snews

 

মেসির নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক :: লুয়ান্ডায় ফিফা প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলাকে ২-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাতে প্রথম গোলটি বানিয়ে দিয়েছেন লিওনেল মেসি। দ্বিতীয়টি অবশ্য নিজেই করেছেন। নভেম্বরের উইন্ডোতে একমাত্র ম্যাচে শুক্রবার লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রো স্টেডিয়ামে অ্যাঙ্গোলার মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ১২ মিনিটে আর্জেন্টিনা গোল খেতে বসেছিল। কর্নার থেকে তাদের শট ক্লিয়ার করতে পারেনি আর্জেন্টাইন রক্ষণভাগ। বাঞ্জার ব্যাকপোস্ট থেজে নেওয়া শট রুখে দিয়ে দলকে বাঁচান রুলি। ২১তম মিনিটে লাউতারোর থ্রু বলে গোলের সুযোগ পান মেসি। তার চেষ্টা ব্যর্থ করেন মারকেস। ৩৯ মিনিটে গঞ্জালেসের পাস ধরে বক্সের মধ্যে থেকে নেওয়া তারবিস্তারিত…


এইচএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, আটক ২

ডেস্ক নিউজ :: মেহেরপুরে প্রেমিকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রেমিকাকে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার রাজাপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। আরেক অভিযুক্ত এখনো পলাতক। আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার রাজাপুর গ্রামের আফতাব আলীর ছেলে আশরাফুল ইসলাম এবং জুমাত আলীর ছেলে রাকিবুল ইসলাম। পলাতক মিনারুল একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, ঘটনার রাতেই ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে তিনজনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেছেন। পরদিন দুপুরে অভিযান চালিয়ে আশরাফুল ও রাকিবুলকে আটকবিস্তারিত…


জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক :: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জব্দ করা বিপুল বিস্ফোরক একসঙ্গে বিস্ফোরিত হয়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির। নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য ও ফরেনসিক বিভাগের কর্মকর্তা। বিস্ফোরক পরীক্ষা করতেই তারা নওগাম থানায় অবস্থান করছিলেন। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা, একজন নায়েব তহশিলদারও রয়েছেন। আহতদের ভারতীয় সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এসকেআইএমএস) ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলেবিস্তারিত…


নলতায় জামায়াতে ইসলামীর নির্বাচনী মতবিনিময় সভা ও যুব সম্মেলন

ডেস্ক নিউজ :: কালিগঞ্জ উপজেলার নলতায় শুক্রবার ১৪ নভেম্বর সকাল ৯ টায় নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নলতা ইউনিয়ন পেশাজীবী ও ওলামা বিভাগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনী মতবিনয় সভায় নলতা ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাঃ মহিবুল্লাহের পরিচালনায় ও জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার মাস্টার আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সুরা কর্ম পরিষদ সদস্য সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ আশাশুনি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মুহাদ্দিস মাওঃ রবিউল বাসার। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরাবিস্তারিত…


এমবাপের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্স আবারও দেখাল তাদের পরিপক্বতা। কিলিয়ান এমবাপের জোড়া গোলের ওপর ভর করে বৃহস্পতিবার ইউক্রেনকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্বকাপে জায়গা পাকা করল দিদিয়ের দেশমের দল। ২০১৯ সাল থেকে কোনো ইউরো বা বিশ্বকাপ বাছাই ম্যাচে হারেনি ফরাসিরা। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডায় বসতে যাওয়া বিশ্বকাপের ড্র হবে ৫ ডিসেম্বর, আর সেখানে শীর্ষস্থানীয় দল হিসেবে নাম উঠবে ফ্রান্সের। এ টুর্নামেন্টই হবে দেশমের শেষ বড় মঞ্চ। ইউক্রেনের বিপক্ষে এ ম্যাচে দ্বিতীয়ার্ধে জ্বলে উঠলেন অধিনায়ক এমবাপে। প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১০ বছর পূর্তির আবেগঘন রাতে তার দুটি গোলেরবিস্তারিত…


আ’লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ :: আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় এবং পরে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে আসন্ন নির্বাচন, অবৈধ অভিবাসন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটসহ বিমান ও নৌ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ইস্যু বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সময়মতোই নির্বাচনবিস্তারিত…


নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ :: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে স্মরণকালের সেরা বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি নিউমার্কেট মোড়, খুলনারোড মোড়, নারকেলতলা মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে। মিছিলটির নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর আসনে জামায়াত মনোনিত এমপি পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। এর আগে বিকাল সাড়ে ৩টায় তারাবিস্তারিত…


মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর

ডেস্ক নিউজ :: চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী ১৭ নভেম্বর। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রায় ঘোষণার এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে অপর দুই সদস্য বিচারক ছিলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বহুল আলোচিত এই মামলায় পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউশন। অন্যদিকে, আসামিদেরবিস্তারিত…


নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ :: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশ ভাষণে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। শিগগিরই জুলাই সনদ গেজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, গত ৯ মাস ধরে রাষ্ট্র গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। এটি ভবিষ্যত রাজনীতির জন্য আশাব্যঞ্জক। এজন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই। প্রধান উপদেষ্টা বলেন,বিস্তারিত…


সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ঈমাম নির্বাচিত হয়েছেন কালিগঞ্জের হাফেজ আব্দুল গফুর

ডেস্ক নিউজ :: সাতক্ষীরা জেলার জাতীয় ইমাম সমিতির শ্রেষ্ঠ ঈমাম নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ উপজেলার হাফেজ মাওলানা আব্দুল গফুর। তিনি কালিগঞ্জ উপজেলা জাতীয় ঈমাম সমিতির সভাপতি ও দিদার ই-এলাহী জামে মসজিদের পেশ ঈমাম ও কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য হিসাবে কর্মরত আছেন। গত বুধবার (১২ নভেম্বর) সকালে কালিগঞ্জ উপজেলা জাতীয় ঈমাম সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। হাফেজ মাওলানা আব্দুল গফুর উপজেলার গনপতি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার সুপারসহ অনেক সামাজিক সংগঠনের প্রতিনিধিত্ব করে আসছেন। এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির সহ সভাপতিদ্বয়, সেক্রেটারীসহ উপজেলা কমিটির সর্বস্তরের ইমাম, আলেম-ওলামা এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।