রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪

 

জামায়াতে ইসলামী নতুন লড়াইয়ে

নিউজ ডেস্ক :: জামায়াত রাজনৈতিক দল হিসাবে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল পুনঃশুনানির (পুনরুজ্জীবিত) জন্য আপিল বিভাগে আবেদন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করার কথা রয়েছে। জামায়াতে ইসলামীর আইনজীবী প্যানেলের একটি সূত্র গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে।


পৃথক দুই হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী পলকের ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত

নিজস্ব প্রতিনিধি :: সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের বিরুদ্ধে পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। এর আগে ভোরে তাদের আদালতে হাজির করা হয়। পৃথক দুই হত্যা মামলায় টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের তিনদিনবিস্তারিত…


গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও ৮৯

আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৪ হাজারের বেশি ফিলিস্তিনি। শনিবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৬৯১ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্যবিস্তারিত…


নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের প্রবেশদ্বার খুলছে আজ

নিউজ ডেস্ক :: তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবনের প্রবেশ দ্বার। রোববার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবনে উন্মুক্ত হচ্ছে পর্যটক, বাওয়ালি, জেলে ও মৌয়ালদের প্রবেশাধিকার। খুলনার বন সংরক্ষক মিহির কুমার দে ঢাকা পোস্টকে বলেন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে রোববার (১ সেপ্টেম্বর) থেকে খুলছে সুন্দরবনের দুয়ার। জেলে, বাওয়ালিরা স্ব স্ব স্টেশন থেকে পাস-পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবে। একইসঙ্গে পর্যটকরাও এদিন থেকে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। বন বিভাগের তথ্য মতে, সুন্দরবনের জলভাগে ২১০ প্রজাতির সাদা মাছ, ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়া পাওয়া যায়। জুন থেকে আগস্ট এই তিন মাস প্রজননবিস্তারিত…


আজ বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ ১ সেপ্টেম্বর, বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে দলটি এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ৫ দিন থেকে কমিয়ে ১ দিনে নিয়ে এসেছে। এই ৪ দিনের কর্মসূচিতে যে অর্থ খরচ হতো সেটি ত্রাণ তহবিলে খরচে করার সিদ্ধান্তের কথা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় শেরেবাংলা নগর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন দলটির নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেলা ১১টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জিয়াউর রহমানের কবরে জিয়ারত করতে যাবেন বিএনপি নেতারা। একইদিনবিস্তারিত…


সাতক্ষীরা থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ ২ যুবক আটক

নিজস্ব প্রতিনিধ :: সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার (৩১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি ফয়সাল তানভীর জানান। আটকরা হলেন- সুলতানপুরের আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হোসেন (২৭) ও শেখ শাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (২১)। এএসপি ফয়সাল তানভীর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের দিন সদর থানায় আগুন দিয়ে অস্ত্র-গোলাবারুদ লুট করে দুষ্কৃতকারীরা। লুটের অস্ত্র বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের সুলতানপুরে রাখার খবরে অভিযান চালিয়ে ফরহাদ ও মেহেদীকে আটক করে র‌্যাব।বিস্তারিত…