snews
সাতক্ষীরা নিউজের প্রকাশক এস এম আব্দুল্লাহকে দেখতে যান সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ
মামুন হোসেন :: সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সদস্য ও সাতক্ষীরা নিউজের প্রকাশক এস এম আব্দুল্লাহকে দেখতে যান সাংবাদিক নেতৃবৃন্দ। শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার সময় অসুস্থ সাংবাদিক এর নিজস্ব বাড়িতে সাংবাদিক নেতৃবৃন্দ তাকে দেখতে যায় ও খোজ খবর নেয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন, জাতীয় দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোজাহিদুল ইসলাম, সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ এর আইন বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা চিত্র এর বিশেষ প্রতিনিধি মামুন হোসেন, প্রচার সম্পাদক ও ক্রাইম বার্তার বিশেষ প্রতিনিধি মোহাম্মাদ আলী মুন্সি প্রমুখ। উল্লেখ্য, গতবিস্তারিত…
ঝাউডাঙ্গায় নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
এস এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গায় নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা আলহেরা মডেল একাডেমীর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলহেরা মডেল একাডেমীর অধ্যক্ষ মোঃ আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ও মেরিন ইঞ্জিনিয়ার মোঃ জাবিদ ইকবাল এবং আমেরিকা থেকে ভার্চুয়াল বক্তব্য প্রদান করেন আলহেরা মডেল একাডেমীর চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান গাজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহেরা মডেল একাডেমীর প্রধান উপদেষ্টা মাস্টার আনিস উদ্দিন, ঝাউডাঙ্গা মাদ্রাসার সাবেকবিস্তারিত…
সাতক্ষীরা বিনেরপোতায় সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
লাবসা প্রতিনিধি :: সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬:৫০ মিনিটে বিনেরপোতা টিটিসির সন্নিকটে শ্রীজাংহাল ব্রীজের পূর্ব পাশে ঢাকাগামী পরিবহনের সাথে সাতক্ষীরাগামী আলম সাধুর ধাক্কা লাগে এবং ঘটনা স্থলে ভ্যান চালক রফিকুল ইসলাম (৫৫) নিহত হন। তার বাসা সাতক্ষীরা সদরের বাশদহ সাতানী গ্রামে। ঘটনা স্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইনস্পেক্টর নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি বলেন লাশ ময়নাতদন্তের পর তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
পাইকগাছায় বিএনপির বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি :: পাইকগাছা উপজেলা বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার প্রধান প্রধান সড়লকে বিজয় র্যালি শেষে পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও সবার আগে বাংলাদেশ হেব্বি কনসার্ট অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে পুরাতন পরিবহন কাউন্টার থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী বিজয় র্যালিতে অংশ গ্রহন করে। উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সফল চেয়ারম্যান এসএম এনামুল হক। এ সময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান,শেখ বেনজির আহমেদ লাল,পৌর বিএনপির যুগ্ন —আহ্বায়কবিস্তারিত…
টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৪: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক :: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইজতেমা মাঠে হামলা ও সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের ছাড় দেয়ার কোনো অবকাশ নেই। এ ঘটনায় মামলা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, মামলার পর জড়িতদের আইনের আওতায় আনা হবে। বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগ জামাতের দুই পক্ষ মাওলানা জুবায়েরপন্থী ও সাদপন্থীদের সঙ্গে আলাদা বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের যে চার জন ভাই গত রাতে শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদের বেহেশতবিস্তারিত…
সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখমুখি সংঘর্ষ, নিহত ২
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা সদরের মাধবকাটি এলাকায় ঠিকানা ব্রিকসের সামনে এ দুর্ঘটনা হয়। ঘটনার পর ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। নিহতরা হলেন, সাতক্ষীরা শহরের মুনজিতপুরের শাহানুজ্জামানের ছেলে আল হেলাল জয় (২০)। অপরজন হলেন সদর উপজেলার মাছখোলা গ্রামের হাবিবুল্লাহ গাজীর ছেলে তানজিমুল হোসেন শিহাব (১৮)। সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার এসআই দেলওয়ার হোসেন সাতক্ষীরা নিউজকে জানান, জয় ও শিহাব দুই বন্ধু মিলে মঙ্গলবার বিকেলবিস্তারিত…
ঝাউডাঙ্গা কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিউজ ডেস্ক: ঝাউডাঙ্গা কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, আব্দুল মান্নান, আনারুল ইসলাম, অহিদুল ইসলাম সহ শিক্ষকমন্ডলী এবং ছাত্র—ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
ঝাউডাঙ্গায় বিএনপি’র বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঝাউডাঙ্গা প্রতিনিধি :: মহান বিজয় দিবস উপলক্ষে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ র্যালিটি ঝাউডাঙ্গা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদর্শন করে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির তাতী দলের সভাপতি মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, সাবেক সাংগঠনিক সম্পাদক বজলু রহমান বজু, ছাত্রবিস্তারিত…
সাতক্ষীরায় শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ :: ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে সাতক্ষীরা জেলা জেলা শ্রমিক কল্যান ফেডারেশন। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে র্যালিটি করে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা। র্যালি পরবর্তী বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি সুজায়েত আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশনের সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল । সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল গফ্ফারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনেরবিস্তারিত…
ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন
রুহুল কুদ্দুস, ধুলিহর :: ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৬ ডিসেম্বর) সকালে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে বর্ণাঢ্যভাবে যথাযোগ্য মর্যাদা মহান বিজয় দিবস ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আব্দুস সালাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মনজুর এ মতিন, আজিজুল ইসলাম,রুহুল আমিন বাবলু, সুধাংশু কুমার গায়েন, রেহেনা আক্তার বানু, রুহুল আমিন বাবলু,শর্মিষ্ঠা মজুমদার,দেবজনিতা সরকার,স্বাত্বত সুন্দর মন্ডল,অফিস সহকারী শামীম রেজা সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকক,শিক্ষিকা ছাত্র-ছাত্রীবৃন্দ। এসময় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন দীর্ঘ নয় মাস যুদ্ধ সংগ্রামের পরে স্বাধীনতাবিস্তারিত…


