মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪

 

ভ্রমণের জন্য প্রয়োজনীয় কিছু টিপস

নিউজ  ডেস্ক  ::  ভ্রমণ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। নতুন স্থানে যাওয়া, নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া, এবং নতুন অভিজ্ঞতা অর্জন করা—সবকিছুই আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে, কিছু প্রস্তুতি ও পরিকল্পনার অভাব ভ্রমণের আনন্দকে বিঘ্নিত করতে পারে। এখানে ভ্রমণের সময় অনুসরণ করার জন্য ১০টি গুরুত্বপূর্ণ টিপস উপস্থাপন করা হলো। ১. পূর্বপ্রস্তুতি করুন:: গন্তব্যের সম্পর্কে আগে থেকেই গবেষণা করুন। স্থানীয় সংস্কৃতি, খাদ্য, আবহাওয়া এবং দর্শনীয় স্থানগুলি সম্পর্কে জানলে ভ্রমণ পরিকল্পনা করা সহজ হয়। ২. সঠিক প্যাকিং করুন:: আবহাওয়া অনুযায়ী পোশাক ও অন্যান্য জিনিসপত্র প্যাক করুন। অপ্রয়োজনীয় জিনিসবিস্তারিত…


আপনি কি সবকিছুতেই বিরক্ত?

নিউজ  ডেস্ক  :: আমাদের জীবনে কখনো কখনো এমন সময় আসে, যখন কোনো কারণ ছাড়াই সবকিছুতেই বিরক্ত লাগে। এমনকি আগের মতো প্রিয় কাজগুলোতেও আনন্দ খুঁজে পাওয়া যায় না। এটা বেশিরভাগ সময় মানসিক বা শারীরিক অবস্থার কারণে হয়ে থাকে, যা আমরা প্রথমে বুঝতে পারি না। এই অনুভূতিটা ক্ষণিকের জন্য হলেও হতে পারে, আবার দীর্ঘদিন ধরে চলতে পারে। এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ লুকিয়ে থাকতে পারে। ভালো না লাগার পেছনের কারণগুলো। বিষণ্ণতা বা ডিপ্রেশন:: কোনো কারণ ছাড়াই ‘ভালো না লাগা’র অন্যতম বড় কারণ হলো বিষণ্ণতা। এই মানসিক অবস্থা মানুষকে সবকিছুতে উদাসীন করে তোলে। বিষণ্ণতারবিস্তারিত…


হিজবুল্লাহর অর্থবিষয়ক প্রধান নিহত, দাবি ইসরাইলের

নিউজ  ডেস্ক  ::  আন্তর্জাতিক ডেস্ক ::  লেবাননের শিয়াপন্থি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অর্থবিষয়ক প্রধানকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী ।সোমবার (২১ অক্টোবর) ইসরাইলি সেনাবাহিনী এই দাবি করেছে। খবর এএফপির। তারা বলছে, হিজবুল্লাহর অর্থবিষয়ক সর্বশেষ কমান্ডারকে সিরিয়ায় ‘নির্মূল’ করা হয়েছে। তবে হিজবুল্লাহর এই কমান্ডারের নাম প্রকাশ করেনি ইসরাইল। সোমবার ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, এই ব্যক্তি ইরান-সমর্থিত হিজবুল্লাহর ‘ইউনিট ৪৪০০ ’-এর প্রধান ছিলেন। ইরানের তেল বিক্রির মাধ্যমে সংগঠনে অর্থ স্থানান্তরসহ হিজবুল্লাহর তহবিল জোগানোর দায়িত্বে ছিলেন তিনি। তিনি বলেন, ‘কয়েক ঘণ্টা আগে সিরিয়ায়বিস্তারিত…


বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ব্যারিস্টার সুমন

নিউজ  ডেস্ক  ::  প্রায়ই বিভিন্ন ভাইরাল ইস্যু নিয়ে ফেসবুক লাইভে কথা বলতেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন।  এবার আত্মগোপনে থাকা অবস্থায় নিজের গ্রেফতারের খবরটিও ফেসবুকে জানিয়েছেন তিনি। জানা গেছে, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  মিরপুর মডেল থানার বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে । সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়।  কিন্তু আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেয়ার কারণে ব্যারিস্টার সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে। গ্রেফতার হবার আগে সোমবার দিবাগত রাত ১টা ১৮ মিনিটেবিস্তারিত…


