hannansb

 

আশাশুনিতে সরকারি দপ্তরের সাথে জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে উপজেলা পর্যায়ে সরকারি দপ্তর সমূহের সাথে দুর্যোগ পুর্বাভাস, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আইসিসিআরডিসিভি-২ প্রকল্প ও মুসলিম এইড-ইউকে, বাংলাদেশ কান্ট্রি অফিসের সহায়তায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন ইএসডিও প্রকল্পের ম্যানেজার শামছুল হক মৃধা ও মুসলিম এইড এর কো-অর্ডিনেটর এস এম মনোয়ার হোসেন। আলোচনা রাখেন,বিস্তারিত…


কলারোয়ায় চন্দনপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন

কামরুল হাসান।। কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চন্দনপুর ইউনাইটেড কলেজ সম্মেলন কক্ষে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক সরদারের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলকে এগিয়ে নিতে হবে। ধানের শীষে ভোট প্রার্থনা করে কেন্দ্রীয় এ বিএনপি নেতা বলেন,বিস্তারিত…


সাতক্ষীরায় মেরুদণ্ডের জটিল অপারেশন সম্পন্ন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হলো। শনিবার (২৩ আগস্ট) বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রথমবারের মতো অত্যন্ত জটিল একটি স্পাইন সার্জারি বা মেরুদণ্ডের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এর আগে খুলনা বিভাগের কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এত বড় মেরুদণ্ডের অপারেশন হয়নি বলে জানিয়েছেন সামেক কতৃপক্ষ। এই অপারেশনটির নেতৃত্ব দেন খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) ডাঃ মোঃ মাহমুদুল হাসান (পলাশ), তিনি বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজে সংযুক্ত আছেন। অপারেশন পরবর্তী প্রতিক্রিয়ায় রোগী আব্দুর রাজ্জাক জানান, তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজে আনসার সদস্য হিসেবে কর্মরত।কৃতজ্ঞতা প্রকাশ করেবিস্তারিত…


কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

কামরুল হাসান।। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল ১১টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে এবং কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি সমাজের সর্বস্তরে দুর্নীতিবিরোধী চেতনা ছড়িয়ে দেওয়ার আহবান জানান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতারবিস্তারিত…


কলারোয়ায় দুই ইউনিয়নে বিএনপির কমিটি গঠন

কামরুল হাসান।। কলারোয়া উপজেলার ৩নং কয়লা ইউনিয়ন বিএনপির সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির প্রকাশনা সম্পাদক তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শনিবার(২৩আগস্ট) বিকেলে উপজেলার প্রথম ইউনিয়ন সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদীয় আসনের টিম লিডার জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় কয়লা ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমান। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষবিস্তারিত…


অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকরণ ও আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি : স্টাফ বৃত্তি প্রকল্পের উদ্যোগে শিক্ষার মানন্নোয়নে সাতক্ষীরা সদরের অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকরণ ও আর্থিক সহায়তা প্রদান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার (লেকভিউ)’র পদ্মা হলে স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যানস ফোরাম (স্টাফ) সাতক্ষীরার আয়োজনে স্টাফ বৃত্তি প্রকল্প সাতক্ষীরার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী (খুলনা অঞ্চল ) মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের ও সাতক্ষীরা শহর জামায়াতের আমীরবিস্তারিত…


সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুর সঠিক কারণ জানানোর আহবান প্রেস ইউনিটির

ডেস্ক নিউজ:: সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুর সঠিক কারণ জানানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ প্রেস ইউনিটির নেতৃবৃন্দ। ২৩ আগস্ট প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিটির উপদেষ্টা এম শাহজাহান আলী, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, সমন্বয়ক চন্দন সেনগুপ্ত আরো বলেন, বাংলাদেশে সাংবাদিকদের বাক স্বাধীনতা অক্ষুন্ন রাখতে ব্যর্থ হয়েছে অতিতের সকল সরকারের মত অন্তবর্তী সরকারও। তাই এই সরকারের সবার আগে বাক স্বাধীনতা, সুষ্ঠু সংবাদ প্রবাহ অব্যাহত রাখতে ভূমিকা রাখা উচিৎ। তা না করলে সরকারের অবস্থান নড়বড়ে হয়ে যাবে। উল্লেখ্য, ২০০৯ সালের ১৪ আগস্ট জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে বাংলাদেশ প্রেস ইউনিটি।


সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

্ল।পজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জলাবদ্ধতায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় শহরের উত্তর কাটিয়া কাস্টমস অফিস এলাকায় অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ট্রি অফ লাইফ সংস্থার আয়োজনে জলাবদ্ধতায় পানিবন্দী এলাকার ২ হাজার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সহায়তা হিসেবে সাতক্ষীরা সদরসহ তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আসাম নগর, হরিনখোলা গ্রামসহ সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের গদাই বিল, মধ্য কাটিয়া মাঠপাড়া, উত্তর কাটিয়া, দক্ষিণ কাটিয়া, ৩ নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পশ্চিমপাড়া,মিল বাজার, মাগুরা দাসপাড়া, ৫ নং ওয়ার্ডের কুখরালীবিস্তারিত…


বেনাপোল বন্দরে প্রথম চালানে ৩১৫ টন চাল আমদানি

বেনাপোল প্রতিনিধি : চলতি বছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ভারত থেকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। শনিবার বন্দর থেকে চালের চালান খালাস হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে ভারতীয় চালবোঝাই ৯টি ট্রাক বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশ করে। চালের আমদানিকারক বেনাপোলের হাজী মুসা করিম অ্যান্ড সন্স। ওপার ভারতের পেট্রাপোল বন্দরে আরও চালবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। আমদানি কারক আব্দুস সামাদ বলেন, তিনি বানিজ্য মন্ত্রনালয় থেকে ৭ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৬ হাজার টন সিদ্ধ চাল ওবিস্তারিত…


তামাক বিরোধী ইয়ুথ মার্চের দাবি

তামাক কোম্পানির সাথে বৈঠকের সিদ্ধান্ত বাতিল এবং তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী দ্রত পাস করতে হবে

ডেস্ক নিউজ :: তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির সাথে বৈঠকের সিদ্ধান্ত বাতিল এবং তরুণ প্রজন্মকে তামাকের ছোবল থেকে সুরক্ষায় অবিলম্বে আইনের খসড়া সংশোধনী পাসের দাবিতে ‘ইয়ুথ মার্চ’ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ আগস্ট রাজধানীতে তামাকবিরোধী যুবসমাজের আয়োজনে কর্মসূচিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে এসে শেষ হয়। কর্মসূচিটি উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, “তামাক যে ক্ষতিকর তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আজকে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে এখানে সমবেত হওয়া তরুণদের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি।” ইয়ুথবিস্তারিত…