সোমবার, নভেম্বর ১১, ২০২৪
ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক মোতাহার
নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মহিউদ্দিন মুজাহিদ মাহি সভাপতি ও জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মোতাহার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম নতুন কমিটি ঘোষণা করেন।আগামী ২০২৪-২৫ সেশনের জন্য এই কমিটির ঘোষণা করা হয়। এসময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও সভাপতি মাহবুব রনি।বিস্তারিত…
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ৪
নিউজ ডেস্ক :: লালমনিরহাটের পাটগ্রামে করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ইসলাম নগর গ্রামের মৃত আব্দুল বিটের ছেলে আজিজার রহমান (৬০), ওই এলাকার মমিনপুর গ্রামের সদর উদ্দিনের ছেলে আব্দুল ওহাব (৪৫), সফর উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫০) ও ইসলাম নগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোবারক হোসেন (৫৫)। স্থানীয়রা জানান, আলাউদ্দিন নগরে রেললাইনের পাশে ধান মাড়াই করছিলেন কৃষকরা। কয়েকজন কৃষক রেললাইনের ওপর এবং রেললাইন ঘেঁষে দাঁড়িয়েছিলেন। ধান মাড়াই মেশিনের শব্দে ট্রেনের শব্দ শুনতে পাননি কৃষকরা।বিস্তারিত…
ঝাউডাঙ্গায় ইউনিয়ন বিএনপির বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
এস.এস আব্দুল্লাহ :: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝাউডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর) সাতক্ষীরা সদরের ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীরা একটি বর্ণাঢ্য র্যালি ঝাউডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর যুবদল বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপিপ, ঢাকা পলিটেকনিক কলেজের সাবেক ছাত্রনেতা মোকেছুর রহমান পলাশ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহজাহান হোসেন বাবলু, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, মোখলেসুর মেম্বার, লিটন শেখ, ফারুক সরদার, আইয়ুব, আশানুর রহমান সহ ইউনিয়ন বিএনপি ওবিস্তারিত…
শেষ হলো পাকিস্তানি অভিনেতার বলিউড সিনেমার কাজ
নিউজ ডেস্ক :: পাকিস্তানি শিল্পীদের বলিউডে আগে নিয়মিত অভিনয় করতে দেখা যেত। তবে ২০১৬ সাল থেকে বি-টাউনে তাদের কাজ একেবারই বন্ধ হয়ে গেছে। এবার ভারতের নায়িকা ও পাকিস্তানের নায়ককে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। নাম ‘আবির গুলাল’। এতে অভিনয় করেছেন বলিউড তারকা বাণী কাপুর ও পাকিস্তানি গায়ক-অভিনেতা ফাওয়াদ খানকে। লন্ডনে এই সিনেমার শুটিং আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে আজ। ছবিটি প্রযোজনা করেছে ইন্ডিয়ান স্টোরিজ, এ রিচার লেন্স এবং আরজে পিকচার্স। প্রধান প্রযোজক হিসেবে রয়েছেন ভিবেক বি আগারওয়াল, অবন্তিকা হরি এবং রাকেশ সিপ্পী। সিনেমাটি ইউকের বিভিন্ন মনোরম স্থানে শুট করা হয়েছে। বলিউড হাঙ্গামার সূত্রেবিস্তারিত…
‘বাংলাদেশের সংকটে বারবার কাণ্ডারির ভূমিকায় জিয়া পরিবার’
নিউজ ডেস্ক :: বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রাণ ছিলেন স্বাধীনতার মহান ঘোষক, বীর উত্তম জিয়াউর রহমান। মূলত আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশেষ করে, দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বাঙালির হাজার বছরের যে ধারাবাহিক সংগ্রাম, ৭ নভেম্বর তার অন্যতম উজ্জ্বল শিখর। ৭ নভেম্বরের বিপ্লবে জেনারেল জিয়াউর রহমান ক্ষমতাশীন হন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নয়। কোনো পূর্ব পরিকল্পনার মাধ্যমেও তিনি ক্ষমতায় আসেননি। তিনি ক্ষমতাসীন হয়েছিলেন বিপ্লবের সদর দরজা দিয়ে। তাকে ক্ষমতাসীন হতে হয়েছিল জাতীয় স্বার্থে, জাতীয় ঐক্য সমুন্নত রাখার লক্ষ্যে। জাতির প্রয়োজনে কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেনবিস্তারিত…
