রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪

 

কলারোয়ায় বিরামহীন বর্ষণে জনজীবন স্থবির, ভেসে গেছে মাছ ও ফসলি মাঠ, জলমগ্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনপদ 

কামরুল হাসান ।।  নিম্নচাপজনিত টানা তিনদিনের বিরামহীন বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কলারোয়া। দমকা হাওয়ার সাথে ভারী ও অতিভারী বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাহত হচ্ছে পাঠদান। ফসলি মাঠ, মাছের ঘের পানিতে ভেসে গেছে। অনেক বাড়িঘরে পানি ঢুকে যাওয়ায় মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। ঘরবন্দি হয়ে পড়ায় শ্রমজীবী জনগোষ্ঠী বিপাকে পড়েছেন । সাতক্ষীরা আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা যায়, গত শুক্রবার থেকে রোববার দুপুর পর্যন্ত সাতক্ষীরায় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কলারোয়ায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৭ মিলিমিটার, যা চলতি বছরে এ অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত। সোমবার দুপুরবিস্তারিত…


সাতক্ষীরায় বৃষ্টির পানিতে বেড়েছে জলবদ্ধতা, বিপর্যয়ে জনজীবন

বিশেষ প্রতিনিধি :: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়েছে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকা। তলিয়ে যাচ্ছে রাস্তা-ঘাট। এতে চলাচলে মারাত্মক দুর্ভোগে পড়ছেন পৌরবাসী। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে ভারী বর্ষণের ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান, মুন্সীপাড়া, মুনজিতপুর, কাটিয়া, সুলতানপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট। অনেকের বাড়ির উঠানেও জমে যাচ্ছে। এতে সকালে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন ঘর থেকে বের হওয়া শিক্ষার্থী, অভিভাবক, কর্মস্থলগামী চাকরিজীবী, ব্যবসায়ীসহ খেটে খাওয়া সাধারণ মানুষ। রাজারবিস্তারিত…


গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় সাতক্ষীরার নাজমুল নিহত

নিউজ ডেস্ক :: গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত মগরব আলীর ছেলে নাজমুল (৩৫) নিহত হয়েছেন। এতে আটোরিকশার আরও চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুলের বন্ধু খালিদ হাসান সুমন সাতক্ষীরা নিউজকে এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাজমুল আমার ছোট বেলার বন্ধু। সে গাজীপুরে একটি বে-সরকারী কোম্পানীতে চাকুরী করত। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় অন্যান্য নিহতরা হলেন— নরসিংদীর শিবপুর উপজেলার আখরাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০) ও ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীরবিস্তারিত…