snews
সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রস্তুতিমূলক সভা। মঙ্গলবার (২৫ শে মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এবং সুশৃঙ্খলভাবে গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।এ ছাড়া কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আলো, প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধ ও পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে বলেবিস্তারিত…
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
শাহ জাহান আলী মিটন :: সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সরকারী প্রধান শিক্ষক মতিউর রহমান,সিনিয়র শিক্ষক জিএম আলতাব হোসেন, আবুল কালাম আজাদ, খান মাকসুদুর রহমান, মোবাশ্বেরুর রহমান, মোঃবিস্তারিত…
ভয়াল ২৫ মার্চ আজ, গণহত্যা দিবস
আজ ২৫ মার্চ, বাংলাদেশের ইতিহাসের এক ভয়াল রাত। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী চালিয়েছিল ‘অপারেশন সার্চলাইট’ নামে নারকীয় হত্যাযজ্ঞ। নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালিদের ওপর চালানো এই নৃশংস হামলায় শহীদ হন হাজারো মানুষ, যা ইতিহাসের অন্যতম বর্বর গণহত্যা হিসেবে পরিচিত। ১৯৭১ সালের মার্চজুড়ে সারাদেশে চলছিল বাঙালিদের স্বাধিকার আন্দোলন। অসহযোগ আন্দোলনে উত্তাল দেশ যখন স্বাধীনতার দ্বারপ্রান্তে, তখনই পাকিস্তানি স্বৈরশাসক ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করেন। এরপর মধ্যরাতে ঢাকাসহ বিভিন্ন স্থানে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। ঢাকার রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালানো হয় পরিকল্পিত হত্যাকাণ্ড।বিস্তারিত…
সাতক্ষীরায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
সাতক্ষীরা প্রতিনিধি: দেশের স্বার্থে ঐক্য অটুট রাখার প্রত্যয়ব্যক্ত করে সাতক্ষীরায় জামায়াতে ইসলামী, বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা বলেছেন, আমরা রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন হবো না। আমরা হবো সহনশীল এবং পরমত সহিষ্ণু। জুলাই বিপ্লবের শহিদদের রক্তের দাগ শুকায়নি। বাংলাদেশের আকাশে আবারো সেই কালো শকুনের ছায়া। এই কালো শকুন যেন আমাদের ছাত্র—জনতার আন্দোলনের স্বাধীনতাকে ভুলুন্ঠিত করতে না পারে। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিতে চাই। সাতক্ষীরাসহ দেশের সার্বিক উন্নয়নের প্রশ্নে আমরা সবাই এক। আমাদের এই একতা যেন অটুট থাকে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সাম্প্রতিক সম্প্রীতি এবং পারস্পরিকবিস্তারিত…
সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা
সাতক্ষীরা জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। আজ সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে জায়গা পেলেন যারা:- ১. এইচ এম রহমাতুল্লাহ পলাশ আহবায়ক ২. আবুল হাসান হাদী যুগ্ম আহবায়ক ৩. তাজকিন আহম্মেদ চিশতি যুগ্ম আহবায়ক ৪. ড. মোঃ মনিরুজ্জামান যুগ্ম আহবায়ক ৫. মোঃ আখতারুল ইসলাম যুগ্ম আহবায়ক ৬. আবু জাহিদ ডাবলু সদস্য সচিব ৭. এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী সদস্য ৮. আব্দুল আলীম সদস্য ৯. হাবিবুর রহমান হাবিব সদস্য ১০. শেখবিস্তারিত…
সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা :: সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিকালে শহরের খুলনা রোড মোড়ে আসিফ চত্বরে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মো.আব্দুল আজিজ এর সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহবায় আবুল হাসান হাদী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়কারী আইনুল ইসলাম নান্টা, পৌরবিস্তারিত…
তালা উপজেলা জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত
ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা শাখা কর্তৃক সুজনশাহা বালিকা বিদ্যালয় মাঠে মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় । ২৩ মার্চ অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও (তালা কলারোয়া) সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাক্তার মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা জাময়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা জামায়তের আমীর মাওলানা মফিজুল্লাহ, ঢাকা বাদশা ফয়সাল ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ সিরাজুল ইসলাম, তালাবিস্তারিত…
ঝাউডাঙ্গা বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠান
এসএম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২২ মার্চ) সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা সদর থানা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, বক্তব্য রাখেন সদর বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট নূরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুে আলম সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মবিস্তারিত…
আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ২নং বুধহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গ্রেফতার
ডেস্ক নিউজ :: আশাশুনি থানা পুলিশর বিশেষ অভিযানে নিয়মিত মামলায় আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ২নং বুধহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গ্রেফতার আশাশুনি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে অদ্য ২২/০৩/২০২৫ খ্রিঃ তারিখে আশাশুনি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ পদির্শক (তদন্ত) জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, এসআই (নিঃ) মোঃ সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স সহ মামলা নং-২০(৭)২৪ ও মামলা নং-১১(১০)২৪ এর আসামী আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ২নং বুধহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ, ব, ম, মোছাদ্দেক (৬৭), পিতা-মৃত মঈন উদ্দীন আহম্মেদ, মাতা-মৃত সুফিয়া আহম্মেদ, সাং-দক্ষিন চাঁপড়া, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাকে থানাবিস্তারিত…
সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
শাহ জাহান আলী মিটন :: সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার আয়োজনে শনিবার (২২ মার্চ) সকাল ১১ টায় কালেক্টরেট চত্বর হতে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড -১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, পানি উন্নয়ন বোর্ড -২ এর নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানিবিস্তারিত…


