SM Abdullah
ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু
ম ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের নির্দেশে মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে সোমবার (৪ নভেম্বর) নিরাপত্তামূলক এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টা থেকে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ঢাকা মহানগরীর হাজারীবাগের বসিলা, কোতোয়ালীর বাবুবাজার, শ্যামপুরের পোস্তগোলা ব্রিজ, যাত্রাবাড়ীর সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রাস্তায় (কমলাপুর), দারুস সালামের গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ব্রিজবিস্তারিত…
মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে ফখরুলের থাপ্পড়
নিউজ ডেস্ক :: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়া ডা. শাহাদাত হোসেনকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মেজাজ হারিয়ে দলীয় এক কর্মীকে থাপ্পড় দিয়ে বসেন তিনি। রোববার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সরেজমিনে দেখা গেছে, রোববার বেলা ১২টার দিকে ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানতে আসেন বিএনপির হাজারো নেতাকর্মী। এই সময় মাজারের প্রবেশমুখে নেতাকর্মীরা হুড়োহুড়ি শুরু করলে কয়েকজন গিয়ে মির্জাবিস্তারিত…
দেবহাটার ইউএনও-ওসি’র সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মতবিনিময় বিনিময়
এমএ মামুন :: দেবহাটার উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও নবাগত পুলিশ পরিদর্শক নূর মোহাম্মাদ এর সাথে শুভেচ্ছা এবং মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজের নের্তৃত্বে প্রথমে অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ ও পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জমানের সাথে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসমসয় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সাতক্ষীরা সরকারি কলেজের নাজমুল হোসেন রনি, আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র নাহিদ হোসেন, সরকারি খান বাহাদুর আহছানবিস্তারিত…
বিভাগীয় শ্রেষ্ট সমবায় পুরস্কার পেলেন নলতার পরিবেশ ও কৃষি সমবায় সমিতি
এমএ মামুন :: জাতীয় সমবায় দিবসে কৃষি ভিত্তিক/সার্বিক উন্নয়ন ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে মনোনীত শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার পেয়েছে কালিগঞ্জের নলতার পরিবেশ ও কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড। শনিবার খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত থেকে নলতার পরিবেশ ও কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সিইও আশরাফুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, আঞ্চলিক সমবায়বিস্তারিত…
আদানির আল্টিমেটাম, ৭ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
নিউজ ডেস্ক :: বাংলাদেশকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে আদানি পাওয়ার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ৭ নভেম্বরের মধ্যে বাংলাদেশ ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে আদানি পাওয়ার। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর বকেয়া পরিশোধের নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কৃষি ব্যাংকের মাধ্যমে ১৭০ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলার চেষ্টা করেছিল। কিন্তু বিদ্যুৎ ক্রয় চুক্তিতে উল্লেখিত শর্ত পূরণ করেনি বিপিডিবি। বকেয়া পরিশোধে বিলম্বের কারণে আদানি পাওয়ার ঝাড়খণ্ড গতবিস্তারিত…
হোয়াইটওয়াশ হওয়ার পর দুঃসংবাদ পেল ভারত
নিউজ ডেস্ক :: এক মাস আগেও ছবিটা অন্য রকম ছিল। মাঠের ক্রিকেটে দোর্দণ্ড প্রতাপে যেন উড়ছিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছিল রোহিত শর্মার দল। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান ক্রমেই বাড়ছিল। ঘরের মাটিতে কদিন আগে বাংলাদেশকে সিরিজ হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের দুয়ারে ছিল ভারত। কিন্তু নিউজিল্যান্ড সিরিজটাই যেন ভারতের সব অঙ্ক বদলে দিলো। ঘরের মাঠে কিউইদের কাছে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা। সেই সঙ্গে ২৪ বছর পর নিজেদের দুর্গে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া। ভারতের এমন বিপর্যয়ে শঙ্কা দেখা দিয়েছে টেস্টবিস্তারিত…
কলারোয়ায় ক্যান্সার আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা প্রদান
এম এ আজিজ :: সাতক্ষীরা কলারোয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেবার ” ও আমেরিকা প্রবাসী ছোট বিপ্লবের উদ্যোগে মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত জাবিদ ইকবালকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল (২রা নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা মোড়েস্থ হাইস্কুল মার্কেটের সাতক্ষীরা এক্সপ্রেস কাউন্টারে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে এই সহায়তা প্রদান করা হয়। সংগঠনের আহবায়ক মাস্টার শাহজাহান আলী শাহীন বলেন ,ক্যান্সারে আক্রান্ত জাবিদ ইকবালের বাড়ি উপজেলার শুভংকরকাটী গ্ৰামে, সে খুবই দরিদ্র পরিবারের ছেলে। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাকের তত্ত্ববধানে আছে। তিনি আরো বলেন, চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে আসার কিছু দিনবিস্তারিত…
১৮ রানের জয়ে সেমিফাইনালে বাংলাদেশ
হংকং সুপার সিক্সার্সে আলোকস্বল্পতায় পণ্ড হওয়া ম্যাচের পর শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে জয়ের পর ছিল শ্রীলঙ্কার বিপক্ষে হার। তারপরেও কোয়ার্টারে জায়গা করে নিতে বেগ পেতে হয়নি ইয়াসির আলি চৌধুরী রাব্বির দলের। কোয়ার্টার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে অবশ্য ঠিকই সেমিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। খর্বশক্তির আরব আমিরাতের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার ৩৬ রান এবং ২ উইকেটের পর ডি/এল ম্যাথডে ১৮ রানের জয় নিয়ে সেমি ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১১১ রানবিস্তারিত…
আশাশুনি হাই স্কুলে প্রয়াত ও অবঃ শিক্ষকদের স্মরনে সভা ও দোয়ানুষ্ঠান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত ও অবসর প্রাপ্ত শিক্ষকদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শরিবার সকাল ১০.৩০ টায় বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন ছাত্রছাত্রীদেন আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উদ্যোক্তা জাকির হোসেন প্রিন্স। প্রভাষক জাকির হোসেন ভুট্টো ও শিক্ষক আসিব ইকবালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নীলকণ্ঠ সোম, অবঃ শিক্ষক আঃ হক, কালিপদ রায়, সমীরণ কুমার বিশ্বাস, উপজেলা বিএনপি আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, অবঃ শিক্ষক আবুল খায়ের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলাবিস্তারিত…
ভোগান্তির আরেক নাম আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: ভোগান্তির আরেক নাম আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে।এই ভোগান্তির যেন শেষ নেই। স্বাস্থ্যকমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা পাচ্ছে না ঠিকমত চিকিৎসা ও ঔষধ। ডাক্তারদের কাছ থেকে পেতে হচ্ছে দুর্ব্যবহার।ঔষধ নিতে আসা অনেক রোগীরা ও ঔষধ না পেয়ে হতাশ হয়ে ফিরছেন খালি হাতে।সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ডাক্তারদের চিকিৎসা সেবা দেওয়ার কথা থাকলেও সময়মত ডিউটি করছে না কর্তব্যরত চিকিৎসকরা। সেবা নিতে আসা একাধিক ব্যক্তি জানান টিকিট নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে মিলছে না ডাক্তারের দেখা। জিজ্ঞেসা করলেই বলে ডাক্তার কম আছে, ডাক্তারবিস্তারিত…


