snews

 

জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এ হামলার ঘটনা ঘটে।ভুক্তভোগী ব্যক্তির নাম উত্তম দাস। তিনি বল্লভপুর গ্রামের গোবিন্দ চন্দ্র দাসের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বল্লভপুর গ্রামের হাশেম মোড়লের ছেলে নাঈম হোসেনের রোপণকৃত ধান ক্ষেতের ওপর দিয়ে যাচ্ছিলেন উত্তম দাস। এ সময় তাকে জমির ওপর দিয়ে যেতে দূর থেকে নিষেধ করা হয়। কিন্তু সে না শুনতে পাওয়াই রোকনকৃত জমির উপর দিয়ে যেতে থাকে। একপর্যায়ে নাঈম হোসেন পরে তার পিতাবিস্তারিত…


বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। গণনা প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন। এ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর কর্নেল (অব.)বিস্তারিত…


একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০ প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা। বুধবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৬টি ও সংশোধিত প্রকল্প ৪টি। অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; সড়ক পরিবহন ওবিস্তারিত…


রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত শেষ দিনে কোনো প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২০ জন নির্বাচনী কর্মকর্তাবিস্তারিত…


একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানে ঢাকা সফর করছেন। সোমবার তরুণ ফুটবলারদের একটি বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ফোর্টিস রিসোর্টে উপস্থিত হন তিনি। বৃষ্টি উপেক্ষা করেই বিকেল ৪টার দিকে ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট গ্রাউন্ডে ‘ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে যোগ দেন ক্যানিজিয়া। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন এবং সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি ভালোবাসার ইতিহাস তুলে ধরে ক্যানিজিয়া বলেন, “আমি মোটেও অবাক হইনি, কারণ এই সমর্থনের সূচনা হয়েছিল ১৯৮৬ সালে ডিয়েগো মারাদোনা যখনবিস্তারিত…


সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ

নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ফুটবল বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের এন.বি.বি.কে. আল-মদিনা দাখিল মাদ্রাসায় এ ফুটবল বিতরণ করা হয়। ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মাদ্রাসায় গিয়ে সুপারিনটেনডেন্ট এ.বি.এস. হাফিজুর রহমানের হাতে ফুটবল তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফুটবল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। এ সময় মাদ্রাসারবিস্তারিত…


‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

হাফিজুল ইসলাম :: ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর রসুলপুর শাখার উদ্যোগে দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্প পরিচালিত হয়। ‎​ক্যাম্পটিতে সেবা প্রদান করেন শিরোমণি, খুলনা বিএনএসবি আই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল। তারা আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। দিনব্যাপী এই ক্যাম্পে ২৫০ জন রোগীকে চক্ষু সেবা দেওয়া হয়েছে। ‎​চিকিৎসা ক্যাম্পের আয়োজকরা জানান, চক্ষু পরীক্ষার পর চোখের ছানি ও নালী অপারেশনের প্রয়োজন রয়েছে এমন ৭০ জন রোগীকে বাছাই করা হয়েছে। তাদেরবিস্তারিত…


থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি

বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ ও বাটারফ্লাইয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রাফি ২৪.৩৩ সেকেন্ড টাইমিং করেন। এসএ গেমসে এই ইভেন্টের সেরা টাইমিং ২৪.৪০ সেকেন্ড। রাফির এই টাইমিং প্রতিযোগিতায় রেকর্ড সৃষ্টি করে স্বর্ণপদক জিতেছে। থাইল্যান্ডে এই প্রতিযোগিতায় ১৬ দেশের মোট ৬০ দল/ক্লাব অংশগ্রহণ করে। এর মধ্যে স্বাগতিক থাইল্যান্ডের ৪৪টি ক্লাব/দল ছিল। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের এবং নৌবাহিনীর সার্বিক সহায়তায় সামিউল ইসলাম রাফি এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।


রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধি নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রিধির মরদেহ উদ্ধার করা হয়। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। এদিন রিধিকা রিধিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিক ধারণা তাদের। ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পাই। বর্তমানে তার মা ও পরিবারেরবিস্তারিত…


হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭২৮ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন। শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে। গত ২৪ ঘণ্টায়বিস্তারিত…