আশাশুনি হাই স্কুলে প্রয়াত ও অবঃ শিক্ষকদের স্মরনে সভা ও দোয়ানুষ্ঠান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত ও অবসর প্রাপ্ত শিক্ষকদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শরিবার সকাল ১০.৩০ টায় বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাক্তন ছাত্রছাত্রীদেন আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উদ্যোক্তা জাকির হোসেন প্রিন্স। প্রভাষক জাকির হোসেন ভুট্টো ও শিক্ষক আসিব ইকবালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নীলকণ্ঠ সোম, অবঃ শিক্ষক আঃ হক, কালিপদ রায়, সমীরণ কুমার বিশ্বাস, উপজেলা বিএনপি আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, অবঃ শিক্ষক আবুল খায়ের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা জামাত আমীর আবু মুছা তারিকুজ্জামান, বিএনপি সদস্য সচিব মশিউল হুদা তুহিন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম, প্রভাষক ইয়াহিয়া ইকবাল, প্রধান শিক্ষক আঃ রহিম, শিক্ষক আসিব ইকবাল, প্রভাষক রবিউল ইসলাম, মিজানুর রহমান, জাকির হোসেন বাবু, প্রাক্তন ছাত্র হাফিজুল ইসলাম, শিক্ষক আলমগীর কবীর, সমন্বয়ক নাভিদ নওরোজ আকাশ, শিক্ষক ইলিয়াছ ইকবাল আশীষ, শিক্ষার্থী মায়িশাহ মৌমিতা, রাকিব নূর প্রমুখ। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের পবিত্র কোরআন ও গীতা উপহার প্রদান করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল