SM Abdullah
ছাত্র রাজনীতি হবে সৎ ও দেশপ্রেমিক নেতাদের নেতৃত্বে
নিউজ ডেস্ক :: আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে গ্রেফতার, জেল-জুলুম-নির্যাতনের ফলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রকাশ্যে অনুষ্ঠান করতে পারেনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো শনিবার সংগঠনটি পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাগিচা রেস্টুরেন্টে এ সভা হয়। এতে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ছাত্রশিবির এমন একটি ছাত্র রাজনীতি চায় যেখানে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতাদের নেতৃত্বে আদর্শের ভিত্তিতে কাজ হবে। তাদের লক্ষ্য একটি সহনশীল ও সংস্কৃতিমনস্ক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা, যেখানে সব ছাত্র সংগঠনের মধ্যে সম্মান ও সহযোগিতা থাকবে। মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারিবিস্তারিত…
আবারও মেসির হ্যাটট্রিক, ইতিহাস গড়ল মায়ামি
নিউজ ডেস্ক :: র্দীঘদিন ইনজুরিতে থাকার পর মাঠে নেমে দারুণ সময় পার করছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। চার দিন আগেই জাতীয় দলের হয়ে পেয়েছিলেন হ্যাটট্রিকের দেখা। আর এবার সেই ছন্দ ধরে রাখলেন ক্লাবের হয়েও। মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করলেন ৩৬ বছর বয়সী এই তারকা। তার এমন অসাধারণ পারফরম্যান্সে ভর করে নতুন রেকর্ড গড়েছে ফ্লোরিডার ক্লাবটি। শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টায় ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি।দলের জয়ে হ্যাটট্রিকসহ মেসি করেছেন তিন গোল, সুয়ারেজ দুইটি ও বেঞ্জামিন ক্রিমাচি একটিবিস্তারিত…
১৯ বছরেই এসআই হওয়ার সুযোগ, আজই আবেদন করুন
নিউজ ডেস্ক :: বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে জনবল নিয়োগে আবেদন চলছে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।প্রার্থীর বয়স ২০২৪ সালের ২০ অক্টোবর তারিখে ১৯ থেকেবিস্তারিত…
বিচ্ছেদের পথে হ্যারি মেগান?
নিউজ ডেস্ক :: পদাধিকার হিসেবে যুবরাজ হ্যারি হলেন সাসেক্সের ডিউক এবং মেগান মার্কল হলেন ডাচেস অফ সাসেক্স। নিজের ৪০তম জন্মদিনের রাতটা স্ত্রীর সঙ্গে কাটানোর বদলে বন্ধুদের সঙ্গে হাইকিংয়ে যাওয়াই শ্রেয় বলে মনে করেছেন প্রিন্স হ্যারি। তবে কি মেগান মার্কলের সঙ্গে বিচ্ছেদের পথে তিনি? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।গুঞ্জনের মাঝেই তাদের পাবলিক রিলেশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়েছে, পেশাগত দিক থেকে আলাদা আলাদা পথ বেছে নিয়েছেন হ্যারি ও মেগান। তবে তাদের বিচ্ছেদ হচ্ছে না। সাময়িকভাবে একসঙ্গে দেখা যাবে না তাদের। জনসমক্ষে খুব বেশি একসঙ্গে ধরা দেবেন না এ দম্পতি।বিনোদন সংক্রান্ত অনলাইন সংবাদমাধ্যমবিস্তারিত…
মজুরি নিয়ে মালয়েশিয়ার শ্রমিকদের জন্য বড় এক সুখবর
নিউজ ডেস্ক :: ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ১,৫০০ থেকে বেড়ে ১,৭০০ রিঙ্গিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় সংসদে ২০২৫ সালের বাজেট পেশ করার সময় তিনি এ ঘোষণা দিয়েছেন। দেশটির সরকারি মুখপাত্র বারনামাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, মালয়েশিয়ার শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ক্রমবর্ধমান দৈনন্দিন ব্যয় বৃদ্ধি মোকাবেলার জন্য। তিনি আরো বলেন, ন্যূনতম মজুরির বৃদ্ধির মাধ্যম আমরা শ্রমিকদের জীবনমান উন্নত করতে চাই। আমরা কর্মচারীদের চাহিদা ও ক্ষুদ্র ব্যবসার অর্থনৈতিকবিস্তারিত…
ইরানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধজাহাজ নিয়ে হাজির রাশিয়া
নিউজ ডেস্ক :: যুদ্ধের ঘণ্টা বাজাল ইরান। চির শত্রু দেশ ইসরায়েল এখনো মুখের লড়াই চালাচ্ছে। তবে যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে তেলআবিব। প্রতিশোধমূলক এ হামলার আশঙ্কার মধ্যেই এবার সাগরে নিজেদের শক্তি প্রদর্শন শুরু করল ইরান। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিয়ে ইতোমধ্যে নিজেদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা দেখিয়েছে তেহরান। এবার নৌপথেও শক্তি দেখিয়ে তেলআবিবকে সতর্ক বার্তা দিতে চাইছে ইরান। গুরুত্বপূর্ণ এ সময়ে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া। নিজেদের যুদ্ধজাহাজ নিয়ে বন্ধুর এ নৌমহড়ায় যোগ দিয়েছে মস্কো। শনিবার ভারত মহাসাগরে শুরু হওয়া এই মহড়ায় রাশিয়ার পাশাপাশি অংশ নিয়েছে ওমানও।বিস্তারিত…
দেবহাটায় সাংবাদিক লিটনের উপর হামলা : থানায় অভিযোগ দায়ের
স্টাফ রিপোর্টার: দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপির উপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এঘটনায় সাংবাদিক লিটন ঘোষ বাপি ও তার পিতা চিত্তরঞ্জন ঘোষ গুরুতর আহত হয়েছেন। অভিযোগে সুত্রে লিটন ঘোষ বাপি জানান, আমার প্রতিবেশী চা প্রদিপের জামাই উৎপল ঘোষ সাতক্ষীরার বরসা সমিতির ভেটখালী শাখার ক্যাশিয়ার পদে চাকরিকালীন সময়ে আমি তার মাধ্যমে সাড়ে সাত লাখ টাকা জমা রাখি। পরবর্তীতে উৎপল উক্ত টাকা ফেরৎ না দিয়ে তালবাহনা করতে থাকলে উৎপলের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। চা প্রদিপ সেখান থেকে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। শুক্রবার দুপুওে বসত ভিটার পানি সরানোকেবিস্তারিত…
দেবহাটায় জামায়াতের যুববিভাগের ফুটবল টুুর্নামেন্ট অনুষ্ঠিত
এম এ মামুন : সম্প্রতি ও ভ্রাতৃত্ব বৃদ্ধির লক্ষে ৮দলীয় নকআউট আন্তঃওয়ার্ড ফুটবল টুুুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮ টায় দেবহাটা সদর ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে দেবহাটা সরকারি হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দেবহাটা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাবিবুুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আফাকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ইউনিট সদস্য জিয়াউর রহমান, দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন, সেক্রেটারী আব্দুর রাজ্জাক, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াসির আরাফাত লিপু, ইউনিয়নবিস্তারিত…
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রাস্তা তৈরির আহ্বান আমিনুল হকের
নিউজ ডেস্ক :: অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রাস্তা তৈরির আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণ তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল। তাদের নাগরিক অধিকার তারা ভোট দিতে চায়, ভোট দেওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই ভোট দেওয়ার জন্য একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার এবং সেই বহুল প্রত্যাশিত ভোটের মাধ্যমে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর রুপনগর আবাসিক এলাকার কামাল আহমেদ মজুমদার স্কুলে পল্লবী-রুপনগর থানা বিএনপিবিস্তারিত…
শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ নির্ভর রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে- কেন্দ্রীয় ছাত্রদল সম্পাদক নাসির
কলারোয়া প্রতিনিধি :: কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাঙ্গনে যেন ছাত্র সংসদ নির্ভর রাজনীতি হয়, সেটি নিয়ে আমাদের(ছাত্রদলের)পূর্বে থেকে চিন্তাভাবনা আছে এবং ভবিষ্যতেও আমরা ছাত্র সংসদ নির্ভর রাজনীতি করতে চাই। শনিবার(১৯ অক্টোবর) বেলা ৩টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এঁর দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলারোয়ায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের করা প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,বিস্তারিত…


