কলারোয়ায় মসজিদের  ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা’ স্লোগান

নিউজ  ডেস্ক  :: সাতক্ষীরার কলারোয়ায় ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠেছে ‘জয় বাংলা’ লেখা স্লোগান। এতে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছে মুসল্লিরা। সোমবার (৬ জানুয়ারি) মাগরিবের নামাজের পর এ ঘটনা ঘটে।

জানা যায়, বোর্ডে পূর্বে শুধুমাত্র মসজিদের নাম লেখা উঠতো। তবে সেটির পরিবর্তে ‘জয় বাংলা’; ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘BD 71 Hacker’ লেখা প্রদর্শিত হয়েছে।

মুসল্লিরা জানান, মাগরিবের নামাজের পর লেখাটি নজরে আসে। তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলা হয়েছে। তাদের ধারণা পূর্ব পরিকল্পিতভাবে কেউ কাজটি করেছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।



(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
  • কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • চিরনিদ্রায় সমাহিত হলেন হলেন বিএনপি নেতা বাচ্চুর পিতা সমাজসেবক শেখ আব্দুল আজিজ
  • নীরবেই অবসরে চলে গেলেন গুণী শিক্ষক মুজিবুর রহমান
  • কলারোয়ায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
  • কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ডসহ জরিমানা