সাতক্ষীরা সদর উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডলের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সাতক্ষীরা সদর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সংগঠনের সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলামের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নবাগত সাতক্ষীরা সদর সহকারি কমিশনার (ভূমি) বদরুদ্দোজা, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরিফুল ইসলাম, জেলা মহিলা অধিদপ্তরের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার লাবনী সরকার, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে নবাগত সাতক্ষীরা সদর সহকারি কমিশনার (ভূমি) বদরুদ্দোজাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় সদর উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে। এসময় সাতক্ষীরা সদর উপজেলা অফিসার্স ক্লাবের সদস্য ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
(Untitled)
সাতক্ষীরা সংবাদদাতা: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছা আদর্শবিস্তারিত…
বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
সাতক্ষীরা সংবাদদাতা: সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতিরবিস্তারিত…


