সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

আবু সাঈদ বিশ্বাস :: ‘গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন’ স্লোগানে ০১-৩০ সেপ্টেম্বর-২৪ গ্রাহক সেবা মাস উপলক্ষে ১৮ই সেপ্টম্বর ২০২৪ বিকেল ৫ টায় গ্রাহকদের সাথে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাতক্ষীরা শাখার কর্মকর্তাদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় শাখা প্রধান ও এভিপি মোহাম্মদ সাদেক আলীর সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার শেখ বেলাল হোসেনর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জোনালের ইভিপি কামরুল বারী ইমামী। অনুষ্ঠটানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার আমানুল্লাহ আল হাদী, আগরদাড়ি কালিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবসায়ি, মাহবুর আলম, সানি আব্দুল খালেক, শাখা ম্যানেজার অপারেশানস সৈয়েদ শামসুল ইসলাম, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণীর গ্রাহক।

উপস্থিতিদের উদ্দেশ্য ইসলামি ব্যাংকের কর্মরত বক্তারা বলেন, সুদমুক্ত ব্যাংকিংয়ের কল্যাণমুখী অভিযাত্রায় সব সময় আমরা আপনাদের পেয়েছি সহযাত্রী হিসেবে। ইসলামী ব্যাংকিংয়ের প্রতি আপনাদের পাহাড়সম আস্থা এবং অকৃত্রিম ভালোবাসা আমাদের চলার পথকে করেছে সাবলীল এবং গতিময়। আগামীতে সর্বোচ্চ ও দ্রুত গ্রাহক সেবা দেয়ার আশ্বস্ত করেন।






সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত