SM Abdullah

 

পাইকগাছায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

আমিনুল ইসলাম বজলু,পাইকগাছা :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ১৩ জুলাই’২৩ ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জাতির সামনে উপস্থাপিত বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার ১৫ অক্টোবর বিকেলে পাইকগাছায় ও সন্ধ্যায় বাণিজ্যিক শহর কপিলমুনিতে এ লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, আমনউল্লাহ বিপুল, ডাঃ জাহিদ হাসান, খুলনা জেলা সাবেক সাংগঠনিক সম্পদক মো: জাবির আলী, ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন,পাইকগাছা উপজেলা যুবদলের আহবায়ক তহিদুজ্জামান মুকুল, সদস্য সচিব ইমরান সরদার, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আমিনুলবিস্তারিত…


কলারোয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান এর উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি ::কলারোয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২৪ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার(১৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “ছাত্র, শিক্ষক ও কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. জহুরুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, সহকারী উদ্ভিদ সংরক্ষণবিস্তারিত…


কলারোয়ায় গাজাসহ আলিম নামে এক মদক ব্যবসায়ী গ্রেফতার

এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে গাজা সহ এক যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার ১৫ (অক্টোবর) সাতক্ষীরার কলারোয়ায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আতাউর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে,কলারোয়ার তুলশীডাঙ্গা পৌরসভা ট্রাক টার্মিনালের পাশ্ববর্তী দক্ষিণ দুয়ারী বাসা হতে দুপুর ১২:২০মিনিটের সময় মৃত জবেদ আলীর পুত্র আঃ আলীম(৫১)কে ৩০০(তিনশত)গ্রাম গাজা সহ হাতেনাতে গ্রেফতার করে। যার আনুমানিক বাজার মুল্য দশ হাজার টাকা। এলাকাবাসী জানান, খুচরা ও পাইকারী মাদক ব্যাবসায়ী হিসেবে সে অত্র এলাকায় পরিচিত। তার কারনে এই এলাকার জনপদ সর্বদাইবিস্তারিত…


বলিভিয়ার বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ?

নিউজ ডেস্ক :: বলিভিয়ার বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ? আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি তার দলকে জয়ের পথে ফেরাতে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে নিজের সেরা একাদশ নামানোর প্রস্তুতি সম্পন্ন করেছেন। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে এজেইজার লিওনেল আন্দ্রেস মেসি কমপ্লেক্সে আর্জেন্টিনা দলের শেষ অনুশীলন অনুষ্ঠিত হয়। বলিভিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে খেলতে প্রস্তুত হওয়া দলের অনুশীলনের পর লিওনেল স্কালোনি প্রেস কনফারেন্স করেন। দলটির সাম্প্রতিক সময়ে কিছু নেতিবাচক খবর পাওয়ার পর, স্কালোনি এবার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কারণ আলেক্সিস ম্যাক আলিস্টার দলে ফিরছেন। ভেনেজুয়েলার বিপক্ষে চোটের কারণে খেলতে না পারা ম্যাক আলিস্টার শেষবিস্তারিত…


রুশ সামরিক বাহিনীতে বিদেশি সেনা অন্তর্ভুক্তির অভিযোগ

নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: রুশ সামরিক বাহিনীতে বিদেশি সেনা অন্তর্ভুক্তির অভিযোন ইউক্রেনের মাটিতে গত দুই বছরের বেশি সময় ধরে যুদ্ধ করে যাচ্ছে রুশ সেনারা। তাদের মোকাবিলায় নিজেদের মাটিতে ব্রিটিশ সেনাদের অবস্থান অনুমোদন করেছে কিয়েভ প্রশাসন। তবে আপত্তি প্রতিপক্ষের বেলায়। সম্প্রতি এমন এক ঘটনায় বিস্ফোরক মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানান, বিদেশ থেকে শুধু অস্ত্র নয় বরং সেনাও নিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন প্রেসিডেন্ট জানান, তার দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে উত্তর কোরিয়া থেকে আনা অস্ত্রের পাশাপাশি দেশটির সেনাদেরও ব্যবহার করছে রাশিয়া। জেলেনস্কি জানান, যুদ্ধ শুরুর পরবিস্তারিত…


এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে যা বললেন মেহজাবীন

নিউজ  ডেস্ক  :: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সব শিক্ষা বোর্ডের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়। এবছর পাসের হার ৭৭.৭৮ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সব শিক্ষা বোর্ডের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়। এদিকে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যারা খারাপ ফল করেছে তাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন। এইচএসসি পরীক্ষার ফল, বাতিল পরীক্ষার নম্বর নির্ধারণ হয়েছে যেভাবে নিজের ফেসবুক হ্যান্ডেলে অভিনেত্রী লিখেছেন, যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল পেয়েছেন,বিস্তারিত…


আরও একবছর চাপে থাকবে বাংলাদেশের অর্থনীতি: বিশ্বব্যাংক

নিউজ  ডেস্ক  :: বিশ্বব্যাংকের পূর্বাভাস, ২০২৪-২৫ অর্থবছর শেষে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে । সংস্থাটি বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি কমে ৪ শতাংশ হবে। বাংলাদেশের অর্থনীতি আরও একবছর চাপে থাকবে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। তারা বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমে ৪ শতাংশ হবে। তবে ২০২৫-২৬ অর্থবছরে সেটি বেড়ে দাঁড়াতে পারে ৫ দশমিক ৫ শতাংশ। এছাড়া বিশ্বব্যাংকের পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছর শেষে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে।ফলে বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তি পেতে পারেন। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রকাশিত বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেটবিস্তারিত…


ইংরেজি-স্প্যানিশসহ চাকরির জন্য যে ভাষা শিখবেন

নিউজ  ডেস্ক  :: ভাষা শেখার কোনো বিকল্প নেই। বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির জন্য ভাষা শিখে না গেলে বিপদে পড়তে হয়। দেশের মানুষ বাংলা ছাড়া অধিকাংশরা শুধু ইংরেজি জানেন। অথচ ইউরোপ মহাদেশে বিশেষ করে জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালির নাগরিকরা একাধিক ভাষায় কথা বলতে পারেন। তারা ইংরেজি, স্প্যানিশ, ডুয়েচ, ফরাসি, পর্তুগিজ ইত্যাদি ভাষায় কথা বলেন। এই সব ভাষা স্কুলেই শেখানো হয়। ইংরেজি: পৃথিবীর প্রায় ৩৮টি দেশের মাতৃভাষা ও ৫৯টি দেশের সরকারি ভাষা হলো ইংরেজি। আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত। ইংরেজিকে বিজনেস ল্যাঙ্গুয়েজও বলা হয়। যোগাযোগের জন্য আদর্শ ভাষা হিসেবে ইংরেজির অবস্থান সবার ওপরে।বিস্তারিত…


হাথুরুর বাংলাদেশ অধ্যায় কি আজই শেষ হচ্ছে?

নিউজ  ডেস্ক  :: আজ সকাল থেকেই জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের বরখাস্তের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর পর দুপুর ১টার পর এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় সভাপতি ফারুক আহমেদ বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন করবেন। বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের ইস্যু জানায়নি বিসিবি। তবে সূত্র জানাচ্ছে, হাথুরুকে নিয়েই সংবাদ সম্মেলন। আর সেখানে তাকে ছাটাই করার খবর জানাতে পারেন ফারুক আহমেদ। এর আগে দায়িত্ব নিয়েই নতুন বিসিবি সভাপতি বলছিলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি । এখনবিস্তারিত…


রাজনৈতিক অনিশ্চয়তাসহ অর্থনীতিতে ৪ চ্যালেঞ্জ

নিউজ  ডেস্ক  :: বাংলাদেশের অর্থনীতিতে এই মুহূর্তে রাজনৈতিক অনিশ্চয়তাসহ চারটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছে বিশ্ববাংক। এগুলো হলো- উচ্চ মূল্যস্ফীতি, বহিঃস্থ খাতের চাপ এবং আর্থিক খাতের দুর্বলতা। এসব কারণে প্রবৃদ্ধি খুব বেশি বাড়বে না।অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমে দাঁড়াতে পারে ৪ শতাংশ। তবে ২০২৫-২৬ অর্থবছরে সেটি বেড়ে দাঁড়াতে পারে ৫ দশমিক ৫ শতাংশে। উল্লেখযোগ্য অনিশ্চয়তায় বিনিয়োগ ও শিল্পে দুর্বল প্রবৃদ্ধি এবং সাম্প্রতিক বন্যার ফলে কৃষিতে মাঝারি মানের প্রবৃদ্ধি হবে। এসবের নেতিবাচক প্রভাব পড়বে  প্রবৃদ্ধিও ক্ষেত্রে।মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রকাশিত ‘বাংলাদেশ ডেভলপমেন্টবিস্তারিত…