snews
সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে ভারতে যাওয়ার পথে গ্রেফতার
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদি শফিকুল ইসলামকে (৩৪) ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে বিজিবি। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে উপজেলার মাঠিলা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। সন্ধায় এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান। আটককৃত আসামির বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের মহনপুর গ্রাম। তিনি ওই গ্রামের তাইজুল ইসলামের ছেলে। স্ত্রী হত্যার দায়ে ২০২২ সালের ১ জুন থেকে সাতক্ষীরা কারাগারে বন্দি আছেন। ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান বলেন, ‘গতবিস্তারিত…
৫দফা দাবিতে কলারোয়া উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নিউজ ডেস্ক :: শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত সাতক্ষীরা—১ (তালা—কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তিসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ৫ দফা দাবীতে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির সহ—সাধারন সম্পাদক পরিষদ শেখ আব্দুল কাদের বাচ্চু। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান। সংবাদ সম্মেলনে উল্লেখিত দাবী গুলোর মধ্যে রয়েছে, ২০০২ সালে কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবিস্তারিত…
তালায় গ্রাম্য ডাক্তারের মৃতদেহ উদ্ধার
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার তালায় মোঃ হাসানুর রহমান (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার ভোরে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ত্রিশ মাইল এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। হাসানুর রহমান চকেরকান্দা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে এবং স্থানীয় পোড়া বাজারে ফার্মেসির দোকানের ব্যবসা করতেন। তালা সেনাক্যাম্পের পক্ষ থেকে লাশটি উদ্ধারের ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব সরদার বলেন, মঙ্গলবার সকালে উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে সেনাবাহিনী এক ব্যক্তির লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। লাশেরবিস্তারিত…
সাতক্ষীরা সদর ও কালিগঞ্জে মুফতি আমির হামজার মাহফিল ২২ আগস্ট
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: উপমহাদেশের জনপ্রিয় বক্তা ও লাখ লাখ লোক যার আলোচনা শুনে দ্বীনের সঠিক দিশা পাচ্ছেন মুফতি মাওলানা আমীর হামজা তাদের মধ্যে অন্যতম। মাওলানা আমীর হামজা সাতক্ষীরার মাটিতে বৃস্পতিবার (২২শে আগস্ট) আগমন করে তিনি সাতক্ষীরা সদর ও কালিগঞ্জে তাফসিরুল কুরআন মাহফিলে বক্ত রাখবেন বলে জানা গেছে। তিনি আগামী ২২শে আগস্ট, বৃস্পতিবার বিকাল ৩ ঘটিকায় কালিগঞ্জের রতনপুর নাটুয়ার বেড় পানির ফিল্টার সংলগ্ন মাঠে এবং একই দিন বাদ মাগরিব সাতক্ষীরা সদরের মাধবকাটি বাজার বলফিল্ড মাঠ প্রাঙ্গণে তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্য পেশ করবেন। এদিকে মুফতি আমীর হামজার সাতক্ষীরায় আগমনের খবর শুনেবিস্তারিত…
হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
নিউজ ডেস্ক :: কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে ফল দোকানি মো. ফরিদ শেখকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানাসহ ২১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদের আদালতে মামলার আবেদন করেন ফরিদ শেখের বাবা মো. সুলতান শেখ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।. মামলার অন্য আসামিরা হলেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামানবিস্তারিত…
আসছে নতুন সিনেমা ‘হারুনের ভাতের হোটেল’
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর নানা ঘটনা আলোচনা হচ্ছে। এরমধ্যে একটি হলো সাবেক ডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদের ভাত খাওয়ানো। কার্যালয়ে আসা অতিথি বা আটক ব্যক্তিদের খাওয়ানোর সেসব স্থিরচিত্র ও ভিডিও তিনি ফেসবুকে প্রচার করতেন। বিষয়টি নিয়ে হাইকোর্টও অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই গোয়েন্দা কার্যালয়কে ‘হারুনের ভাতের হোটেল’ও বলতেন। এবার এই বিষয়টি নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন অভিনয়শিল্পী জাদু আজাদ। সিনেমার নাম ‘হারুনের ভাতের হোটেল’। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে এই নাম নিবন্ধন করেন তিনি। সেখানে দেখা যায়, এতে পরিচালক হিসেবে আছে জাদু আজাদের নাম। ছবি নিয়ে তাঁর প্রত্যাশা জানতেবিস্তারিত…
আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে রিটের শুনানি বৃহস্পতিবার
ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য বৃহস্পতিবার (২২ আগস্ট) দিন ধার্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন। এর আগে সোমবার (১৯ আগস্ট) ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটিবিস্তারিত…
সব জেলার ডিসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত
উদ্ভূত পরিস্থিতিতে সব জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবারের (২০ আগস্ট) মধ্যে তাদের প্রত্যাহার করা হবে। এরপর নতুন করে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এ ইস্যুতে সোমবার (১৯ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের কক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ এসএসবির একাধিক সদস্য। সূত্র জানায়, ডিসি নিয়োগ ইস্যুতে বিগত সরকারের আমলে বঞ্চিত পাঁচ কর্মকর্তার সহায়তা নেওয়া হবে। তারাবিস্তারিত…
আশাশুনিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :: আশাশুনি উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবীতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার বিকালে আশাশুনিতে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান। প্রধান বক্তার ছিলেন জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা। বিশেষ অতিথির ছিলেন, সহ সমন্বয়ক ফরিদ উদ্দিন, আলিমুজ্জামান আলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদর বিএনপির আহ্বায়ক আবুল হাসানবিস্তারিত…
চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন খালেদা জিয়া
নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য চলতি মাসেই যুক্তরাষ্ট্রে নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে। বিএনপির পক্ষে থেকে বলা হচ্ছে, আগে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার ক্ষেত্রে প্রধান বাধা ছিল আওয়ামী লীগ সরকার। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, নির্বাহী আদেশ মুক্ত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে আইনি প্রতিবন্ধকতা রয়েছে। কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট তাকে মুক্তি দিয়েছেন রাষ্ট্রপতি। তবে, এখন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে তার মেডিকেল বোর্ডের অনুমতির প্রয়োজন। এখন মেডিকেল বোর্ড তারবিস্তারিত…


