snews
এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ১০টার পর থেকে নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে। এছাড়া শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ঢাকা বোর্ডে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছে ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। তাদের কেউ এক বিষয়ে, কেউ দুই বা ততোধিক বিষয়ে আবেদন করেছে। মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা চ্যালেঞ্জ করেছে শিক্ষার্থীরা। অন্যান্য বোর্ড মিলিয়ে এ সংখ্যা আরও বেশি। ঢাকা বোর্ডের সবচেয়ে বেশি ফল পুনঃনিরীক্ষণের আবেদন পড়েছে গণিত বিষয়ে- ৪২ হাজার ৯৩৬টি।বিস্তারিত…
গাজা দখল ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক তুরস্কের
বিশ্বের মুসলিম দেশগুলোকে একজোট হয়ে বর্বর ইসরায়েলের গাজা নগরী দখল পরিকল্পনার বিরুদ্ধে বৈশ্বিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সাক্ষাতের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। খবর রয়টার্সের। এর আগে, শুক্রবার আঞ্চলিক শক্তি মিসর ও তুরস্ক উভয়ই ইসরায়েলের গাজা নগরী দখলের ওই পরিকল্পনার নিন্দা জানায়। আঙ্কারা বলেছে, এটি ইসরায়েলের ‘গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতির’ নতুন ধাপ এবং পরিকল্পনা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপ নেওয়া উচিত। ইসরায়েল অবশ্য গাজায় তাদের কার্যক্রমের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকারবিস্তারিত…
এক্সিলেন্স ব্যাংকিং কার্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব প্রায় সাত মাসের মতো যুক্তরাষ্ট্রে ছিলেন। ফিরে এসেই চমকে দেন তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশকে। সে চমকের একটি ভিডিও প্রকাশ করেন অভিনেতা। তবে এতে হিতে বিপরীত হয়। অপূর্ব ও তার সন্তানের আবেগঘন ভিডিও ঘিরে বিভিন্ন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শুরু হয় ভিত্তিহীন নোংরা প্রচারণা। ভুয়া শিরোনাম ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করে তা ছড়িয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে অপূর্ব। নিয়েছেন আইনি পদক্ষেপ। শুক্রবার (৮ আগস্ট) নিজের ফেসবুক পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে অপূর্ব লেখেন, ‘কিছু মানুষের সত্য-মিথ্যার বোধ নেই, ন্যূনতম সম্মানবোধও নেই। কিছু মানুষেরবিস্তারিত…
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: চ্যাটে মোশন ছবি শেয়ার করার সুযোগ
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন একটি সুবিধা — মোশন ছবি শেয়ার করার সুযোগ। এই সুবিধাটি অনেকটা অ্যাপলের আইওএস-এর লাইভ ফটোর মতো, যেখানে অল্প সময়ের গতিশীলতা ও সাউন্ডসহ ছবি পাঠানো যাবে। কোম্পানির উদ্দেশ্য হলো এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের মিডিয়া শেয়ারিংয়ের অভিজ্ঞতাকে আরও উন্নত করা। বর্তমানে এই সুবিধার পরীক্ষামূলক সংস্করণ চালু হয়েছে এবং এটি অ্যানড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ বিটা ২.২৫.২২.২৯ সংস্করণে দেখা গেছে। বিশ্লেষক ওয়েবসাইট WABetaInfo জানিয়েছে, কিছু বিটা ব্যবহারকারীর কাছে ইতোমধ্যে এই সুবিধা পৌঁছে গেছে। বিটা ব্যবহারকারী হলে আপডেট ইনস্টল করার পর চ্যাট, গ্রুপ এবং চ্যানেলেবিস্তারিত…
পাকিস্তানি ক্রিকেট এজেন্টকে নিষিদ্ধ করল ইংল্যান্ড
নাসিম শাহ, মিসবাহ উল হক ও সাঈদ আজমলের মতো ক্রিকেটারের এজেন্ট হিসেবে কাজ করেছেন মোঘিস আহমেদ। পাকিস্তানের এই এজেন্টকে এবার নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মোঘিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন ইসিবি। মূলত কাউন্টির এক কোচকে প্রস্তাব দিয়েছিলেন তার এক ক্লায়েন্টকে দলে নিলে কমিশন দেয়ার। কাউন্টি ক্রিকেটে ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়ায় এভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করায় শাস্তি পেলেন মোঘিস। ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মালিক মোঘিস। তিনি অনেক পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গেই কাজ করেছেন। ফলে ক্রিকেটের অনেক জায়গায় তার পরিচিতি আছে। আর সেসব কাজে লাগিয়েই ক্রিকেটারদের বাড়তি সুবিধাবিস্তারিত…
ইসরায়েলের ২০ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান
দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরগিরির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়ে বলেছে, গ্রেপ্তারকৃতদের কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না। আর তাদের এমন বিচার করা হবে, যা সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে। গত বুধবার রুজবেহ ভাদী নামে এক পরমাণু বিজ্ঞানীকে ফাঁসিতে ঝোলায় ইরান। তিনি অপর এক পরমাণু বিজ্ঞানীর তথ্য দখলদার ইসরায়েলকে দিয়েছিলেন। ওই বিজ্ঞানী গত জুনে ইসরায়েলের হামলায় প্রাণ হারান। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি তেহরানে সাংবাদিকদের বলেছেন, গুপ্তচরগিরির অভিযোগে গ্রেপ্তার হওয়া আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়াবিস্তারিত…
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একুশে টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এম রফিক, নির্বাহী কমিটির সদস্য আমিরুজ্জামান বাবু, নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মুহাম্মদ জিল্লুর রহমান, এম ইদুজ্জামান ইদ্রিস, দৈনিক বনিক বার্তারবিস্তারিত…
জামায়াতের জরুরি বৈঠক, নির্বাচনের আগে দাবি আদায়ের ডাক
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নায়েবে আমির সাবেক সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান। বৈঠকে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান ও জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের জন্য জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বৈঠকে সংগঠনের নায়েবেবিস্তারিত…
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল
চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দু’ মাস, অর্থাৎ ৬০ দিন আগে আগে ঘোষণা আসবে। সেক্ষেত্রে ঘোষণাটি ডিসেম্বর মাসের প্রথমার্ধে আসবে বলে ধরে নেয়া যেতে পারে। রোজা যদি হয় (ফেব্রুয়ারির) ১৮ তারিখ, তাহলে তার আগে নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের জন্য দু’ চার দিন সময় দিতে হবে।’ বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগামী মাস থেকেই নির্বাচন কমিশন প্রবাসীদেরবিস্তারিত…
ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয় : তারেক রহমান
বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৬ আগস্ট) রাজাধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিজয় র্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই- বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে। এসব মতভেদ দূর করতে আমাদের আলোচনা চলবে। জাতীয় কোনো ইস্যুতে, গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমি বিশ্বাস করি ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। এবিস্তারিত…


