ঝাউডাঙ্গায় ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝাউডাঙ্গা প্রতিনিধি :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখা অধীনস্থ ঝাউডাঙ্গা সংগঠনিক থানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকাল থেকে ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অডিটোরিয়ামে ঝাউডাঙ্গা ছাত্র শিবিরের সভাপতির পরিচালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর এর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন, বল্লি ইউনিয়ন আমির মিজানুর রহমান পিকলু, শহর শিবিরের অফিস সম্পাদক নুরুন্নবী, শহর শিবিরের সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন ও শহর শিবিরের ব্যবসায় শিক্ষা সম্পাদক শামীম হোসেন সহ ঝাউডাঙ্গা ইউনিয়নের শিবিরের সুধীবৃন্দ।

প্রধান অতিথি আল মামুন তার বক্তব্যে বলেন, ঘুনে ধরা ছাত্রসমাজের হাতে বই ও কুরআন তুলে দেওয়ার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করে আগামীর বাংলাদেশকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক উপহার দেব ইনশাআল্লাহ।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় মাদকবিরোধী সমাবেশ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা
  • ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু, গলিত লাশ উদ্ধার
  • আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
  • ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি
  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন