hannansb

 

ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল কে স্বাগত জানিয়ে কয়রা উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগষ্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা ছাত্রদল ও কপোতাক্ষ কলেজ শাখার উদ্যেগে এই আনন্দ মিছিল অনু্ষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্রদল নেতা ইমরান হোসেন,কপোতাক্ষ কলেজ শাখা ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত, তামিম আহমেদ, মোকলেস, নাজমুল হাসান, মেহেদি, শাহরিয়ার, খান সাহেব কোমরউদ্দীনবিস্তারিত…


শার্শায় ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার একদিন পর ডোবা থেকে খায়রুল ইসলাম (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে শার্শার জেলে পাড়া-মান্দারতলা সড়কের পাশে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে মরদেহটি স্থানীরা ভাসতে দেখে পুলিশে খবর দেয়। নিহত খায়রুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে। পরিবার ও স্থানীয়রা জানান, খায়রুল ইসলাম ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বৃহস্প্রতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। শুক্রবার দুপুর ২ টার দিকে শার্শার জেলে পাড়া-মান্দারতলা সড়কের পাশে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকেবিস্তারিত…


পাবনায় আনসার ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: পরিবেশ সুরক্ষায় অনন্য দৃষ্টান্ত

এ কে খান : পাবনা : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে পাবনায় শুরু হয়েছে এক ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক এবং আনসার ভিডিপি’র পাবনা জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বির সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি সাঁথিয়া উপজেলার নূরদহ আনসার ও ভিডিপি ক্লাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে ক্লাবের সদস্য, ভাতাভোগী সদস্য-সদস্যা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় ১৫০টিবিস্তারিত…


সাতক্ষীরা ০৪ আসনের সীমানা নির্ধারণের প্রতিবাদ ও পূর্বের আসন ফিরে পেতে সংবাদ সম্মেলন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তীতে (৩০ জুলাই ২০২৫) সাতক্ষীরা-০৪ আসনের সীমানা নির্ধারণের প্রতিবাদে ও আশাশুনিকে সাতক্ষীরা-০৩ আসন হিসেবে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবীতে আশাশুনিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় আশাশুনি উপজেলা জামায়াতের পক্ষ থেকে আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জামায়াতের উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তু্ষার লিখিত বক্তব্যে জানান, সাতক্ষীরা জেলার দক্ষিণাংশে অবস্থিত আশাশুনি ও শ্যামনগর উপজেলা বাংলাদেশ স্বাধীনের পর হতে ২০০৮ সালের আগ পর্যন্ত ২টি আসন ছিল। ১টি সংসদীয় এলাকা সাতক্ষীরা ৩ আশাশুনি আসনবিস্তারিত…


সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি স ম নুরুল আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব স ম শহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও সাহিত্যিক ডা. মো. আব্দুল ওহাব আজাদ, সাতক্ষীরা সিটি কলেজের সহকারি অধ্যাপক শেখ আব্দুলবিস্তারিত…


আশাশুনি সাব রেজিস্ট্রার অফিসের স্থায়ী ভবন নির্মাণে জরুরী সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সাব রেজিস্ট্রার অফিসের স্থায়ী ভবন নির্মাণের লক্ষ্যে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎বৃহস্পতিবার বেলা ১১টায় আশাশুনি দলিল লেখক সমিতি কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। দলিল লেখক সমিতির সভাপতি বদরুদ্দোজা সানা বদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাবিদ মাহমুদ চঞ্চলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। প্রধান আলোচক ছিলেন, উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি বাজার বনিক সমিতির সভাপতি জাকির হোসেন প্রিন্স, বনিক সমিতির সাধারণ সম্পাদক এবিএম আলমগীর পিন্টু, সাংবাদিক সমীরবিস্তারিত…


শার্শায় চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসি রবিউলের

বেনাপোল প্রতিনিধিঃ চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মব সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম। বৃহস্পতিবার দুপুর ১ টার সময় নাভারণ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “চাঁদাবাজি একটি সামাজিক ব্যাধি। চুরি, ছিনতাই, মাদক বা সন্ত্রাস—যেই করুক না কেন, কোনো ছাড় দেয়া হবে না। এমনকি যদি আমার থানার কোনো সদস্য এসব অপরাধে জড়িত থাকে, তাহলেও জানালে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।” তিনি আরও বলেন, “মব সৃষ্টি কিংবা নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ববিস্তারিত…


দেশকে আমাদের সাজাতে হবে, দেশকে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করতে হবে-মুহাদ্দিস আব্দুল খালেক

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধিঃ ‘বন্ধুগণ এই দেশকে আমাদের সাজাতে হবে, দেশকে চাঁদাবাজ মুক্ত করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে।মানুষকে আল্লাহ স্বাধীন ভাবে তৈরি করেছেন, তাদের ব্যক্তিত্ব দিয়েছেন,তাদের মর্যাদা দিয়েছেন, স্নেহ দিয়েছেন, মায়া মমতা দিয়েছেন, তাদের চিন্তাভাবনার সঠিক ব্যবহারের সুযোগ দিয়েছেন। আমরা এই মায়া মমতার বন্ধনে জড়াজড়ি করে একে অপরে মিলে মিশে দেশটাকে গড়বো। এ দেশ গণতান্ত্রিক দেশ, এ দেশে বিভিন্ন দল থাকবে,তাই বলে কি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মত দেশবোন্ন আলেম বিরোধী দলের কর্মী হওয়ায় ফাঁসি দিতে হবে? সোনার বাংলা গড়ার আগে সোনার মানুষ গড়া প্রয়োজন,আমরা সোনার মানুষবিস্তারিত…


আশাশুনিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শুভাযাত্রা ও আলোচনা সভা

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ব্যান্ড পার্টি সহ একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে-আলম সরোয়ার লিটন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খোকা। সিনিঃ যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিল ও সদস্য সচিব আশিকুজ্জামান আশিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকবিস্তারিত…


কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামরুল হাসান।। কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মুসা কালিমুল্লাহ কারিমের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনার সম্পাদক সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যাপক রইছ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুলবিস্তারিত…