মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪
আগামী তিন দিন যেসব বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস
নিউজ ডেস্ক :: বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। ফলে দেশের বিভিন্ন বিভাগে আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (০২ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ছত্তিশগড় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুবিস্তারিত…
মাহিনকে সংবর্ধনা ভেড়ামারায় যুব সাফজয়ী গোলরক্ষক..
নিউজ ডেস্ক::দক্ষিণ এশিয়ার সাফ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনকে সংবর্ধনা দিয়েছে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা। রোববার বিকাল ৪টায় নির্বাহী অফিসারের অফিস কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠানে মাহিনকে ফুলেল সংবর্ধনা এবং সম্মামনা ক্রেস্ট তুলে দেয়া হয়। তিনি ভেড়ামারার বাহিরচর’র বারোদাগ গ্রামের জিয়ারুল ইসলাম’র পুত্র। দক্ষিণ এশিয়ার সাফ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ এর গোলরক্ষক হিসাবে নেপালে যান। সেখানে নেপালকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। মাহিনের এমন বিরোচিত অর্জনে ভেড়ামারা উপজেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থা বর্ণাঢ্যবিস্তারিত…
ফুটবলারদের ভুটানের উচ্চতা ভাবাচ্ছে
নিউজ ডেস্ক::ভুটানের বিপক্ষে আগামী বৃহস্পতিবার ও রোববার দুটি প্রীতি ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ। শুক্রবার দেশটিতে পৌঁছানোর পর এ নিয়ে তিন দিন প্রস্তুতি নিয়েছে দল। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে প্রথম দিন হাইকিংও করেন জামাল-মিতুলরা। কিন্তু, এখনও কন্ডিশনের সঙ্গে ঠিকঠাক মানিয়ে নিতে পারেনি তারা। অধিনায়ক জামালকে ভাবাচ্ছে প্রায় তিন মাস পর তাদের আন্তর্জাতিক ফুটবলে ফেরাটাও। কেননা, মাঝের বিরতিতে ফিটনেস স্বাভাবিকভাবেই শতভাগ ধরে রাখা যায়নি। অন্যদিকে, মৌসুম চলমান থাকায় খেলার মধ্যেই ছিলেন ভুটানের খেলোয়াড়েরা। এনিয়ে জামাল ভূঁইয়া বলেন, ‘আমরা জানি, ভুটানে মৌসুমের মধ্যবর্তী সময় চলছে। তো ওদের খেলোয়াড়রা সবাই ফিট আছে। কিভাবে রক্ষণবিস্তারিত…
ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরামর্শ ক্রীড়া উপদেষ্টার
নিউজ ডেস্ক ::দেশের অন্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও চলছে সংস্কার কার্যক্রম। এরই অংশ হিসেবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সাংবাদিকরা ক্রীড়াঙ্গনে অনিয়ম, অসঙ্গতি তুলে ধরার পাশাপশি উন্নতির জন্য নানা মতামত ব্যক্ত করেছেন। দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত হয়েও এই বোর্ডের উপর তেমন নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক লেনদেনেও অসঙ্গতি রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ অভিভাবক সংস্থা হয়ে ক্রিকেট বোর্ডের অডিটের বিষয়টি উত্থাপিত হয়েছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের অবদান অনেক। এর পেছনে মহিলা ক্রীড়াবিস্তারিত…
যারা এখন লুটপাট-জুলুম-অত্যাচার করছেন, তাদের হাতেও দেশ নিরাপদ নয়’
