সেপ্টেম্বর, ২০২৪

 

সাতক্ষীরা সরকারি গণগ্রন্থাগারে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলা সরকারি গণগ্রন্থাগারে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্যাপন ২০২৪, সীরাতুন-নবী (সা.) শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় গ্রন্থাগার হলরুমে সহকারী লাইব্রেরিয়ান মো: জিয়ারুল ইসলামের সভাপতিত্বে ও লাইব্রেরি এ্যাসিসটেন্ট কিনা রাম কুমারের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর মিডিয়া বিভাগের পরিচালক মোঃ আনিছুর রহমান, প্রধান অতিথি বলেন, ‘মানবতার মুক্তির দূত মহানবী (সা.)কে আল্লাহ পাক বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। বিশ্ব নবীর শুভাগমন মানবজাতির জন্য রহমত স্বরূপ। পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও নবীর রেখেবিস্তারিত…


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

নিউজ ডেস্ক :: আজ সোমবার হিজরি ১২ রবিউল আউয়াল। পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারি, মহানবী হজরত মুহাম্মদ সা: ৫৭০ খ্রিষ্টাব্দের এ দিনে মায়ের কোল আলোকিত করে দুনিয়াতে আসেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দে ১১ হিজরির ঠিক এ তারিখেই ৬৩ বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। এ জন্য এ দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। বাংলাদেশে দিনটি সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: হিসেবে পালিত হয়। আজ সরকারি-বেসরকারি সব অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবংবিস্তারিত…


সাতক্ষীরায় বাক প্রতিবন্ধী তরুণীকে হত্যা: প্রধান আসামিসহ ৬ জন গ্রেফতার

নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় বাক প্রতিবন্ধী তরুণী রোজিনা খাতুন চুমকিকে নৃশংসভাবে হত্যার আলোচিত ঘটনায় প্রধান আসামিসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) র‌্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরিফিন জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব জানতে পারে, চাঞ্চল্যকর চুমকি হত্যা মামলার আসামিরা পালিয়ে সাতক্ষীরা সদর থানাধীন থানাঘাটায় অবস্থান করছে। র‌্যাব রাতেই সেখানে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিরা হলো– ইলিয়াস হক (৩৫), ইমরান হক (২৩), নারগিস পারভিন (৪০), মনোয়ারা খাতুন, শাওন (২৮), আবু সালেম। তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র জানায়, ভিকটিম একজনবিস্তারিত…


তারেক-ফখরুলের শুভেচ্ছাবার্তা : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে

   নিউজ ডেস্ক :: সোমবার (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জন্ম হয়। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে গণমাধ্যমে পাঠানো বাণীতে তারেক রহমান বলেন, ‘ঈদে মিলাদুন্নবীর দিনে রাসুলুল্লাহ (সা.) এর মহিমান্বিত সত্ত্বার আবির্ভাব ঘটে এই পৃথিবীতে। এই দিনটি শেষ নবীর জন্মদিন হিসেবে মুসলমানের মাঝেবিস্তারিত…


রাজধানীর মুগদায়  ছুরিকাঘাতে ১ জন নিহতের ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

নিউজ ডেস্ক ::  রাজধানীর মুগদা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একই পরিবারের ১ জন নিহত ও ০২ জন আহত হওয়ার ঘটনায় জড়িত অন্যতম আসামি মোঃ আব্দুর রহিম (২৬) ও সীমান্ত হোসেন রাহাত (২১) কে মুগদা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। রাজধানীর মুগদা থানাধীন উত্তর মান্ডার প্রধান সড়ক এলাকায় চাঞ্চল্যকর আশিক এলাহী সাকিল (২৮)’কে কুপিয়ে হত্যা ও তার সহোদর আশিক পারভেজ সুজন (৩৮) ও মোঃ শামস্ (২৪)’কে কুপিয়ে আহত করার ঘটনায় দয়েরকৃত হত্যা মামলার অন্যতম আসামী মোহাম্মদ রহিম হোসেন (২২), পিতা- জিন্নু মিয়া, থানা- মুগদা ও জেলা-ঢাকা এবং সীমান্ত হোসেন রাহাত (২১), পিতা-বিস্তারিত…


শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু’র মৃত্যুতে খুলনা উন্নয়ন কমিটির শোক

খুলনা প্রতিনিধি :: খুলনার কৃতি সন্তান বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলামবিস্তারিত…


আশাশুনিতে জবর দখলকারীদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

জি এম মুজিবুর রহমান :: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া মৌজায় ক্রয়কৃত জমি বৈধ ভোগজাতকারীদের উচ্ছেদ করে জবর দখলকারী চক্রের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার দুপুরে আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। শ্রীউলা ইউনিয়ন যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম লিখিত বক্তব্য ও বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, তার ভাই ইয়াছিন আলি ও আব্দুল হাকিম সরদার কোবলা দলিল মূলে আব্বাছ আলী দিং এর নিকট থেকে লাঙ্গলদাড়িয়া মৌজার এসএ ২৯৪ নং খতিয়ানে সাবেক ১১০০ ও হাল ২৫৮৮ নং দাগে এবং খালের ৮০১ নং দাগে ০.৪৮ একর জমিবিস্তারিত…


পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন : ঝুঁকিতে এলাকাবাসী

  পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: খুলনার পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে কপোতাক্ষ পাড়ের হাচিমপুর আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দারা। সোমবার সাতক্ষীরার আশাশুনি উপজেলার খননকৃত মরিচ্চাপ নদীর আটকানো বাঁধ ভেঙে গেলে ওই নদীর পানি সরাসরি আঘাত করে পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের হাচিমপুর আশ্রয়ন কেন্দ্রে সংলগ্ন খননকৃত কপোতাক্ষ নদের বাঁধে। টানা ৩ দিনের পানির আঘাতে বাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দেয়। ইতোমধ্যে বাঁধের দুই’শ ফুট এলাকা জুড়ে অনেকটাই নদীতে ধ্বসে গিয়েছে এবং একাধিকবিস্তারিত…


আসাদুজ্জামান নূর গ্রেফতার

নিউজ ডেস্ক ::  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে ঢাকা‌ মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টায় বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি। প্রসঙ্গত, ২০০১ সাল থেকে আওয়ামী লীগের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পর ১২ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়কবিস্তারিত…


শুভমানকে বিশ্রামে পাঠাবে ভারত বাংলাদেশের বিপক্ষে

নিউজ ডেস্ক :: বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে রয়েছেন শুভমান গিল। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে না রাখার সম্ভাবনাই বেশি। খবর বার্তা সংস্থা পিটিআই-র। জানা গেছে, খেলোয়াড়দের ওপর খেলার চাপ ব্যবস্থাপনা নীতির অংশ হিসেবে শুভমানকে টি-টোয়েন্টি দলে না রাখার কথা ভাবছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের বাকি ১০টি ম্যাচে তাকে সুস্থ পেতেই বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে পিটিআই। অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট খেলবে ভারত। সে সিরিজকে সামনে রেখেই শুভমানকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে। তার সঙ্গে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিশ্রাম পেতে পারেন। শুভমানকেবিস্তারিত…