বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪

 

ডুমুরিয়ার নাশকতার দুই মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল  অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ৪৯ জনকে খালাস

ডেস্ক রিপোর্ট::  ডুমুরিয়া থানার নাশকতার দুই মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ৪৯ জনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নীলা কর্মকার এ রায় ঘোষণা করেন। আসামী পক্ষের আইনজীবী মো. আবু ইউসুফ মোল্লা বলেন, “২০১৮ সালের নির্বাচনের আগে ডুমুরিয়ার বামনদিয়ায় বোমা উদ্ধারের একটি নাটক সাজিয়ে মামলা দায়ের করা হয়। এ মামলায় মিজানুর রহমানসহ ১৮ জনের নামে এজাহার দাখিল করে। পরবর্তীতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অন্য একটি মামলায় কারাগারে থাকাবিস্তারিত…


২৯ সেপ্টেম্বর থেকে পৃথিবীর সঙ্গী হচ্ছে ‘নতুন চাঁদ’

 নিউজ ডেস্ক :: স্বল্প সময়ের জন্য দ্বিতীয় একটি ‘চাঁদ’ পেতে যাচ্ছে পৃথিবী। ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করবে এটি। তারপর গ্রহাণুটি একটি সূর্যকেন্দ্রিক কক্ষপথে (সূর্যের চারপাশের কক্ষপথ) ফিরে যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে খোলা চোখে বা অপেশাদার টেলিস্কোপ দিয়ে ‘২০২৪ পিটি৫’ গ্রহাণুকে দেখা যাবে না। নতুন আবিষ্কৃত গ্রহাণুটি অস্থায়ীভাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলে ধরা পড়বে। ‘২০২৪ পিটি৫’ নামের এই গ্রহাণুকে ‘মিনি মুন’ হিসেবে আখ্যায়িত করছেন বিজ্ঞানীরা। খবর স্পেসডটকম’র। নাসার অর্থায়নে দক্ষিণ আফ্রিকাভিত্তিক গ্রহাণু টেরিস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম-অ্যাটলাস ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম গত ৭ আগস্ট গ্রহাণুটি দেখতে পান।বিস্তারিত…


রাত ১২টার পর এশার নামাজ পড়া যাবে?

নিউজ ডেস্ক :: ইসলামি শরিয়তের কোনো বিধান ঘড়ির সময়ের আলোকে হয় না। কিছু বিধান সূর্যের হিসেবে আর কিছু বিধান চাঁদের হিসেবে আরোপিত হয়। নামাজের সময় হিসাব করা হয় সূর্যের হিসেবে। ফজর সোবহে সাদিক থেকে সূর্য উঠার আগে, জোহর সূর্য মাথার ওপর থেকে পশ্চিমাকাশে হেলে গেলে, জোহরের সময় শেষ হলে সূর্য ডোবার আগ পর্যন্ত আছর, সূর্য ডুবে গেলে মাগরিব। পশ্চিম আকাশের লাল আভা দূর হওয়ার পর আকাশ প্রান্তে যে সাদা আভা চোখে পড়ে তা বিলুপ্ত হওয়ার পর ইশার নামাজের সময় শুরু হয়। সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত ইশার সময় বিদ্যমান থাকে। তবেবিস্তারিত…


নতুন দুই মামলায় গ্রেফতার সালমান-আনিসুল-দীপু-পলক

নিউজ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপু মনি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আরও দুই মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে বাড্ডা থানা এলাকায় সোহাগ মিয়া ও হাফিজুল শিকদারকে গুলি করে হত্যার দায়ে করা পৃথক দুই মামলায় বুধবার (২৫ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার দেখানো হয়। এর আগে সকালে আওয়ামী লীগের এই চার নেতাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এই দুই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকারবিস্তারিত…


জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরো জোরালো পদক্ষেপ গ্রহণের আহবান

নিউজ ডেস্ক :;  বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারনে অত্যন্ত ঝূঁকিপূর্ণ। যেখানে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। সাইক্লোন, জলোচ্ছ¡াস, বেড়িবাঁধ ভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবনাক্ততা বৃদ্ধি ইত্যাদি নিত্যদিনের সঙ্গী। দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলের সংকটকে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং উপকূলের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম কাজ শুরু করে। ২৩ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৩:০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় খুলনা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে লিডার্স, খুলনা আঞ্চলিক কার্যালয়ে ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালের কণ্ঠের খুলনাবিস্তারিত…


