SM Abdullah

 

আইডিইবি‘র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :: “বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রকৌশল দিবস ২০২৪ ও আইডিইবি‘র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌঃ আব্দুর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথির তিনি বক্তব্যে বলেন, “দেশের কাঠামোগত উন্নয়নে দক্ষতা সাথে কাজ করা এবং বিভিন্ন সেকটরে বৈষম্যহীন ভাবে কাজ করে যাবেন।বিস্তারিত…


পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবো: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক  ::  দেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত জুলাই-আগস্টের বিপ্লবের শহীদদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আমরা পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবো।’ প্রধান উপদেষ্টা আরও জানান, তারা গত ১৫ বছরে গুম, খুন, এবং বিভিন্ন অপকর্মের বিচার করবেন এবং গুমের ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দেন। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ১০০ দিনবিস্তারিত…


নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতায় আবারও চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি :: প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর ঐকান্তিক প্রচেষ্টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় সাতক্ষীরায় দি ক্লাইমেট সিরিজ আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ সাফল্যের ধারা অব্যাহত রেখে আবারও চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের চালতেতলা কাথলিক মিশন হলরুমে সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে সিডো সংস্থার বাস্তবায়নে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় দি ক্লাইমেট সিরিজ আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর বিতর্ক প্রতিযোগিতায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও সাতক্ষীরা ইয়ূথ গ্রুপের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল “জনপ্রিয় মিডিয়ার উচিত জলবায়ূ পরিবর্তন নিয়ে উদ্বেগজনক ভবিষ্যদ্বাণীর পরিবর্তে এটিকে আশাবাদিভাবে প্রচার করা”। “প্রধান দূষণকারীবিস্তারিত…


বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে আন্তগ্রাম ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লবণগোলা ২-১ গোলে চ্যাম্পিয়ন 

নিজস্ব প্রতিনিধি ::  বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুরেন্স সাতক্ষীরা জেলার শাখার উদ্যোগে আন্তগ্রাম নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বিকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুরেন্স ম্যানেজার আরিফুল ইসলাম (আরিফ) এর আয়োজনে মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনচার্জ এন্ড আর এস এম সাতক্ষীরা জেলা শাখার মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল লাইফ ইন্সুরেন্স সাতক্ষীরা জেলা শাখার এস এম মেহেদী হাসান,আল-আমিন বিশিষ্ট সমাজকর্মী কামরুলবিস্তারিত…


নির্বা‌চিত সরকার ছাড়া দে‌শে স্ব‌স্তি ফির‌বেনা : বরকত উল্ল্যাহ বুলু

নিউজ  ডেস্ক ::  নির্বাচিত সরকার ছাড়া দেশে স্বস্তি ফিরবে না বলে মন্তব্য করেছেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান ও সা‌বেক প্রতিমন্ত্রী বরকত উল্ল্যাহ বুলু। তাই তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দা‌বি জা‌নান। গণতন্ত্র পুনরুদ্ধা‌রে দে‌শের জনগণ‌কে নি‌য়ে বিএন‌পি ১৭ বছর ধ‌রে আন্দোলন করেছে। রোববার (১৭ নভেম্বর) বিকা‌লে ডেঙ্গু প্রতি‌রো‌ধে গণ‌স‌চেতনতা বাড়া‌নোর ল‌ক্ষ্যে আলোচনা সভা ও লিফ‌লেট বিতরণ কর্মসূ‌চি‌তে রাজধানীর তেজগাঁও ম‌ণিপুরীপাড়ায় এয়ার‌পোর্টরোড সুপার মা‌র্কেটে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকা‌রের উ‌দ্দে‌শ্যে বুৃৃলু ব‌লেন, দেশের জনগণের ভোট দেয়ার রাস্তা তৈরি করুন। তারেক জিয়ার নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবো।বিস্তারিত…


ভারতে বাংলাদেশি নারী গ্রেপ্তার!

