hannansb

 

কলারোয়ার সোনাবাড়ীয়ায় বিএনপি নেতা শহিদুল ইসলামের সংবাদ সম্মেলন

কামরুল হাসান।। কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আকতারুল ইসলামের এক বক্তব্যের প্রতিবাদে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এস.এম শহিদুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকালে সোনাবাড়ীয়া বাজার মোড় সংলগ্ন তার দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি অত্যন্ত ব্যথিত ও বিস্মিত হয়েছি, গতকাল (৬ মে ২০২৫) আমার স্নেহাস্পদ ছোটভাই, কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আকতারুল ইসলাম আমাকে জড়িয়ে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি ও শুনেছি। উনি সাবেক এমপিবিস্তারিত…


জুলাই গণহত্যার বিচার ও সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে

সাতক্ষীরা সংবাদদাতা: ২০২৪ সালের জুলাই গণহত্যার বিচার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও ফ্যাসিস্ট আমলে হওয়া সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা। ৭মে বিকাল ৪টার শহরের তুফান মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি করে খুলনারোড মোড়স্থ আসিব চত্ত্বরে যেয়েং শেষ হয়। শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসানের সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরি পনিষদ সদস্য ও খুলনা মহানগরীয় সভাপতি আরাফাত হোসেন, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা শিবিরের সভাপতি ইমামুল হোসেন, সাবেক কেন্দ্রীয়বিস্তারিত…


আহবায়ক-মফিজুল ইসলাম,সদস্য সচিব- রাশিদুজ্জামান

আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আহবায়ক কমিটি অনুমোদন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি থেকে।। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি আশাশুনি উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আব্দুল গফফার এর সুপারি সাপেক্ষে কেন্দ্রীয় সভাপতি গ্রাম ডাঃ নজরুল ইসলাম(রিপন) ও সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আবু সাঈদ মঙ্গলবার(৬ মে) কেন্দ্রীয় কার্যালয় মোহনা প্লাজা(৩য় তলা) ঢাকায় আনুষ্ঠানিকভাবে তিন (৩) মাসের জন্য এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে-গ্রাম ডাঃ মোঃ মফিজুল ইসলাম লিংকন’কে এবং সদস্য সচিব করা হয়েছে গ্রাম ডাঃ মোঃ রাশিদুজ্জামানকে। কমিটির অন্যরা হলেন-যুগ্ন আহ্বায়ক মোঃ আরমিন ইসলামবিস্তারিত…


কলারোয়ায় ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তির মূল্যায়ন সভা

কামরুল হাসান।। কলারোয়ায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন(১ম সংশোধিত) প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন প্রকল্পের ডিএই কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মূল্যায়ন সভায় মুখ্য আলোচক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি প্রকল্পের সকল কার্যক্রম সহজভাবে উপস্থাপন ও অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের সহজ ও কার্যকর পদ্ধতির ব্যাখ্যা করা হয়। জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনে সক্ষম ক্লাইমেট-স্মার্ট কৃষিবিস্তারিত…


আশাশুনির সীমান্তবর্তী চম্পাফুল বাজার থেকে ভ্যানচোর আটক

এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল-কালিবাড়ি বাজার থেকে এক ভ্যান চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার সকাল ৯ টার দিকে চম্পাফুল-কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। চোরের বাড়ি পাটকেলঘাটা থানার মির্জাপুর গ্রামে। তার নাম মহাতাফ উদ্দীন সরদার। তার পিতার নাম রেজাউল সরদার। জানা গেছে, মঙ্গলবার(৬ এপ্রিল) সকাল ৯ টার দিকে আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের ছেলে আব্দুল জলিল সরদার প্রতিদিনের ন্যায় ভ্যান চালাতে আসে। চাম্পাফুল-কালিবাড়ি বাজারে এসে ভ্যানে ২ তালা মেরে বাজার করতে যায়। সুযোগ বুঝে চোর মহাতাফ উদ্দিন ভ্যানের তালা খুলে ভ্যান নিয়ে চলে যাচ্ছিল। এসময়বিস্তারিত…


