বুধবার, আগস্ট ১৪, ২০২৪

 

শিগগিরই ঢাকা আসছে জাতিসংঘ তদন্ত দল

নিউজ ডেস্ক :: বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘ শিগগিরই তদন্ত শুরু করবে। গতকাল বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে তদন্তের জন্য খুব শিগগিরই জাতিসংঘের নেতৃত্বে তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শিগগিরই তদন্ত শুরু করতে বাংলাদেশ সফর করবে।’ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানানোর জন্য প্রধান উপদেষ্টা জাতিসংঘেরবিস্তারিত…


আজ ভিন্ন রকম ১৫ আগস্ট

নিউজ ডেস্ক :: আজ ১৫ আগস্ট। বাঙালি জাতির ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের দিন। ১৯৭৫ সালের এই রাতে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য এ হত্যাকা- সংঘটিত করে। ঘাতকের নির্মম বুলেটে সেদিন ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে নিহত হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারের ১৫ আগস্ট ভিন্ন রকমভাবে এসেছে। দিবসটি নিয়ে গত ১৬ বছরের মতো এবার কোনো আয়োজন নেই। প্রকাশ্যে কোনো কর্মসূচি ঘোষণা করেনি বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগও। এর আগে দিবসটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। এ দিন সাধারণ ছুটিও থাকত। এবার দলীয় কোনো কর্মসূচিবিস্তারিত…


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার হবে

নিউজ ডেস্ক :: ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল বুধবার সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন, আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আইন উপদেষ্টা জানান, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যার ঘটনায় মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উদ্যোগ নেওয়া হবে। সাবেক সরকারপ্রধান শেখ হাসিনাসহ অন্য যাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে। অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, ১০ কার্যদিবসের মধ্যে বিচার বিভাগের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাববিস্তারিত…


হাসিনার বিচারের দাবিতে কলারােয়ায় শিক্ষার্থীদের মিছিল

কামরুল হাসান ।। ছাত্র-জনতা হত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে কলারােয়ায় বিক্ষােভ মিছিল ও রােডমার্চ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে স্থানীয় বিভিন্ন হাইস্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা স্বতস্ফুর্ত অংশ নেন। মিছিলে ‘শহীদদের রক্ত, বৃথা যেতে দেব না’ ‘বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’ ইত্যাদি স্লােগানে মুখাের করে তােলে গােটা কলারােয়া বাজার। এদিকে, একইদিন অনুরূপভাবে বৈষম্যবিরােধী ছাত্র আন্দোলনের ব্যানারে রােডমার্চ করে শিক্ষার্থীরা। পরে চৌরাস্তা মােড়ে সমাবেশে মিলিত হয়।


গণহত্যাকারীদের বিচারের দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচী কেশবপুরে

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দুই দিনব্যাপী কর্মসূচি প্রথমদিন অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিন বুধবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচীতে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতিবিস্তারিত…


বীমা দাবীর চেক হস্তান্তর

চট্রগ্রামে পপুলার লাইফের ৪ কোটি ৭৫ লক্ষ টাকার বীমা দাবীর চেক প্রদান

অদ্য ১৪/০৮/২৪ ইং তারিখ


বিশেষ ক্ষমতা আইনের মামলা

খুলনায় বিএনপির ৩১ নেতাকর্মী বেকসুর খালাস

খুলনা সদর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালত মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ৩১ নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন। গতকাল মঙ্গলবার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ প্রদান করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা বেকসুর খালাসের বিষয়টি নিশ্চিত করেন। আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ছায়েদুল হক শাহিন নথির বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে খুলনা মহানগরীর স্যার ইকবাল রোডের হোটেল জেলিকো থেকে খুলনা থানা-পুলিশ ঢাকা থেকে আসা মো. খলিলুর রহমান সরকার ও এম এ হাসনাত মিঠুকে আটক করেবিস্তারিত…


আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহঃ) ১ম শাহাদাত বার্ষিকী আজ

বিশ্ব বরেণ্য আলেম, লক্ষ আলেমের ওস্তাদ,  জালিমের আতঙ্ক মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী (রহঃ) এর আজ ১ম শাহাদাত বার্ষিকী। দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত নিয়ে, সম্পূর্ণ ভারতের প্ররোচনায় পরিকল্পিত ভাবে গত বছরের আজকের দিনে শেখ হাসিনা তাকে নির্মম ভাবে হত্যা করে। মহান আল্লাহপাক হুজুরের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুন, আমিন। দেশবাসীর কাছে আকুল আবেদন, আপনারা যে যেখান থেকে পারেন হুজুরের জন্য দূয়া করবেন যেন মহান আল্লাহপাক তাঁকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং জান্নাত বাসী করেন।