সাতক্ষীরার কলারোয়ায় মায়ের হাতে শিশু খুন

কামরুল হাসান।। কলারোয়ায় ঘুমন্ত শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেছে মা। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কলারোয়ার বাটরা গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক মাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা ।
নিহত দেড় বছরের শিশু খাদিজা খাতুন কলারোয়ার কুশোডাঙা গ্রামের তৌহিদুজ্জামানের মেয়ে। ঘাতক মা আসমা খাতুৃন (২৪) বাটরা গ্রামের আব্দুল মাজেদের মেয়ে। জানা গেছে, সম্প্রতি আসমা খাতুন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এ কারণে তার মা আলেয়া খাতুন বৃহস্পতিবার আসমাকে চিকিৎসার জন্য শ্বশুর বাড়ি থেকে পিতার বাড়ি বাটরায় নিয়ে আসেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আসমা তার মেয়ে খাদিজাকে ঘরের বারান্দায় রেখে ঘুম পাড়াচ্ছিল। এ সময় বাড়িতে কেউ ছিলো না। এমন সময় ধারালো বটি নিয়ে ঘুমন্ত অবস্থায় খাদিজার গলায় কুপিয়ে তাকে হত্যা করে মা আসমা। জালালাবাদ ইউনিয়নের ইউপি সদস্য মোজাব্বর হোসেন জানান, শিশু সন্তানকে হত্যার পর আসমা সেখানেই বসে ছিল। সে মানসিক ভারসাম্যহীন ছিলো বলে তিনি শুনেছেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর মাকে গ্রেপ্তার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ছবি আছে: ঘাতক মা আসমা খাতুন। (ফাইল ফটো)






সম্পর্কিত সংবাদ

  • “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
  • কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
  • কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
  • কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
  • কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু
  • ছাত্রদল নেতা আবিরকে সংবর্ধনা প্রদান