হাসান মাহমুদের জোড়া আঘাত

নিউজ  ডেস্ক  ::  টাইগাররা পুরো এক ঘণ্টা উইকেটের জন্য হন্যে হয়ে ঘুরেছিল।  বোলিংবান্ধব মিরপুরে সব বিকল্পকেই ঘুরেফিরে বোলিংয়ে পাঠিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু লাভের লাভ হয়নি।  বাংলাদেশকে ভুগিয়েছেন দুই প্রোটিয়া ব্যাটার কাইল ভেরেইনে এবং উইয়ান মুল্ডার। দুজনের পার্টনারশিপ গড়েছিল নতুন রেকর্ডও।মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের মিনিট ১৫ আগেই মাঠে গড়ায়। কেননা সোমবার আলোক স্বল্পতায় আগেই হয়েছিল শেষ।তবে আজ প্রথম ঘন্টা শেষেও পিছিয়ে টাইগাররা।জানা যায়, ভেরাইনে এবং মুল্ডারের ব্যাটে ভর করে মিরপুর টেস্টে দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের লিড পার করেছিলবিস্তারিত…


নন-টেকনিক্যাল পদে ৩৯ জনকে নিয়োগ দেবে বুয়েট

নিউজ  ডেস্ক  ::  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ১৬ ক্যাটাগরির নন-টেকনিক্যাল পদে ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: হিসাবরক্ষক পদসংখ্যা: ২ (স্থায়ী)। অডিট অফিসে ১টি স্থায়ী ও কম্পট্রোলার অফিসের ১টি স্থায়ী পদ যোগ্যতা: বাণিজ্য বিভাগে কমপক্ষে স্নাতক ডিগ্রিসহ কোনো খ্যাতনামা প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ ও বাজেট প্রস্তুতকরণ কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডেটাবেজে অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি স্তরে শিক্ষাগতবিস্তারিত…


‘নাটক কম করো পিও’ সাদিয়াকে ভক্তরা

নিউজ  ডেস্ক  ::  ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। নাটকের প্রমোশনের উদ্দেশ্যে একটি লাইভে হাজির হয়ে তিনি বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরে একটি বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি।’ শেষ বিষয়টি মিথ্যাচারে পরিণত হয়।  তার মিথ্যাচারে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অনেক ভক্তরা তাকে কটাক্ষ করে মন্তব্য করেছেন যে, ‘নাটক কম করো পিও’। সাদিয়া বলেন, ‘গত কয়েকদিন আগে আমি একটা শুট শেষ করে বাসায় ফিরছিলাম, তখন রাস্তায় যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত একজন কালো কেউ আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে নেমেবিস্তারিত…


ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (ইফসু) এর কনফারেন্স অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট :: ২১ অক্টোবর সোমবার তুরস্কের ইস্তাম্বুলে “ইন্টারন্যাশনাল লিডারশিপ সামিট ২০২৪ ইস্তাম্বুল’ শিরোনামে ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (ইফসু) এর কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ কনফারেন্স-এ বৃটেন, আমেরিকা, মিশর, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ বিশ্বের ৪৮টি দেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসলিম ছাত্র ও যুব নেতৃবৃন্দ এ কনফারেন্স-এ বক্তব্য রাখেন। বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে সাম্প্রতিক রাজ‣নতিক পট-পরিবর্তনে বাংলাদেশের ছাত্র-যুবক বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। এই গণঅভ্যুত্থানেরবিস্তারিত…


গল্লামারী সেতু দ্রুত বাস্তবায়নের দাবি উন্নয়ন কমিটির

‍খুলনা প্রতিনিধি :: খুলনার প্রবেশদ্বার গল্লামারী সেতুটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ বলেন গল্লামারী সেতু দিয়ে প্রতিদিন প্রচুর যানবাহনসহ অনেক মানুষ নগরে প্রবেশ করে। ফলে সেতুটি বাস্তবায়ন না হওয়ায় যানজট ও সমস্যার সৃষ্টি হচ্ছে। জনস্বার্থে সেতুটি  দ্রুত  বাস্তবায়নের জোর দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, অধ্যাপক মোঃ আবুল বাসার, এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুলবিস্তারিত…


আশাশুনিতে এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক সেমিনার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিনেশান ক্যাম্পেইন ২০২৪ বিষয়ক উপজেলা পর্যায়ে সেমিনার ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। উপজেলার সকল মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান/শিক্ষকদের অংশ গ্রহনে সেমিনার ওয়ার্কসপে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা। মাল্টিমিডিয়া প্রজোক্টরের মাধ্যমে তথ্যচিত্র তুলে ধরে আলোচনা রাখেন, মেডিকেল অফিসার ডাঃ এস এম নাইম হোসেন নয়ন। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন আলোচনা রাখেন।