বেনাপোলে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক 

বেনাপোল প্রতিনিধি ;: ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে সাড়ে ৪ কেজি ওজনের ১৯ টি স্বর্ণেরবারসহ মাহফুজ মোল্লা নামের এক স্বর্ন পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃত মাহফুজ মোল্লা নড়াইল জেলার বড়দিয়া এলাকার হাসমত মোল্লার ছেলে। যশোর-৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বেনাপোল বিজিবি ক্যাম্পে বিকাল সাড়ে ৩ টায় এক সাংবাদিক সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের অদুরে বিজিবি’র স্থায়ী চেকপোস্ট আমড়াখালী নামক স্থানে বেনাপোল মুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে মাহফুজ মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার শরীরে লুকানো অবস্থান থেকে সোনার বার গুলো বের করে দেয়। জব্দকৃত সোনারবিস্তারিত…


পাইকগাছায় ৩৪ বছর ধরে ইসলাম ধর্মের ক্লাস হয় না

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসুস্থ প্রধান শিক্ষকসহ দু’জন শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। ৩৪ বছর ধরে কোনো মুসলিম শিক্ষক না থাকায় ইসলাম ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত মুসলিম শিক্ষার্থীরা। জানা গেছে, উপজেলার দেলুটি ইউনিয়ের উত্তর জিরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থী সংখ্যা মাত্র ৩৪ জন। প্রাক শিক্ষার্থী ১৪ জন। প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষক সংখ্যা তিন (৩) জন। প্রধান শিক্ষক অসুস্থ। একজন শিক্ষক পিটিআই প্রশিক্ষণে থাকায় দীর্ঘদিন ধরে মাত্র একজন শিক্ষিকা দিয়ে চলছে পাঠদান। এদিকে প্রতিষ্ঠাকাল থেকে কোনো মুসলিম শিক্ষক না থাকায় ইসলাম ধর্ম শিক্ষাবিস্তারিত…


পাইকগাছায় দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::পাইকগাছার লতা ইউনিয়নের কাঠামারী বাজার সার্বজনীন দুর্গাা পুজা উদযাপন কমিটির সাথে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জগদিশ চন্দ্র মন্ডল সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে কাঠামারী বাজার মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সন্ত্রাস, চাঁদাবাজী ও নৈরাজ্যের প্রতিবাদ ও সুষ্ঠু সুন্দরভাবে দূর্গাপুজা উদযাপন করার লক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান এসএম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ, বক্তব্য রাখেন, উপজেলা যবুদল সদস্য সচিব ইমরান সরদার, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জগেশ্বর সানাবিস্তারিত…


অভিজ্ঞতা ছাড়াই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, পদ ১০০০

নিউজ ডেস্ক :: জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) চাকরির সুযোগ। বিপিএটিসি তিনটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস বা সরাসরি আবেদন করতে হবে।   প্রতিষ্ঠানের নাম: দারাজ বাংলাদেশ লিমিটেড। পদের নাম: অপারেটর। পদসংখ্যা: ১,০০০ জন।   অভিজ্ঞতা: প্রয়োজন নেই। বেতন: ১০,০০০ টাকা। চাকরির ধরন: চুক্তিভিত্তিক। প্রার্থীর ধরন: পুরুষ। বয়স: সর্বনিম্ন ১৮ বছর। আবেদনের নিয়ম: আগ্রহীরা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


মা চান প্রথম স্বামীর সঙ্গেই থাকি: সানাই

নিউজ ডেস্ক ::  নিজের দ্বিতীয় বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছেন মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। ১ কোটি ১ লাখ ১ টাকা দেনমোহরে সুইডেন প্রবাসী সোহেল এফ খান (৪৫) নামের একজনকে বিয়ে করেছেন বলে তিনি দাবি করেছেন। তবে এক টাকাও উসুল করা হয়নি, পুরোটাই বাকি। তিনি বলেন, জানুয়ারিতে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্নের পরে বিস্তারিত জানাবো। মুসা বলেন, আমরা তো একসঙ্গে একই বাসায় আছি। সানাই চাকরি করছে। নতুন করে বিয়ের বিষয় কেমনে কী বুঝতেছি না। আসলে মিডিয়া জগতের মানুষগুলোর ভাইরাল নেশা। আগে এসব খোঁজ রাখতাম এখন রাখি না। সানাই বলেন, আমি কয়েক মাসবিস্তারিত…