snews

 

আছিয়ার পরিবারের দায়িত্ব নিচ্ছে জামায়াত: ডা. শফিকুর রহমান

মাগুরার সেই শিশু আছিয়ার পরিবারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দলটির আমির ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন। তিনি বলেন, মাগুরার শিশু আছিয়ার পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী। এ পরিবারে অন্য কোন পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব মহান আল্লাহর ওপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে। ইতোমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবৃন্দকে তা অবহিত করা হয়েছে। ডা. শফিকুর রহমান সবার কাছে দো’য়ার আবেদন জানিয়ে বলেন, আল্লাহ তা’য়ালা যেন সঠিকভাবে এ দায়িত্ব পালনে আমাদেরকে তাওফিক দান করেন।বিস্তারিত…


রাজনৈতিক হয়রানিমূলক ৬২০২ মামলা প্রত্যাহারের সুপারিশ

সরকার কর্তৃক ৬২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত এ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি মাঠ পর্যায়ের কমিটি কর্তৃক বিবেচনার জন্য উপস্থাপিত ৬২৯৫টি মামলা পরীক্ষা-নিরীক্ষা করে এ যাবৎ ৬২০২টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচিত হওয়ায় প্রত্যাহারের সুপারিশ করেছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, মাঠ পর্যায়ের কমিটি কর্তৃক প্রাপ্ত প্রস্তাবসমূহ বিবেচনার লক্ষ্যে ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে ৮টি সভায় মিলিত হয়েছে। অনুষ্ঠিত ৮টি সভায় কেন্দ্রীয় কমিটির নিকট ৬২৯৫টি মামলা প্রত্যাহারের প্রস্তাব উপস্থাপিত হয়। বিগত সরকারের ১৬বিস্তারিত…


রাউজানে নকল বিড়ি বিক্রি সিন্ডিকেটের হোতা মামুন মিয়া

চট্টগ্রামের রাউজানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রমরমা ভাবে বিক্রি হচ্ছে নকল আকিজ বিড়ি। রাউজানের ডাবুয়া ইউনিয়নের জগন্নাথ হাটে মামুন অ্যান্ড সন্স নামের দোকান মালিক মামুন মিয়া এই নকল বিড়ি সিন্ডিকেটের মূল হোতা। কুষ্টিয়া ও রংপুর থেকে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি আমদানি করে স্থানীয় বাজারের পাশাপাশি রাউজানের বিভিন্ন বাজারেও বিক্রি করছে এই মামুন মিয়া। তার দোকানে বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও মামলা হলেও বর্তমানে সক্রিয়ভাবে নকল বিড়ি বিক্রি করে চলছে। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ডাবুয়া এলাকার শামসুল আলমের ছেলে মো. মামুনবিস্তারিত…


ঝাউডাঙ্গায় যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এসএম আব্দুল্লাহ :: ইয়াং মুসলিম জেনারেশনের আয়োজনে ঝাউডাঙ্গায় ১ম যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গার আল-হেরা মডেল একাডেমি অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইয়াং মুসলিম জেনারেশনের সভাপতি শরিফ মোস্তাফিজ বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল বারী সাহেব। প্রধান আলোচক হিসেবে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা বিষয়ের উপরে আলোচনা করেন মুফতি মাওঃ দেলোয়ার হোসাইন হুজাইফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উপ-অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, ইয়ং মুসলিম জেনারেশনের সাবেক সভাপতিবিস্তারিত…


মাদারীপুরে অবৈধ কিংস সিগারেট জব্দ, জরিমানা

ডেস্ক নিউজ :: মাদারীপুরের কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ কিংস সিগারেট জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ২ ব্যবসায়ি শাহিন স্টোর এর মালিককে ৩ হাজার এবং মিলন স্টের এর মালিককে ২ হাজার টাকা সর্বমোট ৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে ওই অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম বাজারের বিভিন্ন দোকানে অভিযান ও তল্লাশি চালায়।বিস্তারিত…


