্যের নামে মামলা
কয়রা(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রায় আ,লীগের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুসহ ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান ও তিন পুলিশ কর্মকর্তার নামে মঙ্গলবার (১৪জানুয়ারি) আদালতে মামলা হয়েছে। মামলা নং সিআর ২৭/২৫। মিথ্যা মামলায় হয়রানি , ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী ও লুটপাটের অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কয়রায় ১০৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের সরিষামুট গ্রামের বাসিন্দা।মোঃ নূরুল ইসলাম । তিনি একজন শিক্ষক ও বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী। মামলার অন্যান্যা আসামিরা হলো, উপজেলার কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, বাগালী ইউনিয়নবিস্তারিত…


