snews

 

নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ডুবে নুর মোহাম্মদ (১০) ও আরাফাত (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার রাজাপুর এলাকার পূর্নকলস গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ ওই গ্রামের রাজু আহমেদের ছেলে এবং আরাফাত একই গ্রামের মিন্টুর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু দুটিকে বাড়ির আশেপাশে কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ পর স্বজনরা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে থাকতে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।বিস্তারিত…


ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার

অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। এই দল ঘোষণা ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নেইমার। প্রাথমিক দল থেকে চূড়ান্ত স্কোয়াডেও টিকে গেলেন তিনি। ​রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে আজ এই ঘোষণা দেওয়া হয়। প্রত্যাশা অনুযায়ী, ঘোষণাটি ছিল নানা আলোচনা, বড় বড় তারকাদের উপস্থিতি এবং কিছু চমকে ভরপুর। ফুটবলের অন্যতম নামী এই কোচের অধীনে, পাঁচবারের বিশ্বকাপ জয়ী এবং একমাত্র দেশ হিসেবে প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণকারী সেলেসাওরা এবার এক ঝাঁক তারকা ও নতুন উদ্যম নিয়ে মাঠে নামবে। ​দীর্ঘ আড়াই বছরবিস্তারিত…


দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি’র শ্রদ্ধাভাজন শাশুড়ি, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ মইনুল হক-এর সহধর্মিণী, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক কর্মপরিষদ সদস্য ও বর্তমান জেলা ইউনিট সদস্য মুহতারিমা তাজকিরা হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ইসলামী আন্দোলন, দ্বীনি দাওয়াত ও নারী সমাজের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করা এই মহীয়সী নারীর ইন্তেকালের খবরে কলারোয়াসহ গোটা জেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সোমবার (১৮ মে) বেলা ১১টায় কলারোয়া সরকারিবিস্তারিত…


চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছে কমিটি। এছাড়া সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর আগে রোববার (১৭ মে) সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় বলে জানায় দেশটির চাঁদ দেখা কমিটি। ফলে সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)।বিস্তারিত…


অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি’র শাশুড়ির ইন্তেকালে কলারোয়া উপজেলা জামায়াতের গভীর শোক

শোকবার্তা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি মহোদয়ের শ্রদ্ধাভাজন শাশুড়ি, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক কর্মপরিষদ সদস্য ও বর্তমান জেলা ইউনিট সদস্য মুহতারিমা তাজকিরা হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমা তাজকিরা হক ১ কন্যা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে এক যৌথ শোকবার্তা প্রদান করেছেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান ও সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম। শোকবার্তায় নেতৃদ্বয় বলেন,বিস্তারিত…


সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫

সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের ইউসুফ আলী, তার দুই মেয়ে নিলুফা আক্তার (৩০) ও কেয়া মনি (১৭) এবং ভাতিজি জামাই একই উপজেলার বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন। তবে নিহত সিএনজিচালকের পরিচয় এখনও জানা যায়নি। তিওর জালাল গ্রামের বাসিন্দা ও বালীজুরি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আলী নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে যাত্রী নিয়েবিস্তারিত…


তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

ক্ষুদে শিক্ষার্থীদের ‘আগামী দিনের ভবিষ্যৎ’ হিসেবে অভিহিত করে তাদের পড়াশুনা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে উঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘আমি চাই, তোমরা যারা গ্যালারিতে বসে আছো তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বেসেডর হবে…. তোমাদেরকেই বাংলাদেশের দায়িত্ব নিতে হবে। কারণ ইউ আর দি ফিউচার, তোমরাই ভবিষ্যৎ। শনিবার (২ মে) বিকেলে সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ করে এসব বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। তারেক রহমান বলেন, এখন পড়তে হবে, নিজেকে রেডি করতে হবে, আর খেলতে হবে। একই সাথে যেবিস্তারিত…


ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি

এসএম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা বাজারের ৪টি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) ভোর রাতে চোর চক্র ঝাউডাঙ্গা বাজারে রায় সীম হাউজ, আদি চাঁদনী চিকিৎসালয় ও রজনী ফার্মেসী, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের মোবাইল ও ফ্রিজের শোরুম, নব—নির্মিত কাপুড়িয়া পট্টিতে জাকিরের কাপড়ের দোকানে একযোগে পালাক্রমে চুরির ঘটনা ঘটেছে। বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজে চোরদের দোকানের ছাদ ও পিছন দিক দরজা দিয়ে ঢুকতে দেখা গেছে। তারা দোকানের সাটার সাবল দিয়ে ফাঁকা করে ভিতরে ঢুকে ক্যাশের তালা ভেঙে চুরি সংঘঠিত করেছে। এসময় চোরদের মুখে গামছা বাধা ছিল। তাদের চেহারা বোঝা যাচ্ছিল না। এসময়বিস্তারিত…


প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন

ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, প্রিন্সিপাল খলিলুর রহমান একজন সৎ, দক্ষ ও জনবান্ধব ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর রাজনৈতিক জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল ছাত্রদলের শিক্ষা বিষয়ক সম্পাদক, ঝাউডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, উপজেলা ছাত্রদলের সহসভাপতি, ইউনিয়ন যুবদলের সভাপতি, উপজেলা যুবদলের সহসভাপতি এবং উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে সফলতারবিস্তারিত…


সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ :: জাতীয় সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিউল বাশার সাতক্ষীরা-৩ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। জোহরের নামাজের বিরতির সময় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবংবিস্তারিত…