snews
এটিএম আজহারের মুক্তির দাবিতে সাতক্ষীরা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
এস.এম আব্দুল্লাহ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কারাবন্দী নেতা সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সাতক্ষীরা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শহরের ৪ টা পয়েন্ট থেকে হাজার হাজার নেতা কর্মী সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে একত্রিত হলে জনসমুদ্রের রূপ নেয়। সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ওবিস্তারিত…
সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক: উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল
ডেস্ক নিউজ :: অনলাইন নিউজ পোর্টাল “কলারোয়া প্রতিদিন” এর উদ্যোগে দিন ব্যাপি সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১১টায় সাতক্ষীরা মোজাফ্ফর গাডেনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক। আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে। কলারোয়া প্রতিদিন’র সম্পাদক ও প্রকাশক আসাদুজ্জামান ফারুকীর সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষকবিস্তারিত…
অপারেশন ডেভিল হান্ট : সাতদিনে সারা দেশে গ্রেপ্তার ৩৯২৪
ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত সাতদিনে গ্রেপ্তার করা হয়েছে ৩৯২৪ জনকে। গত শনিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত সাত দিনের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। পুলিশ সদর দপ্তর জানায়, গত এক দিনেই গ্রেপ্তার করা হয়েছে ৫০৯ জনকে। এছাড়া ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৪৫৭ জনকে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামীবিস্তারিত…
ঝাউডাঙ্গা বাজার কমিটির নব-নির্বাচিত সদস্যদেরকে জামায়াতের সংবর্ধনা
এসএম আব্দুল্লাহ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখা কর্তৃক নব-নির্বাচিত ঝাউডাঙ্গা বাজার কমিটির সকল সদস্যদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আমীর মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ শাহাদাত হোসাইন, সদর উপজেলা আমির মোশারফ হোসেন, সাবেক অধ্যাক্ষ মাওঃ আব্দুল বারী, সদর উপজেলা সেক্রেটারিবিস্তারিত…
কামার বায়সায় গলায় গামছা পেঁচিয়ে কৃষকের আত্মহত্যা
নিউজ ডেস্ক :: কামার বায়সায় গলায় গামছা পেঁচিয়ে এক কৃষক আত্মহত্যা করেছে। আত্মহননকারী বৃদ্ধ কৃষক আব্দুল কাদের(৬০)। সে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কামার বায়সা গ্রামের মৃত: সৈয়দ গাজীর ছেলে। স্থানীয়রা জানায়, আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে কামার বায়সা পূর্বপাড়া মাঠের একটি আম বাগানে গলায় গামছা পেঁচিয়ে এক বৃদ্ধের লাশ ঝুলতে দেখা যায়। পরে এলাকাবাসি বৃদ্ধ কৃষক আব্দুল কাদেরের লাশ বলে শনাক্ত করে। পারিবারিকভাবে জানা যায়, আত্মহননকারী বৃদ্ধ কৃষক মানষিক রুগী ছিলেন। সে পেশায় ছাগল চরাতো। জানামতে কারর সাথে তার কোন শত্রুতা ছিলনা। এ বিষয়ে সাতক্ষীরা সদরবিস্তারিত…
সাতক্ষীরায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য রালি
সাতক্ষীরা সংবাদদাতা :: ফ্যাসিস্ট হাসিনার বিচার ও তাদের দোশরদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ দাবী করে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে সাতক্ষীরাতে এটিই ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো। এতে কয়েক হাজার শিবির কমীর্ অংশ নেয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় শহরের তুফান কোম্পানি মোড় থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে এসে শেষ হয়। র্যালি শেষে সমাবেশে সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন বলেন, ইসলামি ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন, আমাদের লক্ষ্যই হলো সৎ দক্ষবিস্তারিত…
ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা সদর উপজেলার অন্যতম বাণিজ্যিক অঞ্চল ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচন পরবর্তী সহিংসতায় মো: আব্দুস সামাদ(৫৮) নামে এক ব্যক্তি আহত হয়েছে। শনিবর (১লা ফেব্রুয়ারী) রাতে ঝাউডাঙ্গা বাসস্ট্যান্ডে সংলগ্নে এ ঘটনা ঘটে। আহত আব্দুস সামাদের বাড়ি ঝাউডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামে। তিনি সাতক্ষীরা সমাজসেবা অফিসের কর্মকর্তা। তাৎক্ষণিক তাকে দেখতে যান ঝাউডাঙ্গা বাজার কমিটির নব নির্বাচিত সভাপতি শাহাজাহান কবির ও সাধারণ সম্পাদক আবু মুছা। সূত্রে জানা যায়, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাজার কমিটির নির্বাচনী ফলাফল শুনে বাড়ী যাওয়ার পথে ঝাউডাঙ্গা বাজার বাসস্টান্ড এলাকায় পৌছালে কে বা কারা মটরসাইকেলবিস্তারিত…
সাতক্ষীরায় আওয়ামীলীগের ঝটিকা মিছিল
ডেস্ক নিউজ :: আওয়ামীলীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনাসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (০১ ফ্রেবুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের ডে-নাইট কলেজ মোড় থেকে আওয়ামীলীগ পরিবারের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করে বড় বাজারে গিয়ে শেষ হয়। পরে সাতক্ষীরা বড় বাজারে লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ওয়াহিদ পারভেজ, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বিবিসি, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মারুফ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, ৬নং ওয়ার্ডবিস্তারিত…
ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি- শাহাজাহান, সাধারণ সম্পাদক- আবু মুছা
তবিবুর রহমান :: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (১লা ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শাহাজাহান কবির ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আবু মুছা। এছাড়াও সহ-সভাপতি পদে আলহাজ্ব গোলাম রহমান ও মোঃ আরিফ হোসেন নির্বাচিত হয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোকলেসুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান।বিস্তারিত…
ঝাউডাঙ্গা কলেজে পিঠা উৎসব
এস.এম আব্দুল্লাহ :: বাংলার ঐতিহ্য পিঠাপুলির সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পিঠা উৎসব হয়েছে। বিভিন্ন বয়সের নারী-পুরুষের হাতে তৈরি হরেক রকমের পিঠা নিয়ে হাজির হন শিক্ষার্থীরা। উৎসবে মানুষের ঢল নামে। তারুণ্যের মেলা উপলক্ষে ঝাউডাঙ্গা কলেজে এ উৎসবের আয়োজন করা হয়। ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্তে উৎসবের উদ্বোধন করেন অত্র কলেজের সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব মোঃ মহিতুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল মজিদ, পফেসর ইকবল হোসেন, অত্র কলেজের সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, জেসমিন নাহার, আব্দুল মান্নান,বিস্তারিত…


