snews
জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে প্রকাশ পেল তার নতুন সিনেমা ‘ফারজানা’-এর ফার্স্ট লুক পোস্টার। তারেক রহমান পরিচালিত এই চলচ্চিত্রটি একটি সার্ভাইভাল স্টোরি নিয়ে নির্মিত হচ্ছে, যা দর্শকের মাঝে ইতোমধ্যেই বেশ কৌতূহল তৈরি করেছে। ‘ফারজানা’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক ক্রাইম রিপোর্টারের স্ত্রীকে কেন্দ্র করে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান তার স্বামী। এরপর একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে শুরু হয় নায়িকার চরম জীবনসংগ্রাম ও টিকে থাকার লড়াই। আরও পড়ুন গুলিকাণ্ডের রেশ কাটেনি, বড় সিদ্ধান্ত টাইগার শ্রফের রাফি আলমের নতুন গান ‘ঋণী’ ‘এটাই শেষ’, আর কমেডি সিনেমা করবেন নাবিস্তারিত…
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। আইজিপি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল গত ১৭ বছরে পুলিশ বাহিনীর কার্যক্রমের মাধ্যমে। সেই জনআস্থা পুনরুদ্ধার করা এবং কার্যকরীভাবে কীভাবে পুলিশ শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে সেই কার্যক্রম পরিচালনার জন্য আমার খুলনায় আসা। আলী হোসেন ফকির বলেন, যৌথ অভিযান চলছে মাদকের বিরুদ্ধে, কিশোর গ্যাং-এর বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে।বিস্তারিত…
২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ
ছবি তুলতে ভালোবাসেন? অপো বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে অপো ফাইন্ড এক্স১০ এবং ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স। উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসরের কারণে ফোন দুটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে উৎসাহ বাড়ছে। অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স মডেলে ক্যামেরার ক্ষেত্রে বড় চমক রাখা হয়েছে। এই ফোনের পেছনে তিনটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ভারতের বাজারে এটিই প্রথম কোনো স্মার্টফোন, যার তিনটি রিয়ার ক্যামেরাতেই ২০০ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে হ্যাজেলব্লাড টেলিকনভার্টার কিট ব্যবহারের সুবিধাও রাখা হয়েছে। অন্যদিকে, সাধারণ অপো ফাইন্ড এক্স১০ মডেলেবিস্তারিত…
ক্রিকেটের নতুন প্রযুক্তি ‘সনিক’-এর কাজ কী
ব্যাটে বল লেগেছে কি না, তা নিয়ে ক্রিকেটে বিতর্ক নতুন নয়। বিশেষ করে ক্যাচ আউটের আবেদনে বল ব্যাট ছুঁয়েছে কি না, তা নির্ধারণ করতে হিমশিম খেতে হয় আম্পায়ারদের। এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে ক্রিকেটের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতিতে (ডিআরএস) যুক্ত হয়েছে নতুন প্রযুক্তি ‘সনিক’। নিউজিল্যান্ডের তৈরি এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি), সম্প্রচারমাধ্যম স্কাই ও প্রযুক্তি প্রতিষ্ঠান ভার্চুয়াল আই যৌথভাবে জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ডিআরএসের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে ‘সনিক’। শব্দ বিশ্লেষণ করে ব্যাট ও বলের সম্ভাব্য সংস্পর্শ শনাক্ত করতে সাহায্য করছেবিস্তারিত…
রাগ করে স্ত্রীকে ‘যাও’ বললে কি তালাক হয়ে যাবে?