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ৫ আগস্টের পর যারা দেশে মিথ্যা মামলা, লুটপাট, জুলুম, অত্যাচার করছেন, তাদের হাতেও দেশ নিরাপদ নয়। তাদের আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যে যারা ডাকাত না, জালেম না, অত্যাচারী না, তাদেরকে অত্যাচার করা যাবে না। আমি ওইসব ভাইদের বলব, যারা আওয়ামী লীগ করেছিলেন, যারা আদর্শবান, মনে রাখবেন, আদর্শবান ব্যক্তির দল কখনো আওয়ামী লীগ হতে পারে না। সময় আছে তওবা করুন। আগের দেশ আর আমরা চাই না। সোমবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তাবিস্তারিত…
আ.লীগের দোসরদের পদচারণা বন্ধ করতে হবে: জয়নুল
নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, আওয়ামী লীগের দোসররা এখনও স্বপদে বহাল। এদের পদচারণ বন্ধ করতে হবে। এরা আমাকে ও আপনাকে অধিকার বঞ্চিত করেছে। এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য শেখ হাসিনা ও তার সহচরদের সহযোগিতা করেছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ড. ইউনূসকে সহযোগিতা করতে হবে উল্লেখ করে জয়নুল আবদীন ফারুক বলেন, দেশের সংস্কার করেন, আমাদের আপত্তি নেই। কিন্তু আওয়ামী লীগ যাতে আবার বাংলাদেশে রাজনীতি করে দেশের সংবিধান, বিচার বিভাগকে ধ্বংস করে না দিতে পারে,বিস্তারিত…
ক্ষমতার বলে কোটি টাকার সম্পত্তি গড়েছেন ওসি আবুল খায়ের!
কুয়াকাটা প্রতিনিধি :: ওসির ক্ষমতার অপব্যবহার করে ঘুষ–দুর্নীতির মাধ্যমে পটুয়াখালীর মহিপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ আবুল খায়ের তার শ্বশুরের নামে কোটি টাকার সম্পত্তি গড়েছেন। শুধু অবৈধ সম্পদ উপার্জনই নয়, তার বিরুদ্ধে রয়েছে ঘুষ, দুর্নীতি, অন্যায়-অত্যাচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা-সহ নানা অভিযোগ। মহিপুর থানার সাবেক এই পুলিশ কর্মকর্তার নির্যাতনের শিকার একাধিক ব্যক্তির সাথে কথা বলে এসব জানা যায়। ওই থানার আওতাধীন নির্যাতিত সাধারণ মানুষের দাবি একটাই, এই দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তাকে যেন বিচারের মুখোমুখি করা হয়। মহিপুর থানার সাবেক ওসি খন্দকার মো. আবুল খায়ের কর্মরত থাকা অবস্থায়বিস্তারিত…
মনে হচ্ছে বাংলাদেশ কেবল রেকর্ড গড়তে পাকিস্তানে এসেছে’
নিউজ ডেস্ক :; পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় পেয়ে গেছে বাংলাদেশ। এখন অপেক্ষা সিরিজ জয়ের। সেই জয়ের সুঘ্রাণ এরই মধ্যে পেতে শুরু করেছে বাংলাদেশ। শেষ দিনে ম্যাচ জিততে বাংলাদেশের চাই ১৪৩ রান। হাতে উইকেট ১০টি। এ অবস্থায় অতি নাটকীয় কিছু না ঘটলে কেবল বৃষ্টিই পারে পাকিস্তানকে বাঁচাতে। যেই বৃষ্টির কারণেই চতুর্থ দিনে জয় পায়নি বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের প্রশংসা করে পাকিস্তান দল ও পিসিবিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এক সময়ের তারকা ক্রিকেটার আহমেদ শেহজাদ। বাংলাদেশ দল নিয়ে তিনি বলেন, দেখে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল শুধু রেকর্ড গড়তেই পাকিস্তানেবিস্তারিত…
মেট্রোরেলে ২০২ পদে নিয়োগ, আবেদন ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে, আবেদন করুন দ্রুত
নিউজ ডেস্ক :: শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি–১০ প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৬তম গ্রেডে মোট ২০২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। ১. পদের নাম: টিকিট মেশিন অপারেটর পদসংখ্যা: ১৩৯ যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫–এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দবিস্তারিত…


