কলারোয়া বেত্রবতী হাইস্কুলে ঈদ-ই-মিলাদুন্নবী(সাঃ)উদযাপন
কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো নবীজির জীবনীর উপর আলোচনা, কুইজ, হামদ-নাত এবং দোয়ানুষ্ঠান। শনিবার সকাল ৯টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলওয়াত করা হয়। সহকারী শিক্ষক মো.মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, মো.আবুবকর ছিদ্দীক, মো.তজিবুর রহমান, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, শেখ মহিরুল ইসলাম, শিক্ষার্থী রিফাজ হোসেন, জেরিন তাবাচ্ছুম মেধা, নাদিমুল ইসলাম, অফিস সহায়ক মো. ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ। এসময় আলোচকবৃন্দ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর জীবনী আলোকপাত করেন। আলোচনা শেষে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর উপর কুইজ ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইয়ামদ-নাত ও কুইজে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি-আ.সালাম, সম্পাদক বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক আ. আলিম
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।বিস্তারিত…
কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
কামরুল হাসান।। কলারোয়ায় আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার দায়েবিস্তারিত…