তালাকের মাধ্যমে স্বামী-স্ত্রীর মাঝে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আজীবন তারা একে অপরের জন্য অপরিচিত হয়ে যান। ইসলামে তালাকের বিধান রাখা হলেও দাম্পত্য বিচ্ছেদের এই প্রক্রিয়া অবলম্বনের প্রতি সবসময় নিরুৎসাহিত করা হয়েছে। হাদিসে তালাকের বিষয়টিকে ‘সর্বনিকৃষ্ট হালাল’ বলা হয়েছে। হজরত মুআররিফ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে হালাল বিষয়ের মধ্যে তালাকের চেয়ে অধিকতর ঘৃণিত আর কিছু নেই।’ (আবু দাউদ, হাদিস: ২১৭৭)। স্বামী যদি রাগ করে স্ত্রীকে বলে ‘চলে যাও’ বা ‘যাও’ তাহলে কী তালাক হয়ে যাবে? যেমন একজন জানতে চেয়ে প্রশ্ন করেছেন—‘ আমার স্ত্রী আমার শ্বশুর বাড়িতে আছে। আমার শ্বশুরবিস্তারিত…
সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন
চিত্রনায়িকা পরীমনি মানেই অনুরাগীদের কাছে বাড়তি উন্মাদনা ও আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এবারের জন্মদিনের আয়োজনের শুরুটা হয়েছে বেশ ঘরোয়া ও আবেগময় পরিবেশে। আজ শনিবার (২৪ অক্টোবর) নায়িকার জন্মদিন; সন্তানদের নিয়েই বিশেষ এই দিনের প্রথম প্রহর উদযাপন করলেন পরীমনি। শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে সেই উদযাপনের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই নায়িকা। ভিডিওতে দেখা যায়, লাল রঙের খোলা গাউনে আনন্দঘন পরিবেশে নিজের জন্মদিন উদযাপন করছেন পরীমনি। তার দুই সন্তান ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মও ছিল সঙ্গে। এ সময় নায়িকাকে হাসিমুখে কেক কাটতে দেখা যায়।বিস্তারিত…
আপনার পানির বোতল কতদিন পরপর পরিষ্কার করবেন?
আমাদের মধ্যে অনেকেই সঙ্গে পানির বোতল রাখেন। আমরা সেটি কর্মস্থলে, জিমে এবং স্কুলে নিয়ে যাই। সারাদিন ধরে এগুলো বারবার ভর্তি করি এবং এর ভেতরে কী বাস করে তা নিয়ে খুব কমই ভাবি। তাহলে, আপনার পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতলটি কত ঘন ঘন পরিষ্কার করা উচিত? এটি প্রতিদিন ধুয়ে ফেলুন, এবং সপ্তাহে একবার ভালোভাবে পরিষ্কার করুন। শুধু পানি দিয়ে হালকা করে ধুয়ে ফেলাই যথেষ্ট নয়। পানির বোতল কখন পরিষ্কার করা উচিত? আপনি যদি সারাদিন ধরে এটি পুনরায় ভর্তি করেন, তবে প্রতিদিন গরম পানি এবং সাবান দিয়ে এটি ধুয়ে ফেলুন। যদি এতে জুস,বিস্তারিত…
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী
কলারোয়া প্রতিনিধি :: সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক আমাদের সময় এর কলারোয়া সংবাদদাতা মো. মোস্তাক আহমেদ বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের কলারোয়া সংবাদদাত ও দা কান্ট্রি টুডে এর কলারোয়া সংবাদদাতা এবং দৈনিক দৃষ্টিপাত এর কলারোয়া ব্যুরো মুহাঃ আসাদুজ্জামান ফারুকী। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক সংবাদ সংযোগ এর কলারোয়া সংবাদদাতা জাহিদুল ইসলাম জাহিদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকরবিস্তারিত…
ঝাউডাঙ্গায় গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের বোর্ড পরিচালক জনাব শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শশী ভূষণ পাল। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মুহাম্মদ সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ নূরুল আমিন, ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী এবং ইসলামী ব্যাংক ঝাউডাঙ্গা উপ-শাখার ব্যবস্থাপকবিস্তারিত…
চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
সাতক্ষীরার কলারোয়ায় ৮ মাস আগে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ কেড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি) মোঃ আশরাফ হোসেনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। শুক্রবার সন্ধ্যায় কলারোয়ার কেড়াগাছি বাজারে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রায় ৮ মাস আগে সাতক্ষীরা সদরের পাচরখী গ্রামের মোঃ কাছেদ আলীর ছেলে মোঃ মুস্তাফিজুর রহমানের নিজের কষ্টার্জিত অর্থে কেনা ‘লিফান কেপিআর’ (Lifan KPR) মডেলের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। ঘটনার পর থেকে বহু খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান পাননি ভুক্তভোগী। আজ সন্ধ্যায় কেড়াগাছি বাজারেবিস্তারিত…


