কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধসহ পণ্যসামগ্রী উদ্ধার
কামরুল হাসান।। কলারোয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ওষুধ, শাড়ি ও বোরকা উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২৬ এপ্রিল) কলারোয়ার কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে।শনিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তীদ গাড়াখালি থেকে প্রায় ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা সীমান্তবর্তী ভাদিয়ালি নামক স্থান থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। একই দিনে সুলতানপুর বিওপির সদস্যরা সীমান্তবর্তী তালসারি নামক স্থান থেকে প্রায় ১লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। সবমিলিয়ে শনিবার কলারোয়া থানাধীন ৩ বিওপির পৃথক অভিযানে প্রায় ২ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও পণ্য উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত শনিবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
কামরুল হাসান।। পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলাবিস্তারিত…
কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
কামরুল হাসান।। কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবার ভোরেবিস্তারিত…


