snews

 

২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদান পাবে বাংলাদেশ

চীনা সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঐতিহাসিক সফরের ফলস্বরূপ এ প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শুক্রবার (২৮ মার্চ) এ তথ্য জানান। বাংলাদেশি কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, প্রায় ৩০টি চীনা কোম্পানি বাংলাদেশে এক্সক্লুসিভ চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগে চীনের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার পর এবিস্তারিত…


এ দেশকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি। এ দেশকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, মাতৃভাষা আরবি না হওয়ার পরও আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরবি ভাষাভাষীদের পরাজিত করে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় পুরস্কার অর্জন করছে। এদের এ অর্জনে গর্বে আমাদের বুক স্ফীত হয়ে ওঠে। খালিদ হোসেন বলেন, ১৭ বছর ধরে পিএইচপি কুরআনের আলো এ দেশের গ্রাম-গঞ্জেবিস্তারিত…


দেশবাসীকে জামায়াত আমিরের ঈদের শুভেচ্ছা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানিয়ে বলেন, এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের কাছে আনন্দের বার্তা নিয়ে এসেছে। এ বছর দেশের মানুষ এমন একটি সময় ঈদ উদযাপন করছে, যখন ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীনতার দ্বিতীয় প্রাপ্তি অর্জন করেছে। ১৫ বছরের দীর্ঘ সময় পর অত্যাচারের শাসন থেকে মুক্ত হয়ে মানুষ শান্তিতে শ্বাস নিতে পারছে, এবং স্বাধীনভাবে কথা বলতে পারছে। তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যাদের আত্মদান এবং সাহসিকতার কারণে দেশবিস্তারিত…


পবিত্র লাইলাতুল কদর আজ

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে। মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত। পবিত্র শবেকদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায়বিস্তারিত…


শেখ মুজিব চায়নি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক : জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেখ মুজিবুর রহমান কখনো চায়নি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক। তিনি দেশপ্রেমে নয় ক্ষমতার মসনদে বসার লড়াই করেছেন। বুধবার (২৬ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ‘মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ৭ মার্চ যদি শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকে, তাহলে ৭ থেকে ২৩ মার্চ শেখ মুজিব পাকিস্তানের সঙ্গে মিটিংয়ে বসলো কেন? ওই মিটিংয়ের গোপন রহস্য হচ্ছে, তিনি বারবারই চেয়েছেন পাকিস্তানের ক্ষমতার মসনদে বসতে। মিয়া গোলাম পরওয়ারবিস্তারিত…


ঝাউডাঙ্গায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এসএম আব্দুল্লাহ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে মার্চ) বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাদ্রাসা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান আলোচকের বক্তব্য পেশ করেন সাতক্ষীরা জেলা জামায়াতের ইউনিট সদস্য ও সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল বারী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওঃ শাহাদাত হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওঃ মোশাররফ হোসেন,বিস্তারিত…


মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। বুধবার (২৬মার্চ) সকালে তিনি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় পুষ্পস্তবক অর্পণের শেষে স্বাধীনতা যুদ্ধে শহীদ পুলিশদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মুকিত হাসান খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ওবিস্তারিত…


চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

ম্যাচের আগে কিংবদন্তি রোমারিওকে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া বলেছিলেন এই ম্যাচ ব্রাজিল অবশ্যই জিতে ফিরবে। রাফিনিয়া নিজেও গোল করবেন বলেই পণ করে এসেছিলেন। কিন্তু এস্তাদিও মনুমেন্টালে রাফিনিয়াকে মাঠে খুঁজে পাওয়াটাই ছিল একটা আলাদা মিশন। অবশ্য রাফিনিয়া একাই না, আর্জেন্টিনার দাপুটে ফুটবলের ভিড়ে ব্রাজিলের কাউকেই সেভাবে খুঁজে পাওয়া যায়নি পারফরম্যান্স বিবেচনায়। ম্যাচের প্রথমার্ধেই অনেকটা গল্প লেখা হয়ে গিয়েছিল এই ম্যাচের জন্য। শুরুর ২০ মিনিটের মাঝেই ব্রাজিলের জালে আর্জেন্টিনার দুই গোল। ৪৫ মিনিট যখন পার হচ্ছে, তখন ব্রাজিল পিছিয়ে ৩-১ গোলে। আর দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ক্ষতটা আরেকটু বাড়িয়ে দেন বদলি নামা গুইলিয়ানো সিমিওনে। ম্যাচেবিস্তারিত…


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

আজ ২৬ মার্চ। ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। এদিন প্রত্যুষে ঢাকাসহ সারা দেশে ৩১ তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। দিনটি উপলক্ষে সব সরকারি,বিস্তারিত…


ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। এডহক কমিটির সভাপতি হিসাবে অধ্যক্ষ খলিলুর রহমান বোর্ড কতৃর্ক মনোনীত, জেলা শিক্ষা কর্মকর্তা কতৃর্ক মনোনীত সাধারন শিক্ষক সদস্য জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কতৃর্ক মনোনীত অভিভাবক সদস্য রফিকুল ইসলাম ও পদাধিকার সূত্রে সদস্য সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম যাহা যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান এর নির্দেশে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান তা অনুমোদন করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এই আদেশ বিদ্যালয়ের নিয়মিতবিস্তারিত…