শেখ আমানুল্লাহ কলেজের এইচএসসি ২০০৬ ব্যাচের পুনর্মিলনী ও ইফতার পার্টি ২৮ রমজান

ডেস্ক নিউজ :: প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে, আগামী ২৮ রমজান, ইং ২৯-০৩-২০২৫ ঈদ পুনর্মিলনী ও ইফতার পার্টি। এজন্য শেখ আমানুল্লাহ কলেজ কলারোয়া, এইচএসসি ২০০৬ ব্যাচের সকল ছাত্র-ছাত্রীদের যোগদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। উক্ত অনুষ্ঠানটি বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত হবে কলেজ প্রাঙ্গনে। যোগাযোগ- শেখ আমানুল্লাহ কলেজ এইচএসসি ২০০৬ ব্যাচ, নামে একটি সক্রিয় ম্যাসেঞ্জার গ্রুপ আছে, সকল বন্ধুদের একত্রিত করার অনলাইন প্লাটফর্ম। পৃথিবীর সবচেয়ে বড় বন্ধনের মধ্যে অন্যতম হলো “বন্ধুত্বের বন্ধন”। কতদিন দেখা হয়না বন্ধুদের সাথে, এজন্য ২০০৬ ব্যাচের সকল বন্ধুরা বান্ধবীরা একটি সুন্দর “মেলবন্ধন” করার উদ্দেশ্যইবিস্তারিত…


ঝাউডাঙ্গা হাজী কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এসএম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা আঞ্চলিক হাজী কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের একটি সম্মেলন কক্ষে অত্র এলাকার শতাধিক হাজীদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব প্রফেসর আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব প্রফেসর আবু নওসর, আলহাজ্ব মহিউদ্দীন বাবলু, আলহাজ্ব মাওঃ আব্দুল আজিজ, আলহাজ্ব আকবর আলী, আলহাজ্ব মোহাম্মদ আলী, আলহাজ্ব মাওঃ আব্দুর রশীদ, আলহাজ্ব মাওঃ মোতাসিম বিল্লাহ, আলহাজ্ব শফিকুল ইসলাম, মাওঃ নূরুল হাসান প্রমুখ। উক্ত ইফতার মাহফিলে প্রয়াত হাজীদের বিদেহী আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতাবিস্তারিত…


ঝাউডাঙ্গায় ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝাউডাঙ্গা প্রতিনিধি :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখা অধীনস্থ ঝাউডাঙ্গা সংগঠনিক থানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকাল থেকে ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অডিটোরিয়ামে ঝাউডাঙ্গা ছাত্র শিবিরের সভাপতির পরিচালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর এর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন, বল্লি ইউনিয়ন আমির মিজানুর রহমান পিকলু, শহর শিবিরের অফিস সম্পাদক নুরুন্নবী, শহর শিবিরের সাহিত্য সম্পাদক সাদ্দামবিস্তারিত…


কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাত লক্ষ শলাকা নকল বিড়ি জব্দ

ডেস্ক নিউজ:: কুষ্টিয়ায় ৪৭ বিজিবির অভিযানে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া প্রায় সাত লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি নসিমন ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে। রবিবার রাত ১০ টার দিকে জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলায় কতিপয় অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছে। রবিবার রাতে ভেড়ামারা উপজেলার গোলাপনগর থেকে পার্শ্ববর্তী কয়েকটি জেলায় সরবরাহের উদ্দেশ্যে একটি নসিমন গাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িবিস্তারিত…


সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির ১নং সদস্য পদ পেলেন মোঃ আজমল হোসেন

ডেস্ক নিউজ :: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ১নং সদস্য (সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পদমর্যাদা) পদ পেয়েছেন জেলা সেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোঃ আজমল হোসেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানান। রবিবার (৯ মার্চ) দিবাগত রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুকের ভেরিফায়েড পেজে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন সাতক্ষীরা জর্জ কোর্টের এডিশনাল পিপি (অতিরিক্ত পাবলিক পসিকিউটর) এড. কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সিনিয়র যুগ্ম আহ্বায়কবিস্তারিত…