বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

 

মার্কিন নির্বাচনে ঐতিহাসিক জয়ে ট্রাম্পকে ড.ইউনূসের অভিনন্দন

নিউজ ডেস্ক :: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আমি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত।’ বার্তায় তিনি বলেন, ‘আপনার দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আপনার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে আলোড়িত করেছে তারই প্রতিফলন।’ ড. ইঊনূস বলেন, ‘আমি নিশ্চিত যে আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতির পথে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’বিস্তারিত…


সাতক্ষীরার ইটাগাছায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :: প্রদীপ্ত প্রতিবন্ধী স্কুল এন্ড ট্রেনিং সেন্টার ও গ্রীন হার্ট কমিউনিটির উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে বুধবার (৬ নভেম্বর) ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ তাফসিরুল কোরআন মাহফিল, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক কাউন্সিলর আহমাদ আলী সরদার’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী আলোচক হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আতিফ আব্দুল্লাহ বিন আনিছুর রহমান, মোঃ খাইরুল ইসলাম। আলহাজ্ব আব্দুল মজিদ’র পরিচালনায়বিস্তারিত…


সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটি মাসিক সভা অনুষ্ঠিত

রুহুল কুদ্দুস, সাতক্ষীরা :: সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর সভাপতিত্বে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার নব নিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব নাসিরুদ্দিন ফরায়েজি,সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মো এনায়েতউল্লাহ,ইসলামিক ফাউন্ডেশনের ডি ডি মেহেদী হাসান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্নু পদ পাল,অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: জিয়ারুল ইসলাম,সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জনের প্রতিনিধি ডা:মো: ফরহাদ জামিল উত্তরনের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের প্রজেক্ট অফিসার আব্দুল্লাহবিস্তারিত…


সাতক্ষীরায় মা ও শিশু সহায়তা কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় মা ও শিশু সহায়তা কর্মসূচির ০২ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে বুধবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার হল রুমে এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ- পরিচালক(অ:দা:) নাজমুন নাহার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। রিপোটিয়ার হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক গাজী বশির আহমেদ।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: ইসমাত জাহান সুমনা। প্রশিক্ষণের প্রথম দিনে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলাবিস্তারিত…


সাতক্ষীরায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শাহ জাহান আলী মিটন :: ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, পেঁয়াজ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা হলরুমে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বীজ ও সার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সরকার কৃষিরবিস্তারিত…