উপদেষ্টারা কে কোন জেলার
নিউজ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে গতকাল রবিবার শপথ নিয়েছেন আরও তিনজন। এতে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। এই ২৪ জনের মধ্যে ১৪ জনের বাড়িই চট্টগ্রাম বিভাগে। ঢাকা বিভাগের রয়েছেন ৫ জন। এছাড়া একজন রাজশাহী, একজন বরিশাল, একজন যশোর, একজন সুনামগঞ্জ জেলার উপদেষ্টা রয়েছেন। একজনের জন্ম কলকাতায়। উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্মস্থান চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের জন্ম পুরান ঢাকার মাহুতটুলীতে। তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়।বিস্তারিত…
সায়ানের একক কনসার্ট
নিউজ ডেস্ক :: ‘গানে গানে সায়ান’ শিরোনামে আজব কারখানার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফারজানা ওয়াহিদ সায়ানের একক কনসার্ট। আগামী ২২ নভেম্বর, শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই কনসার্টে দুই ঘণ্টাব্যাপী নিজের সব গান পরিবেশন করবেন সায়ান। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। সায়ান বাংলা গানে এক অনন্য নাম। বাংলা গানের অন্যতম সিঙ্গার-সংরাইটার হিসেবে নিজের লেখা-সুরের গানে তিনি জয় করেছেন অসংখ্য শ্রোতার হৃদয়। অনেক বছর পর সায়ান লাইভ কনসার্টে ফিরছেন একক কনসার্ট দিয়ে। দেশ কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অন্যায়ের প্রতিবাদে সায়ানের কণ্ঠ সবসময় সরব থেকেছে গানেবিস্তারিত…
দক্ষিণ কোরিয়া ঘুরে ‘সাবা’ এবার সৌদি আরবে
নিউজ ডেস্ক :: দেশে এখনো মুক্তি না পেলেও মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’র গন্তব্য এখন আন্তর্জাতিক সফর! ইতিমধ্যে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিনেমাটির। এখানেই থেমে থাকেনি, এরপর অক্টোবরে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শীত হয়। কানাডা, দক্ষিণ কোরিয়া ঘুরে এবার ‘সাবা’ যাচ্ছে সৌদি আরবে। দেশটির রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি। উৎসবটির চতুর্থ আসরে বিশ্বের ৮১টি দেশ থেকে এবার ১২০টি সিনেমা প্রদর্শনীর জন্য অফিশিয়ালি নির্বাচিত হয়। সৌদি আরবের জেদ্দায়বিস্তারিত…
সেলফি প্রবণতা কি ইবাদতের মাহাত্ম্য নষ্ট করে?
নিউজ ডেস্ক :: ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানিত স্থান মসজিদে নববী। এখানেই অবস্থিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরিফ। গত জানুয়ারি থেকে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত মদিনার মসজিদে নববীতে এক কোটি মানুষ নামাজ আদায়ের পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর রওজা জিয়ারত করে সালাম পেশ করেছেন। হারামাইন প্রশাসন জানিয়েছে, রাসুলুল্লাহ (সা.)-এর রওজা জিয়ারতকারী পুরুষের সংখ্যা ৫৮ লাখ ৮৩ হাজার ৩৮৫ জন। আর নারীর সংখ্যা ৪৭ লাখ ২৬ হাজার ২৪৭ জন। রিয়াজুল জান্নাতে নামাজ আদায়কারীর সংখ্যা দৈনিক ৪৮ হাজারে পৌঁছেছে। রিয়াজুল জান্নাতের আয়তন ৩৩০ বর্গমিটার, ধারণক্ষমতা ঘণ্টায় ৮০০ জন। এখানে একজন নামাজিবিস্তারিত…
আশাশুনি জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
আব্দুর রাজ্জাক :: আশাশুনি বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে ১১নভেম্বর সোমবার দুপুর ২টা নিজস্ব কার্যালয় এই সমাবেশ অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুরতাজা সভাপতিত্বে ও উপজেলা যুব বিভাগের সভাপতি ডাক্তার রোকনুজ্জামান সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মুফতি মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর,জেলা কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, জেলা কর্ম পরিষদ সদস্য ও জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি,উপজেলা জামায়াতে আমীর আবু মুসা তারিকুজ্জামানবিস্তারিত…


