snews

 

গুমের ঘটনা তদন্তে সরকার কমিশন গঠন করবে

অনলাইন ডেস্ক :: গুমের ঘটনাগুলো তদন্তে একটি কমিশন গঠন করবে অন্তর্বর্তী সরকার। যারা বিভিন্ন সময়ে গুমের শিকার হয়েছেন, সেসব গুমের কারণ কী, কারা দায়ী তা তদন্ত করে দেখবে এই কমিশন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এ সভা হয়। পরে যমুনার সামনে সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টাবিস্তারিত…


আশাশুনিতে সেফটি ও নিউট্রিশন বিষয়ক মাল্টি ভাইসেনশনাল প্রশিক্ষণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :: আশাশুনিতে কৃষকদের জন্য সেফটি ও নিউট্রিশন বিষয়ক মাল্টি ভাইসেনশনাল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডাইভার্সিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খামারবাড়ি সাতক্ষীরার অতিরিক্ত উপ পরিচালক (শস্য) ইকবল আহমেদ। উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা এস এম আঃ ওহাব, শিবুপদ,বিস্তারিত…


মুফতি আমির হামজার ওয়াজ শুনতে সাতক্ষীরার মাধবকাটিতে নারী-পুরুষের ঢল

এস.এম আব্দুল্লাহ :: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন শহিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহ.) প্রথম মৃত্যুবার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব শহিদের স্মরণে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজার ফুটবল মাঠে সাবেক ইউপি সদস্য জনাব মাহমুদুর রহমান স্বপনের সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাচ্ছিরে কোরান মুফতি আমির হামজা, কুষ্টিয়া। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ নছিয়ত করেন আন্তর্জাতিক খ্যাতি সম্মন্ন ইসলামী চিন্তাবিদ মাওলানা হুসাইন আহম্মেদ মাহাফুজ, মাওলানা আহম্মদ আলী, মাওলানা আব্দুল বারী। এছাড়াওবিস্তারিত…


পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: অতি জোয়ারে খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকায় ওয়াপদার বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে মৎস্য ঘের, তলিয়ে গেছে বীজতলাসহ ফসলি জমি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২ টায় দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের কালিনগর বাওয়ালি বাড়ির দক্ষিণ পাশের পূর্বের আম্ফানের ভাঙ্গনের দক্ষিণের প্রায় ৩০০ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার রাস্তা অতি জোয়ারের পানিতে ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। ভাঙ্গনে কালিনগর, হরিণখোলা, দারুণমল্লিক গ্রাম প্লাবিত হয়ে গেছে। এর ফলে সদ্য রোপণকৃতধান ও বীজ তলাসহ বাড়িঘর তলিয়েবিস্তারিত…


বাংলাদেশ সফর স্থগিত করল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :: চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সরকার পতনের পরে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সেই আসর আরব আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি। যে কারণে বাংলাদেশে হচ্ছে না এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেটের জন্য আরো একটি দু:সংবাদ। এবার বাংলাদেশ সফর স্থগিত করল নিউজিল্যান্ড। দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে ভিসা জনিত সমস্যার কারণে বাংলাদেশ সফর এই মুহূর্তে বাতিল করেছে নিউজিল্যান্ড ‘এ’ দলও। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ারবিস্তারিত…


ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার ব্যাংকটির বিতর্কিত পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছিল। বুধবার (২১ আগস্ট) ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক। উল্লেখ্য, ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেয়ার পর থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমেরবিস্তারিত…


সারাদেশে বন্যায় ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক :: দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদনদীর পানি হঠাৎ যেন ফুঁসে উঠেছে। এসব নদীর পানিতে ১০ জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এরমধ্যে বন্যায় কুমিল্লায় চারজন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একজন ও ফেনীতে একজনসহ মোট ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও খাগড়াছড়ির দীঘিনালা, নোয়াখালীর আট উপজেলা, আখাউড়া ও কসবা, রাঙ্গামাটির সাজেক, কুমিল্লা, ফেনী, মৌলভীবাজারের দুটি উপজেলা, চট্টগ্রামের মিরসরাই, চাঁদপুর, সিলেট ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল পর্যন্ত ভয়াবহ এ বন্যায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুমিল্লায় আইনজীবীর মৃত্যু: বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামের তরুণ এ আইনজীবীর মৃত্যুবিস্তারিত…


১৩ জেলায় আকস্মিক বন্যা: পানিবন্দি লাখ লাখ মানুষ

ডেস্ক নিউজ :: দেশের দক্ষিণাঞ্চলসহ ১৩টি জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গত কয়েক দিনের বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যাকবলিত এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বন্যায় ডুবে দুজনের মৃত্যু হয়েছে ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শনিবারের মধ্যে বেশির ভাগ জেলায় পরিস্থিতির উন্নতি ঘটবে। এদিকে ত্রিপুরার দুম্বুর হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট (দুম্বুর গেট) খুলে দিয়েছে ভারত সরকার। এর প্রভাবে বাংলাদেশ অংশে দ্রুতগতিতে পানি বাড়ছে বলে মনে করছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। বন্যায় আক্রান্ত জেলার তালিকায় রয়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর,বিস্তারিত…


সব লাল পাসপোর্ট বাতিল

নিউজ ডেস্ক :: সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী ও এমপিসহ সবার কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করেছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান বলেন, আমরা এরই মধ্যে অভিবাসন ও পাসপোর্ট অধিদফতরকে (ডিআইপি) এ বিষয়ে নির্দেশনা দিয়েছি। তারা প্রক্রিয়াটি শুরু করেছে এবং শিগগিরই আদেশ জারি করা হবে। সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের বিষয়ে তিনি বলেন, যেহেতু প্রাথমিক পাসপোর্টধারীর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে, স্বয়ংক্রিয়ভাবে তাদের পরিবারের সদস্যদেরবিস্তারিত…


ইউপি চেয়ারম্যান হত্যা: সাতক্ষীরার সাবেক পুলিশ কর্মকর্তাসহ আওয়ামী লীগের ১৮ নেতা কর্মীর নামে মামলা

নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান আনারুল হত্যায় সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, কাজী মনিরুজ্জামান, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ১৮ জন আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা আমলি ১ নং আদালতে নিহতের ভাই জিয়ারুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। তিনি সদর উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুর রহমান সানার ছেলে। আদালতের বিচারক নয়ন কুমার বড়াল বাদির লিখিত অভিযোগ আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলায়বিস্তারিত…