snews

 

কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক

কুষ্টিয়ার ভেড়ামারায় ৫ লাখ ৩৬ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ নসিমন ভ্যান গাড়ি আটক করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল ৯ টার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেল- ২ এর কর্মকর্তারা এসব অবৈধ বিড়ি আটক করেন। কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেল- ২ এর সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি চক্র নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহারের মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়া বিড়ি-সিগারেট বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মোল্লাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করি। অভিযানের খবরে একটি জঙ্গলে নসিমন গাড়ি ভর্তি নকল বিড়িবিস্তারিত…


যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে নতুন ‘মহামারি’

যুক্তরাষ্ট্রে ২০১৭ সালের পর প্রথমবারের মতো প্রাণঘাতী এইচ৭এন৯ বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটি ইতোমধ্যেই আরেকটি বার্ড ফ্লু স্ট্রেইনের সঙ্গে লড়াই করছে, যা মানুষকে সংক্রমিত করেছে এবং ডিমের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছে দিয়েছে। যার ফলে খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে এবং মূল্য বৃদ্ধি পাচ্ছে। ভাইরাসটি স্তন্যপায়ী প্রাণীর মধ্যেও ছড়িয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রের দুগ্ধ গবাদিপশুর মধ্যেও সংক্রমণ পাওয়া গেছে। এতে নতুন এক মহামারির আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এইচ৫এন১ ভাইরাস, যা যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু ঘটিয়েছে। তবে এইচ৭এন৯ ভাইরাস আরও মারাত্মক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালে চীনে প্রথমবিস্তারিত…


মনিরামপুরে ১৩ বছরের শিশু ধর্ষন, দাদা গ্রেফতার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :: শোরের মনিরামপুরে ১৩ বছর বয়সী পুতনিকে (ছেলের মেয়ে) ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে দাদার বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার রাতে পুলিশ দাদা লুৎফর রহমান (৬২)কে গ্রেফতার করে। পুলিশ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধর্ষিতাকে উদ্ধারের পর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ দিকে ধর্ষনের প্রতিবাদে এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা দুপুরে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী এক ভ্যান চালকের স্ত্রী কয়েক বছর আগে একমাত্র শিশু মেয়েকে স্বামীর কাছে রেখে ডিভোর্স দিয়ে অন্যত্র চলে যায়। এরবিস্তারিত…


সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স। মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়, আজ যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি চার্লস পিটার্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং উভয় দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন উপস্থিত ছিলেন।


ঝাউডাঙ্গায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক নিউজ:: ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (১৮ই মার্চ) বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা অডিটোরিয়ামে ছাত্র শিবিরের থানা শাখার সভাপতি আকবর হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের বায়তুল মাল সম্পাদক আরিফ হোসেন, ঝাউডাঙ্গা শিবিরের সাবেক সভাপতি আব্দুস সালাম, হাফেজ সাইফুল্লাহ, আব্দুল আজিজ ও আসাদুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বদর থেকে আমাদের শিক্ষাবিস্তারিত…


একাধিক হত্যা মামলার আসামী ও আওয়ামী লীগ নেতা ওয়ারেছ আটক

ডেস্ক নিউজ :: একাধিক হত্যা মামলার আসামী ও আওয়ামী লীগ নেতা ওয়ারেশ(৫৫)কে আটক কেরেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) রাত ৯ টার দিকে সাতক্ষীরা সদরের মাধবকাটি বাজার থেকে সদর থানা পুলিশের একটি টীম তাকে আটক করে। সে মাধবকাটির মৃত মাদার মোড়লের পুত্র। তার নামে একাধিক হত্যা, ধর্ষণ ও বিএনপির অফিস পোড়ানো মামলা রয়েছে। বিএনপি অফিস ভাঙচুর সহ তারেক রহমান ও জিয়াউর রহমানের ছবি পোড়ানো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।


চট্টগ্রামে নকল বিড়ি-সিগারেটসহ আটক ১

চট্টগ্রামের রাউজানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রমরমা ভাবে বিক্রি হচ্ছে নকল বিড়ি-সিগারেট। এই নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ বিভিন্ন ব্যান্ডের বিড়ি ও সিগারেট আমদানি করে রাউজানের বিভিন্ন বাজারে বিক্রি করে আসছে একটি সিন্ডিকেট চক্র। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে নকল বিড়ি-সিগারেট সরবরাহকালে নকল বিড়ি-সিগারেট সিন্ডিকেট চক্রের সদস্য রফিকুল ইসলামকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা ৭ টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের সোম্বাইজ্জা হাটের দোকানে দোকানে নকল আকিজ বিড়ি ও সিগারেট সরবরাহ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনগণ আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তাদের অবগত করেন। পরে আকিজ বিড়ি ফ্যাক্টরীবিস্তারিত…


শিশু আছিয়া ধর্ষণ: সাতক্ষীরায় জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন

আবু সাইদ বিশ্বাস :: মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে বিচার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা মহিলা বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ‘বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার দাও’, ‘ধর্ষকদের প্রকাশ্য জনসম্মুখে ফাঁসি চাই, দিতে হবে’, ‘ধর্ষণ মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি কর, করতে হবে’, ‘ধর্ষণ মানলায় জামিন বিধান বাতিল কর, করত হবে’, ‘ধর্ষণ মামলায় এক বিধান, এক শাস্তি; ধর্ষককে ফাঁসি চাই, দিতে হবে’— এসব শ্লোগানে সরকারের কাছে জোর দাবি জানান। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলাবিস্তারিত…


ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সিটি কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মামুন হোসেন :: ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সিটি কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ মার্চ (রবিবার) বিকাল চারটায় সাতক্ষীরা সিটি কলেজ প্রাঙ্গণে কলেজ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহর সভাপতিত্বে সেক্রেটারি বনি আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ক্যাপ সদস্য আব্দুর রহিম ও সাতক্ষীরা শহর সভাপতি আল মামুন।  এসময় প্রধান অতিথি সকল ছাত্র ও আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে তার বক্তব্য বলেন, একটি বছর পর  রমজান মাস আমাদের জন্য রহমত নিয়ে হাজির হয়েছে, রমজানে ত্যাগ ও কুরবানিরবিস্তারিত…


পাকিস্তানি ব্যান্ড জুনুন আসছে বাংলাদেশে

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুন আসছে বাংলাদেশে। আগামী ২ মে তারিখ রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে কনসার্টের। সংবাদমাধ্যমকে আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘ভয়েস অব জুনন’ শিরোনামে এই কনসার্টটির আয়োজন করছে অ্যাসেনবাজ। তাদের পক্ষ থেকে জানানো হয়, অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। বাংলাদেশে আসছে পাকিস্তানের আলী আজমত, তার সঙ্গে ব্যান্ড জুনুন সদস্যদের পারর্ফম করার কথা রয়েছে। এরইমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে কনসার্টের টিকিট। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে তিন ধাপে। সর্বোচ্চ ভিআইপি আর্লি বার্ড ছয় হাজার নয়শ নিরানব্বই, রেগুলার আর্লি বার্ড তিন হাজার নয়শ নিরানব্বই ও স্টুডেন্ট আর্লিবিস্তারিত…