hannansb

 

আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে অসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা আশাশুনি উপজেলা শাখা কমিটি পুনঃগঠন করা হয়েছে। শনিবার (১ আগষ্ট) বুধহাটা বাজারস্থ আছাফুর জিম সেন্টারে অনুষ্ঠিত সভায় এ কমিটি (আংশিক) গঠন করা হয়। কর্পোরাল (অবঃ) শেখ আছাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা রাখেন, সিনিঃ ওয়ারেন্ট অফিসার (অবঃ) আনিছুর রহমান, সিনিঃ ওয়ারেন্ট অফিসার (অব) নওরোজ, জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মুছা, সহ সভাপতি ওয়ারেন্ট অফিসার আনিছুর রহমান, ওয়ারেন্ট অফিসার মতিয়ার রহমান, ওয়ারেন্ট অফিসার নওরোজ ভুট্ট, ওয়ারেন্ট অফিসার আমিন প্রমুখ। সভায় উপজেলার প্রায় ৮০ জন অবঃ আর্মি, নেভী, বিমানবিস্তারিত…


প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, প্রামান্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা শিশুরোগ বিশেষজ্ঞ প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকাল ৪টায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশ’র আয়োজনে সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয় রসুলপুরে অফিসিয়াল ট্রেনিং সেন্টারের হলরুমে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের বাংলাদেশ’র সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে দোয়া, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খান সাতক্ষীরা তথা দেশের গর্ব। তিনি তার জীবদ্দশায়বিস্তারিত…


বাতিঘর আর্ট স্পেসে ফারিনা সামহির ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী শুরু

ঢাকা, ১ আগস্ট ২০২৬:: বনানীর এশিয়াটিক সেন্টারের বাতিঘর আর্ট স্পেসে আজ থেকে শুরু হয়েছে চিত্রশিল্পী ফারিনা সামহী নিথীর দশ দিনব্যাপী প্রথম একক চিত্র প্রদর্শনী ‘সাইলেন্ট এক্সপ্রেশনস।’ শিল্প ও সংস্কৃতির মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রেখে চলা মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের আয়োজনে এ প্রদর্শনী আয়োজিত হয়েছে। ভার্টেক্স চেম্বার্স ও সাজিদা ফাউন্ডেশনের সহযোহিতায় আয়োজিত এ প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী ফারিনার অ্যাক্রিলিক পেইন্টিংয়ের এক বিশেষ কিউরেটেড সংগ্রহ, যেখানে ক্যানভাসের তুলি শব্দের সীমানা পেরিয়ে ভাব প্রকাশের অনন্য এক মাধ্যম হিসেবে প্রকাশিত হয়েছে। শ্রবণপ্রতিবন্ধী শিল্পী ফারিনা বিভিন্ন কর্মশালা ও একাধিক যৌথ প্রদর্শনীর মধ্য দিয়ে নিজের শিল্পচর্চাকে গড়ে তুলেছেনবিস্তারিত…


সমুদ্র পর্যটনে নতুন সম্ভাবনা সুন্দরবনের সৈকত

বিশ্বের পর্যটন মানচিত্রে কিছু জায়গা শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, বরং একটি বিশেষ অনুভূতির জন্য মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। মালদ্বীপের নীল জলরাশি, বালির সাংস্কৃতিক বৈচিত্র্য, আফ্রিকার সাফারি কিংবা অস্ট্রেলিয়ার প্রবাল প্রাচীর পর্যটকদের কাছে শুধু ভ্রমণের স্থান নয়, বরং জীবনের স্মরণীয় অভিজ্ঞতা। বাংলাদেশের সুন্দরবনের মান্দারবাড়িয়া , কটকা, জামতলা, কচিখালী, দুবলার চর ও আলোরকোলের মতো উপকূলীয় সৈকতগুলোও এমন এক অনন্য অভিজ্ঞতার ভাণ্ডার, যেখানে সমুদ্র, বন, বন্যপ্রাণী ও মানুষের জীবন একসঙ্গে একটি জীবন্ত গল্প তৈরি করেছে। বিশ্বের অনেক বিখ্যাত সৈকতে পর্যটকরা শুধু সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে যান। কিন্তু সুন্দরবনের সৈকতে একজন পর্যটকবিস্তারিত…


বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে দীর্ঘদিনের অবহেলিত ইটের সোলিং রাস্তার সংস্কার কাজ করছেন বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নিজস্ব অর্থায়নে শ্রমিক লাগিয়ে সংস্কার কাজ শুরু করা হয়। বুধহাটা দক্ষিণপাড়া, পোদ্দার পাড়া ও নাথপাড়া রাস্তায় হুজাইফা ডেকোরেটরের বাড়ির সামনে থেকে কিনাবাড়ি পর্যন্ত সংস্কার কাজ করা হচ্ছে। দীর্ঘদিন সড়কটি ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন। যানবাহন চলাচল ও পায়ে হেঁটে চলাও কষ্টকর হয়ে ওঠে। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণিপেশা ও সাধারণ মানুষ রাস্তায়বিস্তারিত…


মুহাম্মদ শামসুল ইসলাম সাদিক

কিশোর গ্যাংয়ের দায় কার?

কিশোর গ্যাং—এ শব্দ দুটি এখন আর কেবল শহরের অলিগলি কিংবা অপরাধপ্রবণ কিছু এলাকার সঙ্গে সীমাবদ্ধ নেই বরং গ্রামের মানুষের সাথে বেশ পরিচিত। দেশের বিভিন্ন প্রান্তে কিশোরদের সংঘবদ্ধ হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা উদ্বেগজনকভাবে ক্রমেই বাড়ছে। ছিনতাই, চাঁদাবাজি, মারামারি, মাদক ব্যবসা, ইভটিজিং, এমনকি হত্যার মতো গুরুতর অপরাধেও কিশোরদের সম্পৃক্ততার খবর প্রায় প্রতিদিন সংবাদপত্রের শিরোনাম হচ্ছে। প্রশ্ন উঠছে—এই কিশোররা কি জন্মগতভাবেই অপরাধী? নাকি তাদের অপরাধী হয়ে ওঠার পেছনে পরিবার, সমাজ, রাষ্ট্র ও আমাদের সম্মিলিত ব্যর্থতা রয়েছে? বাস্তবতা হলো, কিশোর গ্যাংয়ের দায় এককভাবে কিশোরদের ওপর চাপিয়ে দিয়ে সমস্যার সমাধান অদৌও সম্ভব নয়।বিস্তারিত…


পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা প্রতিনিধি : পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর স্মৃতি চারন করে স্বাগত বক্তব্য রাখেন তার কন্যাবিস্তারিত…


সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: “প্রতারণার ফাঁদে বন্দী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস ২০২৬’। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের Combatting Human Trafficking, People Smuggling, and Cyber Scams – 4p framework প্রকল্পের উদ্যোগে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সাতক্ষীরার মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক এই দিবসের তাৎপর্য ও মানব পাচার রোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার সহকারী পরিচালকবিস্তারিত…


দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) দেবহাটা সরকারি বি. বি. এম.পি ইনস্টিটিউশন মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে ও দেবহাটা উপজেলা প্রশাসন ও দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।বিস্তারিত…


কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি

কলারোয়া ব্যুরো:কলারোয়ায় তিন দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা’২০২৬-এর সফল সমাপ্তি হলো। মঙ্গলবার (২৮ জুলাই) বিতর্ক ও রচনা উভয় প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল দলকে পরাজিত করে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় দল বিজয়ী হয়। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের মায়িশা মুমতাজ। অপরদিকে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের হুমায়রা রহমান। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে কলারোয়া মডেল হাইস্কুলের তানভীর রহমান ও কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের আনিকা নাওয়াব। কলারোয়া প্রাথমিক শিক্ষকবিস্তারিত…