ekabir

 

দেবহাটা উপজেলা জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার আয়োজনে উপজেলা কর্মপরিষদ ও ইউনিয়নের সকল পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম  অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা জামায়াতে অফিস কার্যালয়ে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এ প্রোগ্রামে উপজেলা জামায়াতের মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী আব্দুর গফুর সরদার, ইসরাইল আশেক মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুলবিস্তারিত…


(Untitled)

দীর্ঘ সাড়ে ১০ বছর আইনি লড়ায় শেষে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ রুহুল হকের দায়ের করা ৫০ কোটি টাকা মানহানি মামলা খারিজ নিজস্ব প্রতিনিধি :: দীর্ঘ ১০ বছর ৬ মাস আইনি লড়ায়ের পর দৈনিক বাংলাদেশ প্রতিািদন পত্রিকার সম্পাদক,প্রকাশক ও সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা.আ.ফ,ম রুহুল হকের দায়ের করা ৫০ কোটি টাকার মানহানি মামলাটি খারিজ করে দিয়েছে আদালত। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা যুগ্ন জেলা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারক মোঃ বিল্লাল হোসেন জনার্কীন আদালতে যুক্তি তর্ক শেষে মামলাটি খারিজ করে দেন। মামলাটির বিবাদী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাডঃবিস্তারিত…


কলারোয়ায় মসজিদের  ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা’ স্লোগান

নিউজ  ডেস্ক  :: সাতক্ষীরার কলারোয়ায় ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠেছে ‘জয় বাংলা’ লেখা স্লোগান। এতে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছে মুসল্লিরা। সোমবার (৬ জানুয়ারি) মাগরিবের নামাজের পর এ ঘটনা ঘটে। জানা যায়, বোর্ডে পূর্বে শুধুমাত্র মসজিদের নাম লেখা উঠতো। তবে সেটির পরিবর্তে ‘জয় বাংলা’; ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘BD 71 Hacker’ লেখা প্রদর্শিত হয়েছে। মুসল্লিরা জানান, মাগরিবের নামাজের পর লেখাটি নজরে আসে। তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলা হয়েছে। তাদের ধারণা পূর্ব পরিকল্পিতভাবে কেউ কাজটি করেছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করাবিস্তারিত…


ভারতের কবজা থেকে পাঁচ কিলোমিটার এলাকা অবমুক্ত করল বিজিবি

 নিউজ ডেস্ক  :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে বিএসএফের দখলে থাকা প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ অবমুক্ত করে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে বিজিবি। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মহেশপুর-৫৮ বিজিবি। এতে বক্তব্য রাখেন ৫৮-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ। আরও উপস্থিত ছিলেন ৫৮-বিজিবির নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক, মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন। লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ বলেন, ৫৮-বিজিবি মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান। এই নদীর ৪ দশমিক ৮ কি. মি. বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। তবে এবিস্তারিত…


শীতে কাপছে আশাশুনির অসহায় শীতার্ত মানুষ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি  :: গত কয়েক দিনের প্রচন্ড শীতে কাবু হয়ে গেছে আশাশুনি উপজেলার হাজার হাজার অসহায় খেটে খাওয়া গরীব মানুষ। বৃদ্ধ ও শিশুসহ অগণিত মানুষ শীতের প্রকোপে বাড়ি থেকে বের হতে পারছেনা। অসহায় মানুষের পাশে দাঁড়াতে তেমন উল্লেখযোগ্য ভাকে দেখা যাচ্ছেনা এনজিওগুলোকে। আশাশুনির আকাশে গত দুই দিন সূর্যের দেখা মেলেনি। রয়েছে হালকা শীতল হাওয়া। কুয়াশাচ্ছন্ন সকাল এর যেন শেষ হচ্ছেনা। কনকনে শীতে মানুষের স্বাভাবিক জীবনযাপন বিপর্যয়ের মুখে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া ও অসহায় মানুষের দুর্ভোগের সীমা নেই। শীত নিবারণে মানুষকে বিভিন্ন স্থানে আগুন পোহাতে দেখা গেছে।বিস্তারিত…


