snews
মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত
মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে আল আমিন (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নতুন বাজার এলাকায় রতনের তেলের মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন মাগুরা জেলার দোয়ার পাড় গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শহর আলী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ করার সময় তেলের মিলে চলন্ত মেশিনের ফিতা লাগাতে গিয়ে হঠাৎ ফিতায় জড়িয়ে পড়েন আল আমিন। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণাবিস্তারিত…
সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলায় পৃথক দুইটি ট্রেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উল্লাপাড়া স্টেশন এলাকায় ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক ট্রেনযাত্রী নিহত হন। পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে পৌঁছালে এক যাত্রী অসাবধানতাবশত ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। তবে পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এই বিষয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্তবিস্তারিত…
কলারোয়া প্রতিদিন পরিবারের সংবর্ধনায় সম্মানিত হলেন বিবিকেএ’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবাদুল্লাহ আফজাল
ডেস্ক নিউজ :: কলারোয়া প্রতিদিন পরিবারের উদ্যোগে বাংলাদেশ বি-কিপার্স অ্যাসোসিয়েশন (BBKA)-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোঃ এবাদুল্লাহ আফজালকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল “কলারোয়া প্রতিদিন” এর সম্পাদক ও প্রকাশক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী’র সভাপতিত্বে এবং বার্তা সম্পাদক ডাঃ খালিদ সাইফুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নিউজ পোর্টালটির স্টাফ রিপোর্টার মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাবিদ হোসেন, পৌর প্রতিনিধি আলফাজ রহমান রাজু, বনি আমিন এবং ইউনিয়ন প্রতিনিধি রাশেদুল কবিরসহ অন্যান্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোঃ এবাদুল্লাহ আফজাল সুন্দরবনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মধু সংগ্রহেরবিস্তারিত…
ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামে একটি তুলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতক্ষীরা সদর থানার ২টি ইউনিট ও কলারোয়ার ২টি ইউনিট ঘটনাস্থলে এসে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিভাতে সক্ষম হন। তবে কোথা থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে তা বলতে পারিনি কেহ। স্থানীয় বাসিন্দা নুরুল বাশার জানান, আজ বিকালে হঠাৎ তুলা ব্যবসায়ী আমিরুল ইসলামের তুলার গুদামে আগুন জ্বলতে দেখে সেখানে দৌড়ে যাই এবং তাৎক্ষণিক ৯৯৯ ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেই। সাতক্ষীরা ও কলারোয়ারবিস্তারিত…
দাম বেড়ে অকটেনের লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। পুনর্নির্ধারিত এই দাম আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে। মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪০ টাকাবিস্তারিত…
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই
এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানিয়েছেন। এর আগে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন শিক্ষামন্ত্রী। সেখানে এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়। শিগগির রুটিন প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন ঘোষণা করা হয়েছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের প্রস্তুতি বিবেচনায় রেখে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও সমমানবিস্তারিত…
কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
ডেস্ক নিউজ :: সাতক্ষীরা কলারোয়া উপজেলাধীন কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের দোয়া এবং ইবতেদায়ী ৫ম, দাখিল ৮ম ও দাখিল পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: অহিদুজ্জামানের সভাপতিত্বে ও আরবী প্রভাষক মো: তবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার সহ-সভাপতি মো: আব্দুর রশিদ মিঞা। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মাদ্রাসার সাবেক সহকারী মৌলভী মাওলানা মোতালেব হুসাইন, সাবেক সহকারী শিক্ষক মো: নুর আলী, সহকারীবিস্তারিত…
ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড মাঠে এ খেলা শুরু হয়। ফাইনাল খেলায় পায়রাডাঙ্গা ক্রিকেট একাদশ ও মনির ক্রিকেট একাদশ চুপড়িয়া অংশগ্রহণ করে। নির্ধারিত ১৭ ওভারে পায়রাডাঙ্গা ক্রিকেট একাদশ ১৪০ রান সংগ্রহ করে। জবাবে মনির ক্রিকেট একাদশ চুপড়িয়া ১১৯ রানে অলআউট হয়ে যায়। ফলে পায়রাডাঙ্গা ক্রিকেট একাদশ ২০ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়নেরবিস্তারিত…
আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
ডেস্ক নিউজ :: ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল পাসের পর সংশোধন বিল নিয়ে আপত্তি করার কারণে এবং বাকি ১৬টি বিল সংসদে উত্থাপন না করার প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দল চতর্থবারের মতোন ওয়াকআউট করেছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধায় জাতীয় সংসদে অধিবেশন চলাকালে বিরোধী দল সংসদ অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউটের কথা বলে বের হয়ে যান। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় করা ৯৮টি অধ্যাদেশ সংশোধনী ছাড়াই পাসের রাজনৈতিক সমঝোতা ভেঙে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানায়বিস্তারিত…
ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
জি.এম আবুল হোসাইন :: ব্রেকিং দ্য সাইলেন্স-এর “স্পিক আপ” প্রকল্পের আলোকে ৩দিন ব্যাপি অ্যাডভোকেসি, জবাবদিহিতা এবং মানবাধিকারে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (সিএসও) ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৭ থেকে ৯ এপ্রিল ৩ দিনব্যাপি উক্ত সিএসও’দের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি সাতক্ষীরা অগ্রগতি রিসোর্টে অনুষ্ঠিত হয়। সিএসও’দের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের ভূমিকা, অধিকার ও মানবাধিকারের মৌলিক ধারনা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা, লিঙ্গভিত্তিক সংবেদনশীলতা ও সমতাভিত্তিক দৃষ্টিভঙ্গী, ডিজিটাল অধিকার ও নিরাপত্তা, অ্যাডভোকেসি ও এর ডু-নো-হার্ম নীতি, কমিউনিটি জবাবদিহিতা বিষয়ে সেশন পরিচালনা করা হয়। প্রশিক্ষণে সাতক্ষীরার ১১টি প্রতিষ্ঠানের ২১জন প্রতিনিধিবিস্তারিত…