  নিউজ  ডেস্ক ::শনিবার গুজরাটের সুরাটের পুলিশের বিশেষ শাখা অভিযান চালিয়ে এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে। দেশটির সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রশিদা বেগম নামের ওই নারী চার বছর আগে অবৈধপথে ভারতে প্রবেশ করেন। মুম্বাইয়ে এক বছর বসবাস করেন তিনি। পরে সেখান থেকে গুজরাটের সুরাটে চলে যান। সুরাটের বিভিন্ন স্পা সেন্টারে কাজ করেন তিনি। জাল নথি ব্যবহার করে আধার কার্ড এবং ভারতীয় পরিচয়পত্র পেয়েছিলেন রশিদা বেগম। তবে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্রও পেয়েছে সুরাট পুলিশ। সুরাট পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ১৫ হাজার টাকার বিনিময়ে একবিস্তারিত…


সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে আগুন

নিউজ  ডেস্ক  ::আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস। শনিবার রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দুটি ভবনে আগুন দেওয়া হয়। আজ রবিবার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মতলব উত্তরেরইন্সপেক্টর নুরুল করিম বলেন, রাত ১১টার দিকে আগুনের খবর পাই। মায়া চৌধুরীর বাড়ির দুটি তিনতলা ভবনের নিচতলায় আগুন দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার বলেন, ‘রাতে খবর পেয়ে তাৎক্ষণিক ঊর্ধ্বতনবিস্তারিত…


৩০০ বছরের  প্রাচীন ঐতিহ্য  লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদটি পুননির্মাণে আর্থিক সহায়তার আহবান

নিজস্ব প্রতিবেদক :: : সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের লাবসা গ্রামে অবস্থিত বহু প্রাচীন ঐতিহ্য ও নির্মাণশৈলীর অনন্য নিদর্শন লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদ। আল্লাহর ঘর এই মসজিদটি ১৬৯৮ সালে নির্মাণ করা হয়। ৩০০ বছরের এই মসজিদটি যেন এই এলাকার মুসল্লিদের ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এ মসজিদটি দীর্ঘদিন ধরে রেখেছে হাজারো স্মৃতি। বর্তমানে মসজিদের ছাদ খসে পড়ছে। সেখানে একসাথে অনেক মানুষ ভয় ও ঝুঁকির মধ্যে নামাজ আদায় করছিলেন এলাকার মুসুল্লীরা। বহু বছরের পুরনো প্রাচীন এ মসজিদ টি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় পুননির্মাণ জরুরী হয়ে পড়েছে। অনেক সময় গ্রামেরবিস্তারিত…


চিকিৎসাসেবায় ফ্যাসিবাদের দোসর পদায়নের অভিযোগ

নিউজ  ডেস্ক  ::  ক্ষমতাচ্যূত আওয়ামী লীগপন্থি চিকিৎসকদের চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ পদে পদায়নের অভিযোগ উঠেছে। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এমন তিনজন চিকিৎসককে পদায়ন করা হয়েছে যারা প্রত্যেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলেন। শেষদিন পর্যন্ত আওয়ামী লীগপন্থি চিকিৎসক হিসেবেই কাজ করেছেন। তাদের সামাজিক যোগাযোগমাধ্যমেও তার প্রমাণ রয়েছে। এসব বদলি অথবা পদায়নের পর বৈষম্যবিরোধী চিকিৎসকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপপন্থি চিকিৎসকদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাজ করছেন। তাদের সঙ্গে আওয়ামীপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের জোগসাজশ রয়েছে। জানা যায়, চলতি মাসের গত ১১বিস্তারিত…


রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিউজ  ডেস্ক  ::  দেশের সব সরকারি ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। তবে লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে রোববার (১৭ নভেম্বর) রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। এদিন সকাল ১০টার পর ছাত্ররা কলেজ থেকে বের হয়ে রাজধানীর আসাদগেট এলাকার গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের দাবি, চলমান লটারি পদ্ধতি বাতিল করতে হবে। লটারির ভিত্তিতে ভর্তির প্রথা অনেক ধরে চলে আসছে। যার ফলে মেধা থাকা স্বত্বেও শিক্ষার্থীরাও কলেজটিতেবিস্তারিত…