hannansb
কলারোয়ায় বিএনপির ৫ দফা দাবি আদায়ের লক্ষে সংবাদ সম্মেলন
কামরুল হাসান।। কলারোয়ায় ৫ দফা দাবি আদায়ের লক্ষে উপজেলা ও পৌর বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সোমবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়ার বাসভবনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু। ৫ দফা দাবির মধ্যে রয়েছে: বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ কারাবন্দি ও বিএনপি নেতৃবৃন্দের নামে দায়ের করা সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করা, ২০১৫ সালের ১৪ জুলাই রাতে কলারোয়া সোনালী ব্যাংকে ডাকাতি ও ডাবলবিস্তারিত…
আন্দোলন কারী শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ বরখাস্ত
ঢাকা মহানগর পুলিশের শাহবাগ থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিএমপির পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিএমপি জানায়, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শকবিস্তারিত…
বীমা দাবীর চেক হস্তান্তর
চট্রগ্রামে পপুলার লাইফের ৪ কোটি ৭৫ লক্ষ টাকার বীমা দাবীর চেক প্রদান
অদ্য ১৪/০৮/২৪ ইং তারিখ
আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহঃ) ১ম শাহাদাত বার্ষিকী আজ
বিশ্ব বরেণ্য আলেম, লক্ষ আলেমের ওস্তাদ, জালিমের আতঙ্ক মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী (রহঃ) এর আজ ১ম শাহাদাত বার্ষিকী। দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত নিয়ে, সম্পূর্ণ ভারতের প্ররোচনায় পরিকল্পিত ভাবে গত বছরের আজকের দিনে শেখ হাসিনা তাকে নির্মম ভাবে হত্যা করে। মহান আল্লাহপাক হুজুরের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুন, আমিন। দেশবাসীর কাছে আকুল আবেদন, আপনারা যে যেখান থেকে পারেন হুজুরের জন্য দূয়া করবেন যেন মহান আল্লাহপাক তাঁকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং জান্নাত বাসী করেন।
কলারোয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
কামরুল হাসান।। কলারোয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের উপজেলা মোড়স্থ বাসভবন চত্বর থেকে বের হওয়া বিশাল মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলারোয়া বাজারে চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিগত ১৭-১৮ বছর আওয়ামী লীগের কারণে আমরা কোন মিছিল সমাবেশসহ রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেনি। প্রতিনিয়ত হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি। আমরা কিন্তু কিছুই বলিনি, ভুলেনি। এমনকি সাবেক এমপি হাবিবসহ চারজনকে কথিত মামলায় হাস্যকর ৭০ বছরের সাজাসহ অন্যান্য নেতাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এমনকি জেলখানায়বিস্তারিত…
বদলে দেওয়ার অঙ্গীকারে কলারোয়ায় রংতুলি হাতে শিক্ষার্থীরা
কামরুল হাসান : রংতুলির আবিরে প্রতিবাদের ভাষা বর্ণিল রূপে ফুটে উঠেছে কলারোয়া ফুটবল ময়দানের সীমানা প্রাচীরে। এ যেনো রংতুলিতে রাঙিয়ে দেওয়ার এক নতুন লড়াই। বিশ্ববিদ্যালয়, কলেজসহ স্কুল পড়ুয়ারা দলবেঁধে রংতুলি হাতে অপরিচ্ছন্ন দেয়ালগুলোতে পরিচ্ছন্নতার প্রলেপ দিচ্ছে। তাতে ফুটিয়ে তোলা হচ্ছে নানা স্লোগানের ভাষা। ছবি এঁকে বৈষম্যবিরোধী আন্দোলন ও দেশকে বদলে দেওয়ার প্রতিশ্রুতির বাণী শোভা পাচ্ছে দেয়ালে দেয়ালে। শহর পরিচ্ছন্নতার অংশ হিসেবে তারা রঙতুলির আচড়ে রাঙিয়ে দিচ্ছে সবখানে। সোমবার (১২ আগস্ট) প্রথমবারের মতো কলারোয়া পৌরশহরের প্রাণকেন্দ্র শহীদ মিনার সংলগ্ন ফুটবল ময়দানের দেয়াল আবিরে রাঙিয়ে দিয়ে ভিন্নমাত্রার রঙতুলির যুদ্ধে অংশ নেয় পড়ুয়ারা।বিস্তারিত…
যশোরে শিশু পুত্রকে হত্যা করে বাবার আত্মহত্যা
বেনাপোল প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে যশোরে ১১ মাসের শিশু পুত্র আয়মান হোসেনকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে বাবা ইমামুল হোসেন (২৮) আত্মহত্যা করেছে। নিহত ইমামুল জেলার ঝিকরগাছা উপজেলার শরীফপুর গ্রামের আমজাদ গাজীর ছেলে। রোববার (১১ই আগস্ট) দিবাগত রাত দশটার দিকে নিজ বাড়িতে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। স্থানীয়রা জানান, ইমামুল দীর্ঘদিন ধরে বিদেশে থাকতেন। তার স্ত্রী মমতাজ বেগম (২৩) কে তার পিতার বাড়িতে যেতে দিতেন না। বিষয়টি নিয়ে স্ত্রী মমতাজ ও ইমামুলের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে স্ত্রী জোর করেই মমতাজ এগারো মাসেরবিস্তারিত…
কলারোয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা অনুষ্ঠান
কামরুল হাসান: কলারোয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) সকাল ১১ টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট স্কুলের অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে শহীদদের বীরত্বগাঁথা তুলে ধরে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ কলারোয়া সরকারি কলেজ, গার্লস পাইলট হাইস্কুল, সরকারি জি কে এম কে পাইলট স্কুলের ছাত্র-ছাত্রীরা। বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা সকল শহীদের রক্তের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলাদেশ পেলাম।বিস্তারিত…


