মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
আনন্দ-বেদনা আর অনুপ্রেরণার ইত্যাদি
নিউজ ডেস্ক::দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার পর প্রচারিত হলো শেরপুরে ধারণ করা ইত্যাদি। দেশের পরিবর্তিত পরিস্থিতি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয়, প্রায় এক হাজার তাজা প্রাণের বিনিময়ে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে রক্তক্ষয়ী এক সংগ্রামের মধ্যদিয়ে গঠিত নতুন সরকারের শাসনামলে প্রচারিত হলো ইত্যাদি। তবে এর ধারণ যখন হয় তখনো ছাত্র আন্দোলন দানা বেঁধে ওঠেনি। পুরো অনুষ্ঠানেই দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য ও সময়োপযোগী নানা বিষয়ের সমন্বয়ে চেনারূপেই নির্মিত হয়েছে এটি। শেরপুরের মধুটিলায় এক মনোমুগ্ধকর পরিবেশে বনভূমির মাঝখানে নির্মিত মঞ্চে ইত্যাদি ধারণের জন্য হানিফ সংকেতকে ধন্যবাদ জানাতেই হয়। দেশের দুর্গম জায়গাগুলোতে গিয়ে অনুষ্ঠান ধারণ সম্ভব নয় বলেবিস্তারিত…
সিলেটে অন্যরকম ওরস
নিউজ ডেস্ক::সিলেটে হযরত শাহপরান (রহ.) বার্ষিক ওরস চলছে। এবার অন্যরকম এক ওরস পালন করা হলো মাজারে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে অশ্লীলতা ও অসামাজিকতা ব্যতিরেকে এ ওরস পালন হলো। ছিল না ভণ্ডদের দৌড়ঝাঁপ কিংবা গান-বাজনার আসরও। বেহায়াপনা, বেলেল্লাপনা ছাড়াই পালন হলো ওরস। এ কারণে দু’দিন রাতভর পাহারা দিতে হয়েছে আলেম সমাজের প্রতিনিধি ও ছাত্র-জনতাকে। মাজার কর্তৃপক্ষ জানিয়েছেন, সিলেটের ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)’র অন্যতম সফরসঙ্গী ছিলেন । হযরত শাহপরান (রহ.)। তার মাজার নগরের খাদিমপাড়ার শাহপরান এলাকায় অবস্থিত। ৭০০ বছরের বেশি সময় ধরে প্রতি বছর এ ওলির মাজারে তিন দিনব্যাপী ওরসবিস্তারিত…
সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। সোমবার (৯ সেপ্টেম্বর) তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে বিদায়ী পুলিশ মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন ও তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সাতক্ষীরা নিউজকে বলেন, ‘নিরাপদ সাতক্ষীরা গড়ে তুলতে চাই। সাতক্ষীরার সার্বিক আইন-শৃঙ্খলা সহনশীল রাখার জন্য সকলের বিশেষ সহযোগিতা প্রয়োজন। পুলিশের প্রতি আস্থা ফেরানোর জন্য জেলার মানুষেরও সহযোগিতা প্রয়োজন। এছাড়া পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থাবিস্তারিত…
দীর্ঘ ১৭ বছর পর বিএবি’র শীর্ষ নেতৃত্বে পরিবর্তন
নিউজডেস্ক::বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। তিনি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্থলাভিষিক্ত হলেন। এ ছাড়া বিএবি’র ভাইস চেয়ারম্যান হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান এবং ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী। সোমবার বিএবি’র সাধারণ সভায় তাদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান করে নতুন কমিটি গঠন করা হয়। ১৭ বছর পর নতুন নেতৃত্ব এলো সংগঠনটিতে। ২০০৮ সালের জানুয়ারি থেকে চেয়ারম্যান পদে ছিলেন নজরুল ইসলাম মজুমদার। সরকার পরিবর্তনের পর তাকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদবিস্তারিত…
২৫ জেলায় নতুন ডিসি
নিউজডেস্ক::আন্তর্জাতিকডেস্ক::২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। এর আগে গত ২০শে আগস্ট এসব জেলার ডিসিদের প্রত্যাহার করা হয়। ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুর জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব তানভীর আহমেদকে ঢাকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংযুক্ত উপ-সচিব মোহাম্মদ কামরুল হাসান মোল্যাকে ফরিদপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব পি কে এম এনামুল করিমকে সিলেট, জনপ্রশাসনবিস্তারিত…
ইমরান খানের দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার
নিউজ ডেস্ক::আন্তর্জাতিক ডেস্ক::কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) বেশ কিছু শীর্ষনেতাকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। এর একদিন আগে ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভ করে দলটি। সেখান থেকে এক মাইল দূরে কিছু মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগে পুলিশ এই গ্রেপ্তার অভিযান চালায়। বার্তা সংস্থা এ খবর দিয়ে বলছে, গ্রেপ্তার করা নেতাদের মধ্যে আছেন পিটিআইয়ের প্রেসিডেন্ট ব্যারিস্টার গওহর খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দলটির প্রেসিডেন্টকে পুলিশ তার গাড়ি থেকে বের করে নিচ্ছে। তারপর তাকে একটি পুলিশ স্টেশনে হাজিরবিস্তারিত…
এবার জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে দল পেলেন বিজয়
নিউজ ডেস্ক::রিশাদ হোসেনের পর জিম আফ্রো টি-টেন লীগে দল পেয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার এনামুল হক বিজয়। বিজয় দল পেয়েছেন ড্রাফট থেকে। তবে রিশাদ প্লেয়ার্স ড্রাফটের আগেই দল পান। দশ ওভারের লীগের ড্রাফটে এনামুলকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস। আইকন ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে সতীর্থ হিসেবে পাচ্ছেন বিজয়। আগামী ২১শে সেপ্টেম্বর শুরু হবে জিম আফ্রো টিু১০ লীগের দ্বিতীয় আসর। সবগুলো ম্যাচই হবে জিম্বাবুয়ের হারারাতে। টুর্নামেন্টটি শেষ হবে ২৯শে সেপ্টেম্বর। জিম আফ্রো টিু১০ লীগের প্রথম আসরে বাংলাদেশ থেকে খেলেছিলেন মুশফিকুর রহীম ও তাসকিন আহমেদ। এ দুজনসহ বাংলাদেশের অধিকাংশ খেলোয়াড়ই টিু১০ লিগেরবিস্তারিত…