ধুলিহর ইউনিয়নের জামায়াত ইসলামির টিম বৈঠক অনুষ্ঠিত

আব্দুল করিম, ধুলিহর প্রতিনিধি :: ধুলিহর ইউনিয়নের জামায়াত ইসলামির টিম বৈঠক ০৫ জানুয়ারী রাত ৮টার সময় ইউনিয়ন আমীর মাওঃ মোঃ আব্দুস সালামের এর সভাপতিত্বে মফেজ উদ্দীন ক্যাডেট মাদরাসা কাছারিপাড়া ধুলিহরে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর  নায় মাস্টার মোঃ হাবিবুর রহমান, তিনি বলেন পুরাতন বছরের সকল ত্রুটি ফেলে নতুন বছরের আমাদের কাজ শতকরা সফলতা অর্জন করতে হবে। এসময়ে উপস্হিত ছিলেন টিম নায়েবে আমীর মাওঃ আনোয়ারুল ইসলাম, আজিজুল হাকিম, মাওঃ আব্দুল হাই, মাওঃ শহিদুল ইসলাম, আজহারুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মাওঃ আব্দুল করিম। সকল অনুষ্ঠান পরিচালনা করেনবিস্তারিত…


সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা

 নিউজ ডেস্ক :: শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, হাসিনা তার বাবার খুনিদের অনেক জায়গা থেকে ফিরিয়ে এনে বিচার করেছিলেন। তিনি তার বাবার খুনিদের ফিরিয়ে আনতে যেভাবে চেষ্টা করেছেন, তার দ্বিগুণ চেষ্টা করে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে। গতকাল বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব। এতে আরো উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব আশরোফা ইমদাদ ও সুচিস্মিতা তিথি। শফিকুল আলমবিস্তারিত…


বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

নিউজ ডেস্ক ::  রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। অভিনেতা মিশা সওদাগর খবরটি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে মিশা সওদাগর লিখেছেন, ‘প্রবীর মিত্র দাদা আর নেই। কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন। স্রষ্টা তাকে ক্ষমা করুক।’ মিশা সওদাগর জানান, সোমবার (৬ জানুয়ারি) বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই শক্তিমান অভিনেতা। সাথে ছিল ব্লাড লস ও প্লাটিলেট কমে যাওয়ার সমস্যা। শারীরিক অসুস্থতার কারণে গত ২২বিস্তারিত…


দক্ষিন এশিয়ান টেনিস বল ক্রিকেট 

চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টে রানার্স-আপ সৈয়দপুর দলকে সংবর্ধনা প্রদান

সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি :: নেপালে ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত দক্ষিন এশিয়ান টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টে  রানার্স-আপ হওয়ার গৌরব অর্জনকারী বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের সৈয়দপুর দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকীর পক্ষ থেকে ওই সংবর্ধনা দেয়া হয়। রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সৈয়দপুর পৌর প্রশাসকের কার্যালয়ে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  স্বাগত বক্তব্য বলেন বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু। বাংলাদেশ থেকে দল নিয়ে নেপালে যাওয়া এবং টুর্নামেন্টে অংশ নেওয়াসহ সেখানকারবিস্তারিত…


তাকওয়া মাদরাসা সাতক্ষীরা ক্লাসের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি :: তাকওয়া মাদরাসা সাতক্ষীরার নতুন বছরের ক্লাসের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫জানুয়ারি) সকালে মাদরাসা ক্যাম্পাসে  নবীন বরণ শেষে নতুন বছরের ক্লাসের উদ্বোধন অনুষ্ঠিত হয়। তাকওয়া মাদরাসা সাতক্ষীরার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোখলেসুর রহমান এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন তাকওয়া মাদরাসা  শিক্ষক হাফেয জুবায়ের আহমাদ, আব্দুল আজিজ, ফিরোজ আহমাদ, সাইদুর রহমান, মনিরুল ইসলাম, মাসউদুর রহমানসহ অভিভাবক বৃন্দ। নবীন বরণের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাকওয়া মাদরাসা সাতক্ষীরার ছাত্র মুত্তাকীবিল্লাহ মাহিদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন জুবায়ের হোসেন আলিফ। এসময় বক্তারা বলেন, সব ধরনের অধঃপতনবিস্তারিত…