সভাপতি-আজহারুল মোড়ল,সেক্রেটারী-নফিল উদ্দীন

আশাশুনির বড় দূর্গাপুর জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনি সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী বড় দূর্গাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। গতকাল মসজিদের মুুসল্লিদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে ৬ জনকে উপদেষ্টা করা হয়েছে। তারা হলেন- দূর্গাপুর গ্রামের কৃতি সন্তান ও সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল,বায়ানিং হাউজে কর্মরত ও বিশিষ্ট ধারাভাষ্যকার মোঃ আনোয়ার হোসেন,এন.জি.ও কর্মকর্তা শাহিন ইসলাম,প্রাণ ও আরএফএল কোম্পানির চীপ ইন্জিনিয়ার মোঃ ইদ্রিস আলী,মেরিন ইন্জিনিয়ার মোঃ রাশেদুল ইসলাম ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার মোঃ মাইনুল ইসলাম(বাঁধন)। কমিটিতে সভাপতি মোঃ আজহারুল ইসলাম মোড়ল, সহ-সভাপতি শেখ আব্দুরবিস্তারিত…


সাতক্ষীরা জেলা মেডিকেল টেকনোলজিস্টদের মিলনমেলা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা মেডিকেল টেকনোলজিস্টদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মে) রাতে আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরাস্থ লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা. মোঃ মুশফিকুর রহমান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের হাসপাতালের হেপাটোলজি ও অনকোলজি বিভাগের ডা. মেহেদী হাসান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজিষ্ট ডা. শাহরিয়ার মামুন,সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলোজিষ্ট আব্দুল হালিম। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের আহবায়ক আব্দুর রহমান, সদস্যবিস্তারিত…


কলারোয়ায় সার্চ কমিটি বাতিলের দাবিতে বিএনপির দ্বিতীয় দিনেও বিক্ষোভ সমাবেশ

কামরুল হাসান।। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়ায় বিএনপির সার্চ কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বিকেল ৫টায় কলারোয়া পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কলারোয়া পশুহাট মোড় থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশু হাট মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা গেছে, সাতক্ষীরা জেলা বিএনপির অনুমোদনে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের আওতাধীন কলারোয়ার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯টি ওয়ার্ডে সার্চ কমিটি গঠন করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দলকে তৃণমূলে শক্তিশালী করারবিস্তারিত…


দেশের বাজারে ওঠছে সাতক্ষীরার গোপালভোগ, বোম্বাই, গোলাপ খাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে এখন থেকে দেশের বাজারে মিলবে সাতক্ষীরার আম। আমের গুনগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের বেধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহ শুরু করা হয়েছে। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৫ মে) সকাল ১১ টার দিকে সদর উপজেলা ফিংড়ির আম চাষী বেল্লাল হোসেনের আম বাগানে আম সংগ্রহের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় বক্তব্য রাখেন , সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনির হোসেন, আম চাষি মোঃ বেল্লাল হোসেন, আবুল কালাম আজাদ , কমলেশ সরকার।বিস্তারিত…


কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ৬ আসামী গ্রেফতার

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ জন আসামী সহ ৫ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। গত সোমবার (৫ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সকল আসামীদেরকে আটক করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার গোবরা গ্ৰামের মোঃ জিয়াদ আলী সরদারের ছেলে মোঃ আজিম উদ্দিন (২৫) সে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া মহেশ্বরীপুর গ্ৰামের মনিরুদ্দীন শেখের ছেলে সোলেমান শেখ, জোড়শিং গ্ৰামের মোঃ শহীদ গাজীর ছেলে মোঃ বিল্লাল গাজী, ,মঠবাড়ি গ্ৰামের ইয়াকুব সানার ছেলে মোঃ ইয়াছিন সানা, মহেশ্বরীপুর গ্ৰামের আবু তালেব ঢালীর ছেলেবিস্তারিত…