snews

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর

আগামী ১০ সেপ্টেম্বর সারা দেশের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর এ বিষয়ে দাবি/আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। পরে ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বুধবার (২০ আগস্ট) জেলা নির্বাচন অফিসারদের পাঠানো এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়। নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ কমিশনে অনুমোদিত হয় এবং ওই নীতিমালা গত ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮বিস্তারিত…


মেসির সঙ্গেই ক্যারিয়ারের ইতি টানতে চান সুয়ারেজ

লিওনেল মেসির সঙ্গে লুইস সুয়ারেজের বন্ধুত্বটা আজকালের নয়। বার্সেলোনায় থাকার সময় থেকে শুরু। এরপর দুজনের পথ ভিন্ন বাঁক নিলেও ক্যারিয়ারের শেষ দিকে এসে দুজনই আবার এক হয়েছেন। খেলছেন ইন্টার মিয়ামিতে। এরই মাঝে মেসির সঙ্গে সুয়ারেজের বন্ধুত্বটাও গাঢ় হয়েছে আরও। এ কারণেই হয়তো মিয়ামিতে মেসির পাশে থেকেই ফুটবলকে বিদায় জানাতে চান লুইস সুয়ারেজ। ক্লাবটির সঙ্গে বর্তমান চুক্তি শেষের পথে, তবে তিনি চুক্তি নবায়নের ইঙ্গিত দিয়েছেন। বার্সেলোনায় ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত একসঙ্গে খেলেছেন মেসি-সুয়ারেজ। ওই সময় চারটি লা লিগা, চারটি কোপা দেল রে, দুটি সুপারকোপা, একটি করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপারবিস্তারিত…


জুলাই মাসে সড়কে ঝরল ৩৮০ প্রাণ : বিআরটিএ

জুলাই মাসে সারা দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৪২ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিভাগীয় অফিসের মাধ্যমে এসব দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে। ঢাকা বিভাগে ১১৩টি দুর্ঘটনায় নিহত ১০৩ জন, আহত ১৫১ জন। চট্টগ্রাম বিভাগে ১০০টি দুর্ঘটনায় নিহত ৮৯ জন, আহত ৯২ জন। রাজশাহী বিভাগে ৪৯টি দুর্ঘটনায় নিহত ৫৩ জন, আহত ৪৫ জন। খুলনা বিভাগে ৪৪টি দুর্ঘটনায় নিহত ৪৩ জন, আহত ৫০ জন। বরিশাল বিভাগে ২৫টিবিস্তারিত…


শোকবার্তা

ইয়াং মুসলিম জেনারেশনের সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুল হান্নানের সহধর্মিণী খালেদা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইয়াং মুসলিম জেনারেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং সাতক্ষীরা নিউজ-এর প্রধান উপদেষ্টা আনিসুর রহমান গাজী। সূদুর আমেরিকা থেকে সংবাদ পেয়ে সাতক্ষীরা নিউজ-এর প্রতিনিধির কাছে এক টেলিফোন বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। উক্ত শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। -প্রেস বিজ্ঞপ্তি


নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না।’ তিনি সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ‘মব জাস্টিস’ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার ‘মব জাস্টিস’ কমানোর চেষ্টা করছে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৫ আগস্ট ঘিরে ফুল দেয়ার বিষয়ে আমাদের নির্দেশনা ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।’ চাকরিবিধি অনুযায়ীবিস্তারিত…


চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা নির্বাচনী রোডম্যাপ চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। আখতার আহমেদ বলেন, ‘নির্বাচনী রোডম্যাপের বিষয়ে আমরা বলেছিলাম, তা এই সপ্তাহেই ঘোষণা দেবো। ইতোমধ্যে এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এখন কমিশনে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। কর্মপরিকল্পনা মূলত আন্তঃঅনুবিভাগীয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে তৈরি করা হয়েছে। সবকিছু সমন্বয়ের পর আমরা আশা করছি, এ সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা সম্ভববিস্তারিত…


রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেয়ার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একইসাথে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার অপরাধ আমলে নিয়ে সব আসামির বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ১২১/১২১ক/১২৪ (ক) ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে, আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবারবিস্তারিত…


ঝাউডাঙ্গা ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন এলাকা পরিদর্শন

ঝাউডাঙ্গা প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের নেতৃত্বে গত বরিবার বিকাল ৪ টায় একটি প্রতিনিধি দল অত্র ইউনিয়নের জলাবদ্ধতা সৃষ্টির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি শনাক্ত ও নিরসনের উপায় খুঁজতে সরজমিনে পরিদর্শন করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আবু বিল্লাল হোসেন, ইউ.পি সদস্যবৃন্দ, অত্র ইউনিয়ন জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারী আবু মুছা, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল মাও.মহিদুল ইসলাম, বিএনপি নেতা মোঃ কায়েস আলী, বাজার কমিটি জয়েন্ট সেক্রেটারী মোকলেছুরবিস্তারিত…


পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামায়াতের

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করবো। এটার কারণ হচ্ছে ৫৪ বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় নি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয়বিস্তারিত…


সীমান্ত সুরক্ষায় ২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত

সীমান্ত এলাকায় নজরদারী বাড়াতে আনুষ্ঠানিকভাবে ২০০টি হালকা বহুমুখী আধুনিক হেলিকপ্টার (এলইউএইচ) কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন। এর মধ্যে ১২০টি পাবে সেনাবাহিনীর আর্মি অ্যাভিয়েশন কোর এবং ৮০টি পাবে দেশটির বিমানবাহিনী। এই হেলিকপ্টারগুলো দিনরাতের ঝটিকা অভিযান, সীমান্ত নজরদারি, সৈন্য ও সরঞ্জাম পরিবহণ, সমরাস্ত্র ও আহতদের দ্রুত বহন, অনুসন্ধান ও উদ্ধারে এবং দুর্যোগে বেসামরিক সহায়তায় ব্যবহৃত হবে। মূলত পাঁচ দশক ধরে থাকা পুরোনো চেতক ও চিতা হেলিকপ্টারগুলোকে সময়োপযোগী বদলে ফেলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরোনো মডেলগুলো আধুনিক যুদ্ধক্ষেত্র ও পাহাড়ি অঞ্চল যেমন লাদাখ বা সিয়াচেনের মতো এলাকায় তেমনভাবে কাজেবিস্তারিত…